উদুরীলেইমা
THE MOUSE PRINCESS
ইঁদুর কন্যা
কোন লাম আহানাত বুড়া বুড়ির হেইমাক আহান আছিতা।
In a certain region, there lived an old man and an old woman.
কোন এক অঞ্চলে এক বুড়ো-বুড়ির দম্পতি বাস করত।
সৌ জিপুত নেই।
They had no children.
তাদের কোন সন্তান-সন্ততি ছিল না।
কিগগো নেই।
There was absolutely no one for them.
কেউই ছিল না তাদের।
বুড়া আকয়া ককরক চেলৈলা।
The old man used to stay deeply absorbed in thought all by himself.
বুড়ো একা একা গভীর চিন্তায় মগ্ন থাকত।
দিন যারগা মাহি খালকরতারা সৌ আগো নাপেইলাং কিহান অইতাঙায়তা কিসাদে জিংতা অনি?
Days passed by, and they would reflect, 'We didn't even get a single child, what will become of us, how shall we survive?'
দিন বয়ে যেত আর তারা ভাবত, একটি সন্তানও পেলাম না, আমাদের কী হবে, আমরা কীভাবে জীবন ধারণ করব?
কিতাপারা দিন আহান বুড়া এগৈ বুড়ী উগরে মাতের '—অ বুড়ী, তোর সৌর খৌরাঙ এহান আকৈল।
Some days later, one day the old man said to his wife, 'Oh old woman, I have decided upon this arrangement for your child.'
কিছুদিন পর একদিন বুড়ো বুড়িকে বলল—ওহে বুড়ি, তোমার সন্তানের জন্য এই ব্যবস্থাটি স্থির করলাম।
থাংতে উরে ঝাপিগ মুকেয়া চা গা।
Now go and open that basket over there and see.'
এখন ওই ঝুড়িটি খুলে দেখ গে।
হবা নিঙল সৌ আগ ইতু করিয়া থ দেছু।
'I have carefully kept a beautiful baby girl inside it.'
একটি সুন্দর কন্যা সন্তান আমি সেখানে যত্নে রেখে দিয়েছি।
গুঞ্জে গুঞ্জে বুড়া ফাগি দিবে পথ নাপাছত —বুলিয়া বুড়া উগরে গুজুরে গুজুরে ঝাপিগো গজেদেত্ত নামেয়া মুকেয়া চেইরী থাংতে হুরকাং উদুর সৌ আগ।
Muttering to himself as he found no way out of his deception, the old man brought down the basket from above for his wife, and upon opening it to look, there was a tiny baby mouse.
মনে মনে বুড়ো ফাঁকি দেওয়ার পথ না পেয়ে—এই ভেবে বুড়ির কাছে ফিসফিস করে ঝুড়িটি উপর থেকে নামিয়ে সেটি খুলে দেখতেই দেখা গেল একটি ছোট্ট ইঁদুর ছানা।
চেইতেতে হুরকাং উদুর এতা টেইপাঙ মানু মালইতারাহান অছে ক।
Gradually, that tiny mouse began to behave just like a human being.
দেখতে দেখতে সেই ছোট্ট ইঁদুরটি মানুষের মতো আচরণ করতে শুরু করল।
অ বুড়া টেইপাঙ মানুয়ে জরমদিতারা সৌ এতা এসাদেতা?
'Oh old man, are the children that human beings give birth to like this?'
ওহে বুড়ো, মানুষ যে সন্তানের জন্ম দেয়, তারা কি এই রকম হয়?
বুড়ায় মাতের—হায় হায় ইমে এসাদেতানা।
The old man said, 'Yes! Yes! indeed they are like this.'
বুড়ো বলল—হ্যাঁ! হ্যাঁ! আসলেই তো এরা এই রকম হয়।
য়ক্করিয়া হে ডাঙর করিক নে।
'Still, let us nurture her and raise her with care.'
একে যত্ন করেই বড় করে তুলি না কেন।
দেখতেই কিজাত রাজা রাজেশ্বররাং ঠাচা করতাঙায় তা।
You will see, she will be married to a King.
দেখবে, কি রাজা-রাজেশ্বরের সাথে এর বিয়ে দেওয়া হয়।
উদুর সৌ এগ বাক্কা ডাঙর অইলী।
The baby mouse grew up quite a bit.
ইঁদুর ছানাটি বেশ বড় হয়ে উঠল।
লেজগো হাটা হাটা বারনর নাম্ফাদে, চেম্ফুয়েদে, কোন কানেদে কিতা দাপদিরি।
Wagging her tail, she would scurry around the corners of the veranda and into every nook and cranny.
তার লেজটি নাড়াতে নাড়াতে বারান্দার কোণে, আনাচে-কানাচে সে দাপিয়ে বেড়াত।
চিরিক্ চিরিক্, রহে রহে কোনে কানচেলেদে আটরি উহানৌ বুড়াবুড়ীয়ে কালাক পেলয়া চেইতারা।
The old man and woman would watch with wide eyes as she moved from corner to corner making squeaking sounds.
চিরিক-চিরিক শব্দ করে নিভৃতে কোণে কোণে তার এই ঘুরে বেড়ানো বুড়ো-বুড়ি অপলক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখত।
নিজে কাটা খেয়া উদুর সৌ উগরে খুতহানি খৌয়েই তারা।
They fed and sustained the baby mouse by sharing portions of their own food.
নিজেদের খাবার থেকে ভাগ দিয়ে তারা সেই ইঁদুর ছানাটিকে খাইয়ে-দাইয়ে রাখত।
কামহান-ক সরাত পহুরিত নিয়া হিনা দিতারা।
They would bathe her, keep her clean, and tend to her affectionately.
তাকে স্নান করিয়ে, পরিষ্কার-পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখত।
এগুলিও টেইপাঙ মানুরসৌর সাদে ঘর হুরিরি, ঙকখী ঙারাল করিয়া থদিরি।
Just like a human child, she too kept the house clean and kept the granary well organized.
সেও মানুষের সন্তানের মতো ঘরদোর পরিষ্কার রাখত এবং ধানের গোলা গুছিয়ে রাখত।
বুড়া উগৈ দেশে দেশে উদুর সৌ এগ মাতাম ফাইলী থাংতে ঢোল দেওয়েইল।
The old man then beat drums across various lands to proclaim the virtues of his mouse daughter.
বুড়ো তখন দেশে দেশে তার এই ইঁদুর কন্যার গুণগান প্রচার করতে ঢোল পিটিয়ে দিল।
মোর জিলকরে রাজা রাজেশ্বর পেইলে লুহোঙ দিতৌ।
'If I find a great king or emperor, I shall marry my daughter off to him.'
কোন রাজা-রাজেশ্বরকে পেলে আমি আমার কন্যার বিয়ে দেব।
মোর নিঙল এগ সাদে গুনে রাজারাঙ সিজাগ অয়া থানার উপযুক্তগ।
'My beautiful and virtuous daughter is perfectly suited to sit as a queen in a royal palace.'
আমার এই রূপবতী ও গুণবতী কন্যা রাজপ্রাসাদে রানীর আসনে বসার উপযুক্ত।
কিতা পারা দেশ আহানর রাজা আগ পুতকর কা কথা বেলল।
A king of a certain country heard of this proposal for his son.
কোন এক দেশের এক রাজা তাঁর পুত্রের জন্য এই প্রস্তাবের কথা শুনলেন।
দিন তারিখ লেপ করিয়া আত্তি, গড়া, দলেইত কিতালো রাজার পুতক আহিল।
Fixing an auspicious date, the prince arrived to marry her, riding on elephants, horses, and palanquins.
দিন-ক্ষণ স্থির করে হাতি, ঘোড়া ও পালকি চড়ে রাজপুত্র বিয়ে করতে এল।
মালঠেপগত দানর বার কিতালো ফালু চেয়া চেয়া বহিলা, কন্যাগ বুলতারা মাপা উহানাত রাজার পুতক এগোই কন্যাগ নাদেহের।
In the bridal chamber, everyone sat watching eagerly amidst the wedding gifts, but where the bride was supposed to be, the prince could see no bride.
বিয়ের মন্ডপে যৌতুকের উপহার সামগ্রী সাজিয়ে সবাই উৎসুক হয়ে বসল, কিন্তু যেখানে কনের বসার কথা সেখানে রাজপুত্র কোন কনেকে দেখতে পেল না।
ফি-ই-ই ক সৌ অইল এহান কিহান বুলিয়া।
He was dismayed, thinking, 'Fie! What is this nonsense, what kind of a bride is this?'
টিক করে তার রাগটি উপরে উঠে গেল।' এটা কি হচ্ছে বলে।
বাপক বুড়া রাজা উগ মাতের বারা মি কথা দেছু থাংতে যেগৈ অয়াও থাক এগরে কন্যাগ করিয়া নেনাত পড়তাঙায়।
His father, the old king, said, 'My son, since I have given my word, no matter how she is, you must accept her as your bride.'
তার পিতা বৃদ্ধ রাজা বললেন, 'বাছা, আমি যখন একবার কথা দিয়েছি, সে যেমনই হোক না কেন, একেই কনে হিসেবে গ্রহণ করতে হবে।'
বাপকর য়াথাং হান বুলিয়া দাঁত কামারেয়া কোনরকম পানির কাটিগ অয়া থাইল।
Obeying his father's command, he gritted his teeth and remained still somehow.
পিতার আদেশ মেনে নিয়ে সে মুখ বুজে কোনো রকমে স্থির হয়ে রইল।
উদুর সৌ এগরে হুরকাং খুচেই আগ, বার তেইর পিদব হুরকাং ফুটি উতা হাবি ফিয়ম করে কাপানা আহানাত বরেয়া রাজার কল্লুঙে নিলাগা।
The baby mouse was placed inside a small cage, and along with her tiny clothes carefully packed, she was taken to the royal palace.
সেই ইঁদুর ছানাটির জন্য একটি ছোট কাসার পাত্র, আর তার পরিধানের ছোট কাপড়চোপড় সুন্দর করে গুছিয়ে একটি ঝিনুকের খোলসে ভরে রাজপ্রাসাদে পাঠিয়ে দেয়া হল।
রাজার পুতক এগৈ খালকরের উদুর জেলাগর তুল খাটল গত হুমেয়া কিতা করতু।
The prince wondered what he would do sharing a room with a bride of a mouse lineage.
রাজপুত্র ভাবছিল এই ইঁদুর জাতের কনের সাথে একই রুমে গিয়ে কী করব।
নিক্কা দোয়াদেত্ত আহিয়া খাটলগত চার থাং — ফুতি ফালি ঙকখী করিয়া পাজালেয়া থ দেছি।
He came into the room and looked at the bed—her tiny clothes had been neatly and beautifully arranged there.
সে ঘরে এসে খাট ও রুমের দিকে তাকিয়ে দেখল—তার ছোট ছোট পোশাকগুলো সুন্দর ও পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছে।
তা খাটলগত থার উবাকা উদুর জেলা এগ লেজ গ হাটা হাটা কাঙা তলেদে, বারাদে দাপদে দাপদে থাইরি।
While he lay on the bed, the mouse princess was scurrying around under the bed and on the veranda, wagging her tail.
সে যখন রুমের ভিতরে খাটে শুয়ে ছিল, তখন সেই ইঁদুর কন্যা লেজ নাড়াতে নাড়াতে খাটের নিচে ও বারান্দায় দাপাদাপি করে বেড়াচ্ছিল।
গাঙ গরেদে চর্চিতারা অকথকপাহান, রাজার পুতকে উদুর জেলা আগো কন্যাগ করিয়া আনেছেগা উনি।
The village folk were gossiping about a strange thing, that the prince had brought home a baby mouse as his bride.
গ্রামের মানুষ বলাবলি করছিল এক অদ্ভুত কাণ্ড, রাজপুত্র নাকি এক ইঁদুর ছানাকে কনে করে নিয়ে এসেছে।
তা এগো লাজপা লাজপা কথা এতা হুনের।
He had to listen to these highly embarrassing and shameful rumors.
সে এসব অত্যন্ত লজ্জাজনক ও অপমানজনক কথা শুনতে পাচ্ছিল।
খাটল এগো কুংগৈ নিক্কা হুরিয়া, লেপিয়া থইতারা মাতে নুয়ারের।
No one could tell who was keeping the room so beautifully clean and tidy.
আমাদের রুমটি কে এত সুন্দর করে গুছিয়ে পরিচ্ছন্ন করে রেখেছে, তা কেউ বলতে পারছিল না।
আংকরতেও রাজার লাইক উতায় আকগৈও মাতে নুয়ার তারা।
Even after inquiring, none of the king's guards or attendants could uncover the truth.
অনুসন্ধান করেও রাজার প্রহরী বা দাসীরা কেউই এর হদিস বলতে পারল না।
আকদিন তা দোয়াদে যানার সটান দিয়া চরেদে লুম করিয়া থাইল।
One day, the prince hid behind the door of the room and kept watch silently.
একদিন রাজপুত্র ঘরের দরজার আড়ালে লুকিয়ে ওত পেতে রইল।
চার থাঙতে উদুর জেলাউগ সরহান পটেয়া রানিগ অয়া নিকুলিরি।
As he watched, he saw the mouse shed its skin and emerge as a breathtakingly beautiful queen.
তাকিয়ে দেখতেই সে দেখল, সেই ইঁদুর ছানাটি তার খোলস ছেড়ে এক অপরূপ সুন্দরী রানী হয়ে বের হয়ে আসছে।
সাতউহান ইঙাল ঙালয়া খাটল উগ ঝলকার।
The whole bed and room lit up with the radiance of her beauty.
তার রূপের আলোয় পুরো বিছানা ও ঘর ঝলমল করে উঠল।
চেইতে চেইতে মুরগ বুলেয়া রাজাএগ পাহাৎ অ পড়িলগা।
Fascinated by what he saw, the prince stepped forward closer to her.
দেখতে দেখতে রাজপুত্র মোহিত হয়ে তার কাছে এগিয়ে গেল।
উহান দেখিয়া উদুর জেলা এগ থক্ক উদুরর সরহান পিদিয়া থাইলী।
Seeing him, the mouse girl quickly slipped back into her mouse skin.
তা দেখে ইঁদুর কন্যাটি চট করে আবার তার ইঁদুরের খোলসটি গায়ে জড়িয়ে নিল।
কন্নুংগর লাইক কিতা আহিয়া পানি ডাললা খইতৌ কিতা জাতেয়া থৈমামী চৈয়ছিল উতা চুমকরে দিলা।
When the palace maids and doctors came, sprinkled water on him and performed surgery, he regained consciousness.
প্রাসাদের দাসীরা ও বৈদ্যরা এসে যখন জল ছিটালো ও শল্য চিকিৎসা দিল তখন সে জ্ঞান ফেরে পেল।
পিছেকার দিনে বারো তা লুম করিয়া চার।
The next day, the prince hid and watched her carefully once again.
পরদিন রাজপুত্র আবার লুকিয়ে লক্ষ্য করতে লাগল।
উদুর জেলাগয় সরহান থৈল উপেইত হাতেক্ক সর উহান তা জিগত উড়া দিয়া পরক্ ক রানি উগরে পাম করে ধরে বেললগা।
The moment the mouse girl set aside her skin, the prince rushed in, snatched the skin, threw it into the fire, and embraced the queen.
ইঁদুর কন্যাটি যখনই তার খোলসটি সরিয়ে রাখল, রাজপুত্র দ্রুত গিয়ে সেই খোলসটি কেড়ে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলল এবং রানীকে জড়িয়ে ধরল।
আ হা হা। কিহান করলে তা রাজা।
'Ah, what have you done, prince!'
'আহা হা! একি করলে রাজপুত্র!'
মি মুনি ঋষি আগৈ সিরাপ দিয়া উদুরগ অয়া আছুতা।
'I was living as a mouse due to the curse of a sage.'
'আমি এক মুনি-ঋষির অভিশাপে ইঁদুর হয়ে জীবন কাটাচ্ছিলাম।'
আরাক দ্বিদিন বাছেইলেইসতে আপ্পানেও মি মোর আসল রূপহান পেইলু অইস।
'Had just two more days passed, I would have regained my true form naturally.'
'আর মাত্র দুটি দিন পার হলেই আমি নিজে থেকেই আমার আসল রূপ ফিরে পেতাম।'
যাগা যাগা মোরে না সকৈ।
'Well, let it be, I no longer have to return to that skin.'
'যাক, যা হবার হয়েছে, আমাকে আর খোলসে ফিরতে হবে না।'
কান্থা আহানলো মোরে বেরেয়া দ্বি দিন কার কা থোয়াদে পিছেদে আহিস।
'Keep me with you, and after just two days, we shall step out before everyone.'
'আমাকে তোমার কাছে রাখো, আর মাত্র দুটি দিন পর আমরা সবার সামনে যাব।'
দ্বি দিন থায়া উদুর জেলা উগ রানিগ অয়া নিকুললি।
After two days, the mouse princess emerged fully as a queen before everyone.
দুই দিন পর সেই ইঁদুর কন্যাটি পূর্ণরূপে রানী হয়ে সবার সামনে আত্মপ্রকাশ করল।
নুঙেই অয়া থাইলা।
They lived together in immense happiness and peace.
তারা অত্যন্ত সুখে-শান্তিতে দিন কাটাতে লাগল।
বুড়া বুড়ী উতারে রাজা উগৈ য়ক্করানি অকরল।
The king brought the old man and woman to the palace with great respect and left them in his care.
সেই বৃদ্ধ বুড়ো-বুড়িকেও রাজা অনেক সম্মানের সহিত রাজবাড়ীতে নিয়ে আসলেন ও যত্ন করার জন্য নিজের দত্তক রেখে দিলেন।