← Back to Story List

উপকারীরে বাঘে খায়

TIGER GRIPS THE BENEFACTOR

উপকারীকে বাঘে খায়

Author: বিমল সিংহ Source: ববেইর য়ারি
Translation:
BPM

কিতাপারা নিগুর টেঙারা আগত ডাঙর বাঘ আগো রাজা পালয়া সময় আহানত আছিল।

English

Many years ago, a huge tiger ruled a forest with royal grandeur.

বাংলা

বহু বছর আগে কোন এক বনের এক বিশাল বাঘ রাজকীয় প্রতাপে রাজত্ব করত।

BPM

তার রাজত্বর বিতরে জাত জাতর বনালা জীবজন্তু হাক্‌তাক্ আহানাত বেমলবেঠা অ'য়া থা'সিলা।

English

His kingdom was always full of various kinds of wild animals.

বাংলা

তার রাজ্য সবসময় বিভিন্ন জাতের বন্য জীবজন্তুতে ভরপুর থাকত।

BPM

রাজাগিরকে নিক্কা নিক্কা আকেইগো আকেইগো পেটে বরেইতে বরেইতে ওতাপারা জীবকূল উহাররে চানাপা হুদালা করে বেল্লো।

English

King Tiger kept catching and devouring the forest animals one by one, until the forest was almost devoid of life.

বাংলা

বাঘ রাজা এক এক করে বনের পশুদের ধরে নিজের পেটে পুরতে পুরতে বনের জীবকুলকে প্রায় শূন্য করে ফেলল।

BPM

তার ডরে লেমেদে যেগি জিঙ্‌তা অইলা উগিয়উ ঠ‌ইমামি চয়'য়া ডিগালি পাথারি দাব্‌দিয়া তার মিল্লেঙেত্ব থেয়া থানা অকরলা।

English

Those who managed to survive out of fear would run in all directions and avoid his sight.

বাংলা

তার ভয়ে যারা কোনো রকমে বেঁচে ছিল, তারাও প্রাণভয়ে দিগিবিদিক ছুটত আর তার দৃষ্টি এড়িয়ে চলত।

টেঙারা আগত ডাঙর বাঘ আগো রাজা পালয়া সময় আহানত আছিল।
টেঙারা আগত ডাঙর বাঘ আগো রাজা পালয়া সময় আহানত আছিল। Illustration: গড়েইপা লৌশিং
BPM

এগদে রাজা গিরক এগো মহা লয়লাট আহানাত পরিল।

English

At such a time, the tiger king faced a dire situation.

বাংলা

এমন সময় সেই বাঘ রাজামশাই এক চরম বিপদের মুখে পড়ল।

BPM

আকালহান বুলিল উহান তারাঙ আয়া উজ্জিলগা।

English

A severe famine struck his kingdom.

বাংলা

সেটা তার রাজ্যে এক চরম আকাল জন্ম নিল।

BPM

খেইব পিবতা নাপেয়া সানিক কায়া ফেরফেরি বুলানি অকরলো।

English

Lacking food and water, he began wandering aimlessly in the forest in a famished state.

বাংলা

খাবার ও জল না পেয়ে সে ক্ষুধার্ত অবস্থায় বনের মধ্যে হন্যে হয়ে ঘুরে বেড়াতে লাগল।

BPM

মানুতে তার মিল্লেঙে দরা নাপরিক বুলিয়া লেপ'য়া থাইলা হান্তে তানুর লগ পানা চিল'ইল।

English

Since the animals always avoided his sight to avoid being caught, it became impossible to find them.

বাংলা

মানুষেরা কাছে ধরা নাপরার জন্য দৃষ্টি এড়িয়ে সবসময় চলত বলে তাদের দেখা পাওয়া অসম্ভব হয়ে উঠল।

BPM

এসাদে না'হেয়া না'পিয়া থাইতে থাইতে কান্হি পালপা গিরক এগো জবর নুঙেইনায়া দেশবেলেয়া যানাত লেপইল।

English

Suffering from hunger, in anger and sorrow, he finally decided to leave the land for another place.

বাংলা

এভাবে না খেয়ে ছটফট করতে করতে, রাগে দুঃখে অবশেষে সে দেশ ছেড়ে অন্যত্র যাবার জন্য মন স্থির করল।

BPM

টেঙারার পথগোলো যিতেগা যিতেগা গিরক এগো রাতিহান অইল।

English

Night fell while he was walking along the forest path.

বাংলা

বনের পথ ধরে হাঁটতে হাঁটতে রাত হয়ে গেল।

BPM

ঠু’ করিয়া জিরার উপেইত্বো আর উঠানি নামনানি অকরলো।

English

He grew so tired that after resting, his mind no longer felt like getting up.

বাংলা

ক্লান্ত হয়ে বিশ্রাম নিলে সেখান থেকে উঠনে আর মন মানছে না।

BPM

ভক্‌হান টিকগত কায়া গিরকর বুদ্ধি লৌশিঙ মাঙনি অ'করলো।

English

With hunger at its peak, he began to lose his senses.

বাংলা

ক্ষিদে চরমে উঠেল তার বুদ্ধি হত হতে লাগল।

BPM

এসাদে দেইমেই সেইমেই অয়া হেইবেইনাইবেই দিয়া আটতে আটতে রাজাগিরক এগো শিকারীর ফঙ আহানাত গিয়া হুমেয়া চানাপা আটকে পরিলগা।

English

While walking swaying from side to side, he suddenly got trapped in a hunter's snare.

বাংলা

এভাবে এদিক-ওদিক হেলে-দোলে হয়ে চলতে চলতে হঠাৎ সে এক শিকারীর পাতা ফাঁদে গিয়ে আটকা পড়ল।

BPM

আসল্পা পাঙ্কাল উহানলো কত হত্না করিয়াউ তার মুগ্দা মুগ্দিয়ে বর নাদরল।

English

The tiger tried with all his might, but struggling and moving around proved futile.

বাংলা

বাঘটি তার আসল শক্তি দিয়ে চেষ্ঠা করল আর অনেক নড়ে চড়েও কোন লাভ হল না।

BPM

পরিনামহান খালকরিয়া তা এগ ইয়াম ঠুনিংশা বেলতে বেলতে সময় আহানাত টপকো কেলয়া পরিল।

English

Thinking of the outcome, he sighed heavily and eventually lay limp, powerless.

বাংলা

পরিণাম চিন্তা করে দীর্ঘশ্বস ফেলতে ফেলতে এক সময় শক্তিহীন হয়ে নেতিয়ে পড়ল।

BPM

মেলানি নামনেইতারা আহি দিয়গিরে বল্লে-সল্লে মেলওয়েয়া কাদাবারাদে কোনো গিরক আগো দৌ ডাটয়া ফারি দিতই তা’না কিতা বুলিয়া পিলিক পিলিক চেয়া বাসেয়া থাইল।

English

He struggled to open his eyes, looking around to see if any brave soul was passing by.

বাংলা

যে চোখগুলো মেলতে চাচ্ছেনা তাদের কোন রকম মেলে আশেপাশে দেখছে কোন সাহসী একজন এদিক দিয়ে যাচ্ছে কিনা বলে।

BPM

গিরকর রাতি আহান কাটানি এহানাত তার আসল্পা পাঙ্কাল এহান আরাকখানি আহান হেলবারি দিল।

English

Spending the entire night there drained him of his remaining strength.

বাংলা

এখানে পুরো একরাত কেটে যাওয়াতে তার শক্তি আরো চলে গেল।

BPM

মরাগো পারায়া টপকো পরিয়া থাইল সময় উহানাত টেঙারা উলী গিরক আগো ইসাল্পার এলা অরা অরা বিবুলা অয়া যিতেগা যিতেগা খাঙ্‌তাক্ করে গিরকর মুঙে গিয়া উনা অয়া বুকগোত সেপ্ দিল।

English

The helpless tiger lay limp like a corpse in the trap, and just then, a singer (Isalpa) arrived singing songs, startled and stunned by the sight.

বাংলা

অসহায় বাঘটি মরারা মত নিস্তেজ হয়ে ফাঁদের মধ্যে পড়ে রইল, আর সেই সময় একজন গায়ক (ইসাল্পা) গান গাইতে গাইতে হঠাৎ তার সামনে এস পড়াতে অনেক ভয় পেল ও স্তম্ভিত হল।

BPM

টেইপাঙ মানু আগো কাদ্দাহানাত দেখিয়াও বাঘ এগো চানাপা হা হুতাশ আহান নাইল এহান দেখিয়া টেঙারাউলী গিরক এগো দৌ ডাটয়া আরাকখানি চেপয়া চার'গা হান্তে রাজাগিরকর এ’ লাঙ্‌লা এহান দেখলো।

English

Seeing the tiger helpless despite being alive, the man realized the tiger's dire situation.

বাংলা

জীবন্ত মানুষ দেখেও বাঘটি অসহায় হয়ে পড়ে রইল, তা দেখে মানুষটি বাঘটির অসাহায়ত্ত্বের কথা বুঝতে পারল।

BPM

আত জোর করিয়া টেইপাঙ মানু এগরে মাতের ‘গিরকে মোরে কৃপা করিয়া এরে দশাফাম এহানাত্ব নিকালা দে। নাহেয়া নাপিয়া মরানি বিত্তা অইলু। গিরকর উপকারর মি ঠিক ঠিক প্রতিফল দিতউ।’

English

The tiger joined his paws and said, 'Please, have mercy and free me from this trap; I am in a pitiful state from starvation; I will repay your kindness.'

বাংলা

বাঘটি হাত জোড় করে বলল, ‘আপনি আমাকে দয়া করে এই ফাঁদ থেকে মুক্ত করুন, না খেতে না খেতে আমার আজ করুণ অবস্থা; আমি আপনার উপকারের প্রতিদান দেব।’

BPM

এ গিরকউ বাঘ উগোর কঙালা হেঁক উগো হুনিয়া জারে নারিয়া ফঙ উহানাত্ব নিকালা দিয়া দিল।

English

Hearing the tiger's pitiful plea, the man felt compassion and released him from the trap.

বাংলা

বাঘটির করুণ আর্তি শুনে দয়া পরবশ হয়ে মানুষটি বাঘটিকে ফাঁদ থেকে বের করে দিল।

BPM

‘সাপর লেখা, বাঘার দেখা’ কথা উহান্‌নায় অরতে।

English

The proverb 'The writing of a snake and the sight of a tiger' (meaning one's nature never changes) seemed to come true.

বাংলা

‘সাপের লেখা আর বাঘের দেখা’—প্রবাদটি যেন সত্য হতে চলল।

BPM

পরেসে গারি উগো জাকারণ আহান দিয়া কেজেয়া খানি মানি আহান ফি ফি য়েইল।

English

Then, the tiger pounced in front of the traveler and blocked his path.

বাংলা

তারপর বাঘটি এক লাফ দিয়ে পথিকের সামনে এসে তার পথ আগলে দাঁড়াল।

BPM

‘হে টেইপাঙ মানুগো আজি তোরেলো পারানা করতউগো’ বুলিয়া থেপ্‌করিয়া থাইল।

English

Oh human, today I will fill my belly by eating you, saying this, he extended his claws.

বাংলা

‘হে মানুষ, আজ তোমাকে খেয়েই আমি আমার পেট ভরাব’—একথা বলে সে থাবা বাড়াল।

BPM

এগই খেইতউ খেইতউ বুলিয়া মুঙহানাত লে লে করের এহান দেখিয়া টেইপাঙ মানু এগো য়িয়াম মাক্ পরিলগা।

English

The tiger began licking his tongue in front of the man to eat him, leaving the man terrified and stunned.

বাংলা

বাঘটি তাকে খাওয়ার জন্য তার মুখের সামনে জিহ্বা চাটতে লাগল, তা দেখে মানুষটি অত্যন্ত ভীত ও স্তম্ভিত হয়ে পড়ল।

BPM

‘জন্তু-এগোরাঙতো আর নিস্তার নেই’ বুলিয়া মহা চিন্তাত পরিল।

English

Thinking, 'There is no escape from this beast,' he fell into deep thought.

বাংলা

‘এই পশুর হাত থেকে আর রক্ষা নেই’ ভেবে সে গভীর চিন্তায় পড়ে গেল।

BPM

‘যেতা বাট আছে আহান্‌তে মাতিয়া চেইঙ ইয়াকরলেতে হবা অইবো’ বুলিয়া বাঘ উগরাঙ বিচার আহান কাত্‌করানির ইয়াথাঙ চেইলো।

English

Thinking, 'If there is any way, let us seek a judgment,' he requested an impartial trial from the tiger.

বাংলা

‘যদি কোনো উপায় থাকে, তবে বিচার চেয়ে দেখা যাক’ ভেবে সে বাঘের কাছে একটি নিরপেক্ষ বিচারের আর্জি জানাল।

BPM

বাসাকাসা নারিয়া সেপগিলিয়া আসে গিরক এগো মেস্তম্‌কারকা বুলিয়া ইয়াকরল।

English

Finding no other option, the tiger reluctantly agreed to the traveler's proposal.

বাংলা

কোনো উপায় না পেয়ে নিরুপায় হয়ে বাঘটি অবশেষে পথিকের এই প্রস্তাবে রাজি হল।

BPM

বিচার উলী বিসারেয়া টেঙারাগদে সালগেলাগা।

English

They both set off to find wild animals in the forest for a judgment.

বাংলা

তারা দুজনে মিলে বিচারের জন্য বনের বন্য প্রাণীদের খোঁজে রওনা হল।

BPM

যিতেগা যিতেগা ডাঙর গাছ আক্‌সপা পেয়া তানুর বিচার উহান কাত্‌করিয়া লয়ইতেগা টেইপাঙ মানু গিরক উগোয় গাছ জার উহাররাঙ আঙ্ করলো হে সত্যযুগর বুড়াগো, ‘উপকারীরে বাঘে খায়—এসাদে পাপর ইয়ারি তি আর তাউ হনেসত তা’ বুলিয়া।

English

Walking along, they reached a massive tree, and the man addressed it, 'Oh ancient tree of the bygone era, does a tiger ever eat its benefactor? Have you ever heard of such a sin?'

বাংলা

হাঁটতে হাঁটতে তারা এক বিশাল বড় একটি গাছের নিচে এসে পৌঁছল এবং মানুষটি সেই গাছকে সম্বোধন করে বলল, ‘হে সত্যযুগের প্রাচীন বৃক্ষ, উপকারীকে কি কখনো বাঘে খায়? এমন পাপের কথা কি আপনি কখনো শুনেছেন?’

BPM

গাছ উজারে উবাকা তার নিজের ইয়ারিহান হুনওয়েইয়া মাতের, ‘হুন টেইপাঙ মানুগো, তোমার ডেকী টেঙারা উলী এতা মোর সেয়া গত মারাম আহান অয়া উঠিয়া জিতেগা —আ! কিউ নুঙেইহানে—! বুলিয়া মোরে ঝপ্‌ঝপ্ দালো সেদেয়া যিতারাগা।

English

The tree remembered its own sorrow and said, 'Listen, oh human, you humans come to my shade for shelter and rest, and after resting, you cut off my branches with an axe. Therefore, it is perfectly fair judgment for the tiger to eat you.'

বাংলা

গাছটি তখন নিজের দুঃখের কথা স্মরণ করে বলল, ‘শোনো হে মানুষ, তোমরা মানুষেরা আমার ছায়ায় এসে আশ্রয় নাও, বিশ্রাম নাও, আর বিশ্রাম শেষে কুঠার দিয়ে আমার ডালপালা কেটে নিয়ে যাও।

BPM

তা থকয়া তোমার লগেতে ইমে উপকারীরে বাঘে খায় এহান নায়।’

English

Hearing this, the tiger became extremely happy and jubilant.

বাংলা

কাজেই তোমার মতো উপকারীর ক্ষেত্রে বাঘের তোমাকে খেয়ে ফেলাটাই সম্পূর্ণ ন্যায্য বিচার।’

BPM

এ বাক্য এহান হুনিয়া বাঘ এগো জবর হারৌ অইল।

English

Then your game is over, said the tiger, preparing to pounce.

বাংলা

এ কথা শুনে বাঘটি অত্যন্ত আনন্দিত ও উল্লসিত হয়ে উঠল।

BPM

‘অইলগা খাবেলেইঙ বেনায়’ বুলিয়া ফালদানি অকরল।

English

Somehow convincing the tiger, they moved forward, but were disappointed after seeking judgment near a dam as well.

বাংলা

‘তাহলে এবার তোমার খেলা শেষ’ বলে বাঘটি লাফ দেওয়ার উপক্রম করল।

BPM

কোনো রকম তেমজেয়া আলি আগরাঙ বিচার কাত্‌করতেগাও ইমে হৌসাদে দেহাইল।

English

Not finding any remedy there either, they finally encountered a clever fox in the forest.

বাংলা

কোনো রকমে বাঘকে বুঝিয়ে এগিয়ে গেল আর একটি বাঁধের কাছে বিচার দয়েও হতাশ হতে হল।

BPM

নাইলতাকো—বুলিয়া আল্‌বারি দিতে হিয়াল গিরক আগো পথগো ফেইতুপ দিয়া খাঙ্‌লাগিয়া উবাঅয়া থাইল।

English

But finding no solution there either, they finally encountered a cunning fox in the forest.

বাংলা

কিন্তু সেখানেও কোনো প্রতিকার না পেয়ে অবশেষে তারা বনের এক চালাক শিয়ালের মুখোমুখি হল।

BPM

বুদ্ধি লৌশিঙর মাপুগো, গিরকে বাঘে মানুয়ে একাকার অয়া আটতারা এহানাত থিগত আহান পেইল।

English

The fox, a symbol of intelligence and cunning, was very curious to see the tiger and the human walking together.

বাংলা

সেই বুদ্ধিমত্তা ও চতুরতার প্রতীক শিয়ালটি বাঘ এবং মানুষকে একসাথে হেঁটে আসতে দেখে অত্যন্ত কৌতুহলী হল।

BPM

টেইপাঙ মানু এগোউ ‘মরানির আগে ইয়ারি এহান কাত্‌করিয়াতে মরিঙ’ বুলিয়া হিয়াল পণ্ডিতরাঙ তানুর এ লয়লাট এহান আগাগুরি টাঙ্‌করে হুনওয়েইলো।

English

The man thought, 'Before I die, let me at least tell my sad story,' and explained the entire incident to Fox Pundit.

বাংলা

মানুষটি ভাবল, ‘মরার আগে অন্তত নিজের দুঃখের কাহিনীটি ভালো করে জানিয়ে মরি’, এই ভেবে সে শিয়াল পণ্ডিতের কাছে তাদের সমস্ত ঘটনার বিবরণ খুলে বলল।

BPM

হিয়াল গিরক এগো ‘অইলগা হারপেইলু’ বাট এহানাত মুকসি আহান দিয়া তানুরে মাতের মি সরজমিনে আরাক খুরুম তোমার দ্বিয়গির ফঙনা ফঙনি উহান দেহানির পিসে মাতিল্‌তা মাততৌ বুলিয়া খুমকরল।

English

Fox Pundit, after hearing everything, said, 'I understand the whole matter, but before giving the final verdict, I want to go to the spot myself to see how you were standing and where.'

বাংলা

শিয়াল পণ্ডিত সব শুনে বলল, ‘আমি পুরো বিষয়টা বুঝতে পেরেছি, তবে চূড়ান্ত রায় দেওয়ার আগে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে দেখতে চাই যে তোমরা আসলে কীভাবে কে কোথায় ছিলে।’

BPM

তিনগি হাঙ্‌কাকার ফাম উহানাত যানারকা সালইলা।

English

Then the three of them set off towards the trap.

বাংলা

তারপর তারা তিনজন মিলে সেই ফাঁদের উদ্দেশ্য রওনা হল।

BPM

ফওয়ইতে না ফওয়ইতে বাঘ উগো আঙ্ ডাঙ্‌ নেই আক্‌ফালে ফঙ উহানাত হমেয়া হিয়াল গিরকরে দেহওয়েইল।

English

Reaching the trap, the tiger, out of pride and without thinking, jumped inside the trap to show the fox.

বাংলা

ফাঁদের কাছে পৌঁছানো মাত্রই বাঘটি অহংকারবশত কোনো কিছু না ভেবেই এক লাফে ফাঁদের ভেতরে ঢুকে শিয়ালকে দেখাল।

BPM

হিয়াল গিরকে ‘অইলগা হারপেইলু, নুকুলিয়া আয় বিচারহান হুনিয়া’ বুলিয়া বাঘ উগরে মুকসি হানলো ডাকলো।

English

As soon as the tiger entered the trap, the fox said, 'Now come out, I am making the final judgment.'

বাংলা

বাঘ ফাঁদের ভিতরে ঢুকতেই শিয়াল বলল, ‘এবার বেরিয়ে আস আমি আসল বিচারটি করছি।'

BPM

বাঘ এগ কত হত্না করিয়াও আর ফঙহানাত্ব সুটিয়া আহে নারলো।

English

The tiger tried and roared inside the trap but could not come out.

বাংলা

বাঘটি ফাঁদের ভেতর থেকে অনেক চেষ্টা ও গর্জন করেও আর বাইরে বেরিয়ে আসতে পারল না।

BPM

উহানাত হিয়াল গিরকে ‘বিচার হান এহানাত লয়করলু’ বুলিয়া টেইপাঙ মানু উগরেলো বেলেয়া গেলগা।

English

Then Fox Pundit told the man, 'The judgment ends here,' and went off towards the forest with the man.

বাংলা

তখন শিয়াল পণ্ডিত মানুষটিকে বলল, ‘এখানেই বিচারের সমাপ্তি ঘটল’, এই বলে সে মানুষটিকে সাথে নিয়ে বনের দিকে চলে গেল।

BPM

পথগোত গিয়া টেইপাঙ মানু উগয় হিয়াল পণ্ডিতর চৌহাৎ লৌশিঙ এহানরে নিয়াম থাকাৎ জানেইল।

English

On the way, the man expressed deep gratitude and respect for Fox Pundit's presence of mind and cunning.

বাংলা

পথের মধ্যে মানুষটি শিয়াল পণ্ডিতের এই উপস্থিত বুদ্ধি ও চতুরতার প্রতি গভীর কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করল।

BPM

হিয়াল গিরকে মাতের ‘হিয়ালর জাত জাতর মাঝে হাবিত্ব মোরেই আপাণ্ঙপাগো বুলিয়া লাম দেশেত্ব খেদলা।

English

The fox said, 'I have been expelled from our society for being the least clever among our kind.'

বাংলা

শিয়াল বলল, ‘আমাদের শিয়াল জাতের মধ্যে আমি সবচেয়ে কম চতুর বলে আমাদের সমাজ থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে।

BPM

এবাকা মি নিরুপায়।

English

Now I am completely helpless and homeless.

বাংলা

এখন আমি সম্পূর্ণ নিরুপায় ও আশ্রয়হীন।

BPM

গিরকে কৃপা করলেতে মোরে বেঙ্কিগোর আগাগত নিত্তি দিন কুরা খানিয়ে খুতে তিলকরিয়া থ’দিস। নিদান এহান চলে যিঙগাতা।'

English

If you kindly place a little food on top of a husking pedal (deki) every day, my hardship will be resolved.

বাংলা

যদি আপনি দয়া করে আমার জন্য প্রতিদিন সামান্য কিছু খাবার একটি ডেকির মাথায় রেখে দেন, তবে আমার এই অসুবিধাতা কেটে যাবে।’

BPM

তার এ হুক্কাঙ আবদারসৌ এহান টেঙারাউলী গিরকে কোনো দিন না পাহুরেস।

English

The man never forgot the fox's simple and humble request and fulfilled it until his death.

বাংলা

মানুষটি শিয়ালের এই সহজ ও সরল আবদার কোনো দিনও ভুলে যায়নি এবং আমৃত্যু তা পালন করেছিল।