← Back to Story List

কলালেইমা

KALALEIMA

কলালেইমা

Author: বিমল সিংহ Source: ববেইর য়ারি
Translation:
রাজায় পলাঙ আগত বরেয়া কলালেইমারে মাংকলে টাঙিয়া থৈল।
রাজায় পলাঙ আগত বরেয়া কলালেইমারে মাংকলে টাঙিয়া থৈল। Illustration: গড়েইপা লৌশিং
BPM

কোন দেশ আহানাত হিনচাপি আগই বারো টেইপাঙ মানু জেলা আগই হতিনাহান অয়া আছিলা।

English

In a certain land, there lived a demoness and a human wife as co-wives.

বাংলা

কোন এক দেশে এক রাক্ষসী এবং এক মানবী স্ত্রী সতীন হিসেবে বসবাস করত।

BPM

হিনচাপি উগরতা জেলা সৌ আগ আছিলি।

English

The demoness had a daughter.

বাংলা

রাক্ষসীটির একটি কন্যা ছিল।

BPM

জেলাসৌ উগর নাঙহান অইলতায় সেনারম্বি।

English

Her name was Senarambi.

বাংলা

সেই কন্যার নাম ছিল সেনারম্বি।

BPM

বারো মানু জেলা উগরতা আছিলাতায় মুনিসৌ দুগ নিঙল আগ। নিঙল উগর নাঙহান আছিলতায় কলালেইমা।

English

And the human wife had two sons and a daughter. The daughter's name was Kalaleima.

বাংলা

আর সেই মানবী স্ত্রীর ছিল দুই পুত্র ও এক কন্যা সন্তান। কন্যাটির নাম ছিল কলালেইমা।

BPM

কনাক কালেই সেনারম্বি বারো কলালেইমায় বাপকর উম নাপেয়া আছিলা।

English

Over time, Senarambi and Kalaleima were deprived of their father's affection.

বাংলা

সময়ের সাথে সাথে সেনারম্বি ও কলালেইমা তাদের বাবার আদর থেকে বঞ্চিত হলো।

BPM

বাপক তানু জরম অনার কতদিন পরে দৌ অয়া গেছিলগা।

English

Shortly after their birth, their father passed away.

বাংলা

তাদের জন্মের কিছুকাল পরেই তাদের বাবা মারা গেলেন।

BPM

সেনারম্বি বারো কলালেইমা দ্বিয়গি লেংকাহান অয়া খেলতারা বারো নাছতারা।

English

Senarambi and Kalaleima grew up together, playing and dancing in harmony.

বাংলা

সেনারম্বি ও কলালেইমা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে খেলাধুলা ও নাচানাচি করত।

BPM

আকদিন হিনচাপি এগয় হতিনকরে মাতিরি, গিদেই, আয়নে মাছ ধরিকগা।

English

One day, the demoness co-wife said, 'Come, sister, let's catch some fish today.'

বাংলা

একদিন রাক্ষসী সতীনকে ডেকে বলল, ‘দিদি চলো, আজ নদী মাছ ধরে আনি।’

BPM

মানুজেলা উগয় মাতল—হাদ।

English

The human wife agreed and said, 'Alright.'

বাংলা

মানবী স্ত্রীটি সম্মত হয়ে বলল—‘ঠিক আছে।’

BPM

দ্বিয় হতিনা হুসু, খলেইল বিলআগত গেলাগা।

English

The two co-wives took their baskets and went to the marshes to catch fish.

বাংলা

দুই সতীন ঝুড়ি নিয়ে বিলের ধারে মাছ ধরতে গেল।

BPM

দ্বিয়গিয়ে বিলগত নামিয়া হুসু বেইতারা।

English

The two stepped into the marsh waters and began fishing.

বাংলা

তারা দুজনে বিলের জলে নেমে মাছ ধরতে শুরু করল।

BPM

সেনারম্বির মালক হিনচাপি উগয় হুদ্দা হরপ ধরিরি বারো কলালেইমার মালক মানু জেলা উগয় হুদ্দা মাছ ধরিরি।

English

Senarambi's mother (the demoness) was only catching snakes, while Kalaleima's mother was catching fish.

বাংলা

সেনারম্বির মা (রাক্ষসী) কেবল সাপ ধরছিল আর কলালেইমার মা মাছ ধরছিল।

BPM

ধরতে ধরতে হবা ক ধরলা উবাকা হিনচাপি উগয় মাতিরি—গিদেই, অকগা অইল, এবাকা যিকগা।

English

When they had caught plenty, the demoness said, 'sister, enough for today, let's head home.'

বাংলা

মাছ ধরতে ধরতে যখন অনেক মাছ হলো, রাক্ষসীটি বলল—‘দিদি, অনেক হয়েছে, এবার বাড়ি চলো।’

BPM

বুলির সৌ বেলেয়া আহেছৎগ, আক করে জিঙয়া নাথায়, কা, না ডিলৈল।

English

We left the little kids at home, it's getting late.

বাংলা

বাড়িতে ছোট ছোট বাচ্চাদের রেখে এসেছি, আমাদের যাবার দেরী হয়ে যাচ্ছে

BPM

চুমছে বুলিয়া দ্বিয়গি কাইলা।

English

Believing her, they headed back home happily.

বাংলা

সেই কথা ভেবে তারা বাড়ি ফেরার পথ ধরল।

BPM

আলয়া আহিতে আহিতে পথগত হিনৌজার আহান পেইলা উপেয় খানি জিরেইক বুলিয়া উজারর তলে জিরেয়া বহিলা।

English

On their way back, they saw a Hijal tree and sat in its shade to rest for a while.

বাংলা

পথে আসতে আসতে তারা একটি আম গাছ দেখতে পেল এবং কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য তার ছায়ায় বসল।

BPM

বয়া গজেদে চেয়তারা থাংতে গাছ উসপাত মজা হেইনৌ লাললাম অয়া রাঙা রাঙা অয়া আছে।

English

Looking up into the tree, they saw the mangoes hanging down, deep red in color.

বাংলা

গাছের ওপর তাকিয়ে দেখল, অনেক গুলো আম লাল টকটকে হয়ে ঝুলে আছে।

BPM

হিনচাপি উগয় মাতিরি—গিদেই, দেখলেতা হিনৌ এতা কতি হবা অয়া মজ্জিয়া আছে তা?

English

The demoness said, 'sister, don't the fruits look wonderful?'

বাংলা

রাক্ষসীটি বলল—‘দিদি, ফলগুলো কী চমৎকারভাবে পেকে রয়েছে?’

BPM

সৌরকা কতগ ছিড়িক, মিতে গাছে কালা নুয়ারুরী থাংতে তি কাগা মি তলে থায়া লকরিং!

English

You pluck some, I can't climb the tree, I'll stand down and pick them.'

বাংলা

‘তুমি কয়েকটি ছিড়ে আনো, আমি তো গাছে উঠতে পারি না, আমি নিচে দাঁড়িয়ে কুড়াব’

BPM

কলালেইমার মালক কায়া ডেঙ উতা ঝাকারেইরি মাপা উহানাত হিনচাপি উগয় খলেইগৎতত হরপ উতা নিকালেয়া হিনৌ সপাত এড়া দিয়া দিল।

English

As Kalaleima's mother climbed and shook the branches, the demoness took the snakes out of her basket and dropped them onto the tree.

বাংলা

কলালেইমার মা যখন গাছে উঠে ডাল নাড়াচ্ছিল, তখন রাক্ষসীটি তার ঝুড়ি থেকে সাপগুলো বের করে আম গাছের উপর ছেড়ে দিল।

BPM

হরপ উতা গাছঝারে কানা অকরলা, কায়া হরপ উতায় কলালেইমার মালকরে বেরেয়া কামাড়ানি অকরলা।

English

The snakes climbed up the branches of the tree, hugged Kalaleima's mother, and began to bite her.

বাংলা

সেই সাপগুলো গাছের ডাল বেয়ে উপরে উঠে কলালেইমার মাকে জড়িয়ে ধরে কামড়াতে শুরু করল।

BPM

হরপর কামড়ে কলালেইমার মালক জ্ঞান হারেয়া মাটিহানাত ডপ্‌ক পড়লি, পড়িয়া মরলি।

English

From the snake bites, Kalaleima's mother collapsed to the ground and died.

বাংলা

সাপের কামড়ে কলালেইমার মা জ্ঞান হারিয়ে মাটিতে আছড়ে পড়ল এবং মারা গেল।

BPM

কলালেইমার মালকর মাছর খলেই উগল হিনচাপি এগ ঘরে আহিলি।

English

The demoness took the mother's fish basket and returned home alone.

বাংলা

রাক্ষসীটি সেই মাছের ঝুড়িটি নিয়ে একা ঘরে ফিরে এল।

BPM

কলা লেইমায় আংকরিরি—হুকাং ইমা আমার ইমাতে কই?

English

Kolalema came and asked, 'Oh, younger mother, where is my mother?'

বাংলা

কলালেইমা এসে জিজ্ঞেস করল—‘ওগো ছোটমা, আমার মা কোথায়?’

BPM

হিনচাপিয়ে মাতিরি—অ, তর মালক কা বলতে না করিরি, মাছমাহি পেইরি বুলিয়া। মি রইদ এগত খাংকরে নারিয়া বেলেয়া আহিলু।

English

The demon said, 'Your mother is still fishing, and she doesn't want to come because she caught a lot of fish. I left early because I couldn't stay in the hot sun for long.'

বাংলা

রাক্ষসীটি বলল—‘তোর মা তো এখনো মাছ ধরতেছে, অনেক মাছ পাচ্ছে বলে আসতে চাচ্ছে না, আমি কড়া রোদে বেশিক্ষণ থাকতে না পেরে আগেই চলে এসেছি।’

BPM

কলালেইমায় মাতিরি হুকাং ইমা মাছ আগ দেনে সৌগরে পুড়িয়া খৌয়াংগা।

English

Kalaleima said, 'Okay! Little mother, give me a fish, I will cook it for my little brother to eat.'

বাংলা

কলালেইমা বলল—‘ঠিক আছে! ছোট মা, আমাকে একটা মাছ দাও, ছোট ভাইকে পোড়ে খেতে দেব।’

BPM

'—অঃ অকনেইপীর জিলক, মাছগ দিং আয়' বুলিয়া চেপইলিগা আর আচ্ছুলে কট আগ দিয়া হুরকাং ফেট্টিয়া সৌ আগ দিয়া দিল।

English

Oh! Come on, you lazy mother's daughter, here's a fish!' she said, giving a punch and gave a small fish to Kalaleima.

বাংলা

"ও! অলস মায়ের মেয়ে আয় আয়, এই নে মাছ!’ বলে সে একটা কিল দিল আর একটা চাদা মাছ কলালেইমাকে দিল।

BPM

কলালেইমায় ফেট্টিয়া উগ জিগত বরেয়া চাকামহান লেপাত ধরলি।

English

Kalaleima let the fish burn in the fire and started cleaning the kitchen.

বাংলা

কলালেইমা সেই চাদামাছটি আগুনে পোড়াতে দিল আর রান্না ঘর মুছতে শুরু করল।

BPM

এগদে ফেট্টিয়াগ কোনসময়তেই ডহে পরেছেগা মাতে নুয়ারিরী।

English

Meanwhile, she didn't realize when the fish had burned to ashes.

বাংলা

এ দিকে মাছটি কখন পোড়ে ছাই হয়ে গেল তা সে টেরই পেল না।

BPM

বারো ডরপা ডরপা হিনচাপি মালক উগরে মাতল ইমা ফেট্টিয়াগতে ডহে পরিলগা আরাক আগ দেনে।

English

She was afraid and said to the demon mother, 'Mother, the fish has burned to ashes, please give me another fish.'

বাংলা

সে ভয়ে ভয়ে রাক্ষসী মাকে বলল—‘মা, মাছটি পুড়ে ছাই গয়ে, আর একটি মাছ দাও না।’

BPM

হিনচাপি এগই আরাক কট আগ দিয়া আরাক হুরকাং মাছ আগ দিয়া দিল।

English

The jealous woman poked her in the head and gave her another fish.

বাংলা

হিংসুটে মহিলাটি তাকে মাথায় খোচা দিলেন ও আরেকটি মাছ দিলেন।

BPM

আহির পানি বেলা বেলা কলালেইমায় মাছ উগ আদা-কাচা পুড়িয়া বেয়ক দ্বিয়গীরে খৌয়েই ল।

English

Kolalema, with tears in her eyes, half-burned the fish and fed it to her brothers.

বাংলা

কলালেইমা চোখের জল ফেলতে ফেলতে সে মাছটি আধাপোড়া করে ভাইদের খাওয়ালেন।

BPM

এগদে সেন্ধাহান অ যারগা, মালকর কোন দেহা নেই, কলালেইমায় বেয়ক সৌ দ্বিয়গীল ঘুমজিলী।

English

Evening fell, their mother was nowhere to be seen, and the two siblings fell asleep weeping.

বাংলা

সন্ধ্যা হয়ে এল, মায়ের কোনো দেখা নেই, ভাই-বোন দুজনে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল।

BPM

ঘুমর হাদিত আৎকা আহিগি মেলিয়া কলালেইমায় যেহান দেখল—হিনচাপি এগই বেয়ক দ্বিয়গীরে চাবে চাবে খানা লাগেছে।

English

Waking up at night, Kalaleima saw the demoness trying to chew and eat her brother and sister!

বাংলা

রাতের বেলা কলালেইমা জেগে উঠে দেখল—রাক্ষসীটি তার ভাই-বোনকে চিবিয়ে খাওয়ার চেষ্টা করছে!

BPM

বাদর দিনে সেনারেম্বীয়ে কলালেইমায় ছড়াত হিনাত গেলাগা।

English

The next morning, Senarambi and Kalaleima went to the riverbank to bathe.

বাংলা

পরদিন সকালে সেনারম্বি ও কলালেইমা নদীর ঘাটে স্নান করতে গেল।

BPM

হিনচাপি উগয় কলালেইমারে কানা কল আগ দিয়া দিল, পিদানিরকা দিলতায় খন্তিনার লাঙৌ আহান।

English

The demoness gave Kalaleima a tattered vessel and a torn cloth to wear.

বাংলা

রাক্ষসীটি কলালেইমাকে একটি জীর্ণ পাত্র দিল এবং পরার জন্য একটি ছেঁড়া কাপড় দিল।

BPM

সেনারম্বিরে দিলতায় নুয়া সেনাপুল আগ বার নুয়া লাঙৌ আহান।

English

She gave Senarambi a beautiful new pitcher and new clothes.

বাংলা

সেনারম্বিকে দিল সুন্দর একটি নতুন কলসী ও নতুন কাপড়।

BPM

উদিন চেয়া রাজার পুতক আগো সাতালে আহেছে।

English

At that time, a prince came there for hunting.

বাংলা

সেই সময় রাজার এক রাজপুত্র সেখানে শিকারে এসেছিলেন।

BPM

তানু পারর ইথলে হিনেইতে হৌপারর ইথলে পানি পিনাত রাজার পুতক লামেছে।

English

They were bathing on opposite banks, and the prince came down to drink water.

বাংলা

তারা নদীর দুই পাড়ে স্নান করছিল, রাজপুত্র জল পান করতে নামলেন।

BPM

এতারে দেহিয়া রাজার পুতকে সেনাপতি উগরে মাতের—উরে খন্তিনার লাঙৌহান পিদেছে বাগা কলগো কাকালিহানাত থছে নিঙল উগরে মি লুহোঙ করতৌ।

English

Seeing the girl standing there in tattered clothes with her pitcher, the prince told the general, 'That girl, I shall marry her.'

বাংলা

মেয়েটিকে ছেঁড়া কাপড় পরা ও কলসী নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রাজপুত্র সেনাপতিকে বললেন—‘ঐ যে মেয়েটি, তাকেই আমি বিবাহ করব।’

BPM

সেনারম্বি এগ ফি ফি সৌ অয়া বনকরে বেলেয়া গরে আহিলি।

English

Senarambi grew terrified and quickly fled back home.

বাংলা

সেনারম্বি ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে ঘরে ফিরল।

BPM

মালকরে মাতী '—রাজার পুতকে এসাদে এসাদে মাতের, কলালেইমারে লুহোঙ করতৌ বুলের।'

English

She told her mother, 'The prince wants to marry Kalaleima.'

বাংলা

সে মাকে বলল—‘রাজপুত্র তো কলালেইমাকে বিবাহ করতে চায়।’

BPM

হিনচাপি এগৈ দ্বিয়গিরে ফুটি কল সিলকরৌয়েইল, সেনারম্বিরাং খন্তিনার লাঙৌ, বাগা কল কিতা দিওয়াদিল।

English

The demoness then hid Kalaleima's clothes and dressed Senarambi in the beautiful clothes and pitcher.

বাংলা

রাক্ষসীটি তখন কলালেইমার পোশাকগুলো লুকিয়ে ফেলল এবং সেনারম্বিকে সেই সুন্দর কাপড় ও কলসী দিয়ে সাজিয়ে দিল।

BPM

বারো যেইগা বুলিয়া দিয়া পেঠৈল।

English

Then he sent them back into the river.

বাংলা

তারপর তাদেরকে আবার নদীতে পাঠিয়ে দিলেন।

BPM

এখুরুম বারো রাজার পুতকে মাতের নুয়া লাঙৌহান পিদেছে বারো সেনাপুলগো কাকালিহানাত থোয়াছে উগরে লুহোঙ করতৌ।

English

The prince then said, 'I shall marry the girl wearing the new clothes.'

বাংলা

রাজপুত্র তখন বললেন—‘আমি তো সেই নতুন কাপড় পরা মেয়েটিকেই বিবাহ করব।’

BPM

ঘরে আলয়া মালকরাঙ হাবিতা বাগেইল।

English

They returned home and told everything.

বাংলা

ঘরে ফিরে এসে তারা সব কথা জানাল।

BPM

গুছ কিতা করতু বুলিয়া রাজারাঙ কলালেইমার লুহোহঙহান দিল।

English

Fearing the king, they finally married Kalaleima to the prince.

বাংলা

রাজার ভয়ে তারা শেষমেশ কলালেইমার সঙ্গেই রাজপুত্রের বিয়ে দিল।

BPM

নাদলে বারো রাজায় মারতৈ ডর আহান।

English

Because if they didn't, the king would kill them.

বাংলা

কারণ না দিলে রাজা তাদের মেরে ফেলতেন।

BPM

পাচদিনকার উদিন রাজার পুতকে কলালেইমায় পাচর ভাত খানাত আহিলা।

English

Five days after the wedding, the prince came to Kalaleima's house to eat.

বাংলা

বিয়ের পাঁচ দিন পর রাজপুত্র কলালেইমার বাড়িতে খেতে এলেন।

BPM

হিলচাপীয়ে এগদে বিয়ান্ত ডাঙর পানি আকথাং বরক বরক উহানা দিয়া সৌ করিয়া থোয়াছে।

English

The demoness prepared boiling water since early morning.

বাংলা

রাক্ষসীটি তখন সকাল থেকেই খুব গরম জল তৈরি করল।

BPM

হিনচাপী এগৈ দামাল কন্যা এতারে ঙক করিয়া বরেইলগা। ফিঠা কিতা পারিয়া বহেইলো।

English

She carefully seated the prince and his stepdaughter.

বাংলা

সে রাজপুত্র ও তার সৎকন্যাকে যত্ন করে বসালেন।

BPM

এগদে কলালেইমারে হাতেক ক ডাহিয়া মাতিরি, তোর বনক সেনারম্বি তোর ফুটি ফালি হুনাকাঠি, লিকসৈ, চাকচাবি, ইনাফি এতা আকখুরুম পিদিং বুলিরি।

English

Meanwhile, she called Kalaleima and said, 'Your sister Senarambi wants to try your jewelry and clothes.'

বাংলা

এদিকে সে কলালেইমাকে ডেকে বলল, ‘তোমার বোন সেনারম্বি তোমার গহনা ও কাপড়গুলো একটু পড়ে দেখতে চায়।’

BPM

বনকে হা পিদক কিতাইল বুলিয়া সেনারম্বিরে পিদাদিল।

English

Yes! she replied, and helped Senarambi to wear the cloths.

বাংলা

হ্যাঁ! পড়ুক বলে সেনারম্বিকে সে পড়িয়ে দিল।

BPM

কলালেইমারে আয় তোরে হিনা দিংগা বুলিয়া পিঠির থংচিলেদে নিকালেয়া পিরা আহানাত বহেইল।

English

She said to Kalaleema, 'Come, let me bathe you.' She took her through the back door of the house and made her sit on the stool.

বাংলা

কলালেইমাকে বলল, ‘এসো তোমায় স্নান করিয়ে দিই।’ বলে সে তাকে বাড়ীর পেছনের দরজা দিয়ে নিয়ে পিঁড়িতে বসাল।

BPM

ঘরে হুমেয়া বরক বরক সৌ অর পানির থাং উহার কাদাত নিয়া থইল।

English

Then she placed the boiling water next to her.

বাংলা

তারপর সে গরম জল নিয়ে তার কাছে রেখে দিল।

BPM

কলালেইমারে মালক জিলকে মুরগ খাংদা খাংহানাত জাতেয়া বুরেয়া মারে বেললা।

English

Then the demon mother and daughter together killed Kalaleima by immersing her head in a cauldron of hot water.

বাংলা

তখন রাক্ষসী মা ও মেয়ে মিলে কলালেইমাকে গরম জলের কড়াইতে মাথা চুবিয়ে মেরে ফেলল।

BPM

চিকারীগ পেয়া দিব হেরহান নাপেইল।

English

Kalaleima didn't even have time to scream.

বাংলা

কলালেইমা চিৎকার করার অবসরটিও পেল নে।

BPM

কলালেইমার ঠৈ উগ ডুবিগ অয়া রাজার কন্নুঙে ফরদিয়া গেলিগা।

English

Kalaleima's soul became a bird and flew towards the palace.

বাংলা

কলালেইমার আত্মাটি পাখি হয়ে রাজপ্রাসাদের দিকে উড়ে গেল।

BPM

রাজায় বারো সেনারম্বিরে রানীগ করিয়া থাইল।

English

The prince kept Senarambi as his queen.

বাংলা

রাজপুত্র সেনারম্বিকে রানী হিসেবে রেখে দিলেন।

BPM

কলালেইমারে মারলা উহনৌ তা হারনাপাছে। চিনে নুযারলো হিলচাপীর মায়াত বেঙতাল অয়া সেনারম্বিরে ইমে কলালেইমা বুলিয়া থাইল।

English

The prince did not know Kalaleima was killed; he accepted Senarambi thinking she was Kalaleima.

বাংলা

কলালেইমাকে যে হত্যা করা হয়েছে তা রাজপুত্র জানতে পারলেন না, তিনি সেনারম্বিকেই কলালেইমা ভেবে গ্রহণ করলেন।

BPM

বছর আহান পরে সেনারম্বিরাং মুনি সৌ আগ জরম অইল।

English

A year later, Senarambi gave birth to a baby boy.

বাংলা

এক বছর পর সেনারম্বির এক পুত্র সন্তান হলো।

BPM

কলালেইমা নিককা রাজার মুঙে ফুতি সরা দেনার পালাঙ আগ আছে উগত ফরদিয়া গিয়া বহিরিগা।

English

The bird-turned spirit of Kalaleima then flew to the place where the clothes were spread in front of the palace and sat down.

বাংলা

কলালেইমার পাখিরূপি আত্মাটি তখন রাজবাড়ীর সামনে কাপড় ছড়ানোর পালায় এসে উড়ে বসল।

BPM

রাজা নুকুলিয়া দোয়াদে আটাউটি করের উপেইত কলালেইমা পাহিয়ার ঠারে পালাঙগত রহিরি।

English

While the king was outside walking, Kalaleima calling from there in bird's language.

বাংলা

রাজা যখন বাইরে পাইচারি করছিলেন, ঠিক তখনই কলালেইমা সেখান থেকে পাখির ডাকে ডেকে যাচ্ছে।

BPM

পালাঙগত বয়া থাইরিতাও ইমে রাজারে দেহিং বুলিয়া।

English

The bird-turned Kalaleima comes there every day just to see the king.

বাংলা

পাখিরূপি কলালেইমা প্রতিদিন সেখানে আসে শুধুমাত্র রাজাকে একটু দেখবে বলে।

BPM

কু কু কু কু কু,
সেনারম্বি না উথাকতল,
চেই চেরানা থাম্পাল থঙ।

English

Ku ku ku ku ku, Senarambi took my place. Take off his fake mask and see.

বাংলা

‘কু কু কু কু কু,
সেনারম্বি এল আমার জাগায়?
তার নকল মুখোশ খুলে দেখ।’

BPM

নিক্কা রাজায় এহান হুনের দেখের আপ্পানে তেই রহিবতাই রাজারতা মন এহানাৎ হক আগ চেলর দুঃখ আহান হমার।

English

The king listened to this bird's song every day but could not understand the meaning, but the king's heart became very sad.

বাংলা

রাজা প্রতিদিন এই পাখির গানটি শুনেন কিন্তু অর্থ বুঝতে পারেননা, কিন্তু রাজার মন খুবই দুঃখিত হয়ে পরে।

BPM

রাজার পুতক সৌ এগৈ 'পাবুং পাহিয়া এগ ধরেদে' বুলে বুলে গেণ্টার।

English

The baby prince cried out, 'Father, catch that bird!'

বাংলা

শিশু রাজপুত্র তখন চিৎকার করছিল—‘বাবা, ওই পাখিটি ধরো!’

BPM

আকয়া পাহিয়া উগরে চেয়া আয় আয় বুলানিয়ে ফরদিয়া আহিলি রাজার আতহানাত কায়া বহিলি।

English

The king then called the bird 'Aai Aai' and it came and sat on his hand.

বাংলা

রাজা তখন সেই পাখিটিকে আয় আয় বলে ডাকতেই তার হাতের উপরে এসে বসল।

BPM

মৈলকনায় হেয়কে ডাহানিয়ে ফরদিয়া আহিলি।

English

she's his wife, so she came when he called.

বাংলা

হাজারো হউক সেতো তার স্ত্রী, তাই ডাকতেই চলে এল।

BPM

রাজার পালাঙ আগত বরেয়া মাংকলে টাঙিয়া থৈল।

English

He kept it into a cage and hung it on the front porch.

বাংলা

তিনি সেটিকে একটি খাচায় ভরে সামনের বারান্দায় টাঙিয়ে রাখলেন।

BPM

পানি ধান, কিতা কেপিত চোঙে বরেয়া পলারঙগত থোয়া দিল।

English

Water and paddy were kept for it to eat.

বাংলা

সেটির খাবার জন্য জল ও ধান রাখা হলো।

BPM

আকদিন সেনারম্বি উগ মারিয়া হৌ রাধিয়া থোয়া দিল।

English

One day, Senarambi killed the bird and cooked it.

বাংলা

একদিন সেনারম্বি সেই পাখিটিকে মেরে রান্না করে ফেলল।

BPM

রাজা রাজ সভাত্ত আহিয়াউ নিক্কা পাহিয়া উগরে আতারগা, বানাপারগা।

English

The king returned from court and searched for the bird.

বাংলা

রাজা সভা থেকে ফিরে এসে পাখিটিকে খুঁজলেন।

BPM

উদিনতে পাহিয়াগ না দেহানিয়ে আংকরের—পাহিয়াতে কই-এ।

English

Not seeing the bird, he asked, 'Where is the bird?'

বাংলা

পাখিটিকে না দেখে জিজ্ঞেস করলেন—‘পাখিটি কোথায়?’

BPM

উরে তোর পুতকে বারিগল ডুয়েয়া পচক দিতে মরে পরলিগা থাংতে উগ হৌ রাধিয়া থছু।

English

Your son poked it, and it died, after that I cooked it.

বাংলা

‘তোমার পুত্র সেটিকে খোচা মেরেছিল, তাতেই সে মরে গেল আর আমি রান্না করে ফেলেছি।’

BPM

রাজা খেইতে নখ আগ পেয়া হৌ খেরি উহান চাকুমর দলে উড়া বেলা দিল।

English

The king went to eat the rice with the broth and saw something that looked like a nail. So he threw it out.

বাংলা

রাজা সেই ঝোলসহ ভাত খেতে গিয়ে দেখলেন নখের মতো কিছু একটা আছে। তখন সেটা সে বাইরে ফেলে দিল।

BPM

উপেইত জাম্বুরা আকজার উঠিল।

English

A grapefruit tree grew there.

বাংলা

সেখানে একটি জাম্বুরার গাছ গজাল।

BPM

এগদে কলালেইমার ববাক আগ নাতিনকরে উনা অনিত গিয়া নাদেহিরি।

English

Meanwhile, Kalaleima's grandmother was searching for her granddaughter.

বাংলা

এদিকে কলালেইমার দিদিমা নাতনিকে না পেয়ে খোঁজাখুঁজি করছিল।

BPM

সেনারম্বির মালকরে অংকরতে মাতিরি তোর নাতিনকতে রাজারাঙ থুঙইলিগা।

English

She asked Senarambi's mother. She said, 'Your granddaughter has now become a queen and has gone to the palace.'

বাংলা

সে সেনারম্বির মাকে জিজ্ঞেস করল। তখন সে বলল, তুমার নাতনি এখন রাজরাণী হয়ে রাজবাড়ীতে চলে গেছে।

BPM

ববাক এগ উঠিয়া রাজার কল্লুং গত আহিলি। নাতিনকরে বিছারেইরি।

English

The grandmother came to the palace in search of her granddaughter.

বাংলা

দিদিমা রাজপ্রাসাদে এল নাতনির সন্ধানে।

BPM

নাদেহিরি। জাম্বুরা সপাত জাম্বুরামাহি ধরেছে।

English

But didn't find her. She saw grapefruits hanging on the tree.

বাংলা

কিন্তু পেল না। দেখল গাছে জাম্বুরা ঝুলে আছে।

BPM

আহিতে জাম্বুরা সপাত জাম্বুরা মাহি দেখলো। দেখিয়া আগ সিত্ ক ছিরে বেলাং বুলিয়া সপাহানাত চেপৈতেগা জাম্বুরা সপায় টটরার।

English

As she reached to pluck one, the grapefruit spoke.

বাংলা

একটি জাম্বুরা পাড়তে গিয়ে দেখল সেটি কথা বলছে।

BPM

জাম্বুরাগ ছিরতেগা ডাঙর জাম্বুরা আগৈ মাতের মরে নেগা! মরে নেগা!

English

As soon as she went to pick the grapefruits, it said, 'Take me! Take me!'

বাংলা

জাম্বুরা পাড়তে গেলেই বলে উঠে, ‘আমাকে নিয়ে যাও! আমাকে নিয়ে যাও!’

BPM

বুড়ী এগৈ উগ ছিড়িয়া ফুটি আহানলো ইতু করিয়া ঘরে আনলো।

English

The old woman wrapped it in a cloth and brought it home.

বাংলা

বুড়ি সেটি একটি কাপড় দিয়ে পেচিয়ে বাড়ীতে নিয়ে এল।

BPM

ঘরে ইতু করিয়া থইল। মানুষে নাপাকা বুলিয়া গজে খাটি হানাত ঝাপি আগত লুকেয়া থইল।

English

She hid it. She stuffed it into a basket and put a blanket on top of it so that no one would find it.

বাংলা

সেটিকে লুকিয়ে রাখল। কেউ যাতে খুজে না পায় সেজন্য একটি ঝাপিতে ভরে উপরে একটি তাকে তুলে রেখে দিল।

BPM

বুড়ী উগ দোয়াদে বারাদে নিকুলিরি মাপা উহানাত জাম্বুরা গত্ত কলালেইমা নিকুলিয়া ঘরে কাম করে দিরি।

English

When the old woman went out, Kalema would come out of the grapefruits and do all the housework.

বাংলা

বুড়ি যখন বাইরে যেত, কলালেইমা তখন জাম্বুরা থেকে বেরিয়ে বাড়ীর সব কাজ করত।

BPM

বুড়ী এগ দোয়ারহান আংকরিয়া চেইতে চাকামে ভাত হৌ দেহিরি।

English

The old woman would return to find the rice cooked.

বাংলা

বুড়ি ফিরে এসে দেখত ভাত রান্না করা।

BPM

হঃ বাবারো কুংগৈ মরে ভাত রাধে দিলাতা বুলিরি।

English

Who cooked this rice?

বাংলা

‘কে দিল এই ভাত?’

BPM

যেতাউ অক বুলিয়া খেইলো।

English

Whatever it was, she ate that rice.

বাংলা

যা হউক বলে, সে সেই ভাতগুলো খেয়ে ফেলল।

BPM

জাম্বুরাগ খাবেলাং বুলিয়া জাম্বুরাগ নিকাললো।

English

She took out the grapefruit to eat.

বাংলা

সে জাম্বুরাটি খাবার জন্য বের করল।

BPM

এখুরুম দা হান না দেহিরি।

English

She didn't find the knife.

বাংলা

সেদিন দা পেল না।

BPM

আকদিন দা হান পেইতে জাম্বুরাগ নাপেইরি।

English

The next day, she found the knife, but no grapefruit.

বাংলা

পরদিন দা পেল, কিন্তু জাম্বুরা নেই।

BPM

উহানলো খা নুয়ারিরী।

English

That's why she couldn't eat the grapefruit.

বাংলা

সেজন্য সে জাম্বুরটি খেতে পারছিলনা।

BPM

তা থকয়া ‘এইগ পেইতে দা হান নেই, দা হান পেইতে এইগ নেই’ এহান কি হান।

English

She was very confused, if she got a knife, there was no grapefruit, if he got a grapefruit, there was no knife.

বাংলা

সে খুব বিভ্রান্ত হলো, দা পেলে জাম্বুরা নেই, জাম্বুরা পেলে দা নেই।

BPM

লুম করিয়া চাং বুলিয়া চেইরি।

English

One day, she thought, 'let me hide and watch, and see who does all the work in my house.'

বাংলা

সে একদিন ভাবল, লুকিয়ে দেখিতো আমার বাড়ীর প্রতিটি কাজ কে করে রেখে দেই।

BPM

চেইরি থাংতে নিঙল সৌ এগ খাটি হানাত্ত লামিয়া গরকাম করিরি ভাত রাধিরি।

English

Then she saw a girl came down from the shelf and doing all the housework.

বাংলা

তখন সে দেখল, একটা মেয়ে তাক থেকে বাড়ী সব কাজ করে দিচ্ছে।

BPM

ভাত হৌ রাধিয়া খেইল, বুড়ী এগর কা হাজেয়া তঙাল করে থোয়া দিল, পল গলো গুরে দিরি উ মাপাত বুড়ী এগ দুয়ারহান আংকরিয়া পপ্ ক কলালেইমারে ধরিয়া আংকরিরি '—তি দৌগ না মানুগ?'

English

She cooked the rice and ate it herself, then set aside the food for the old woman and covered it with a basket. At that moment, the old woman opened the door, entered the house, grabbed Kalaleima by the hand, and asked, 'Are you a goddess or a human?'

বাংলা

ভাত তরকারী রেধে নিজে খেল, তার পর বুড়িটির জন্য খাবার আলাদা করে একটি ঝাপি দিয়ে ঢেকে রাখল, ঠিক সেময় বুড়ি দরজা খুলে বাড়ীতে ডোকে কলালেইমাকে খপ করে ধরে ফেলল, আর জিজ্ঞেস করল, তুমি কি দেবী না মানবী?

BPM

উপেই কলালেইমায় য়ারী এহান হাবি ফুকারেয়া মাতে মাতে কাদলো।

English

Kalaleima explained everything, and cried.

বাংলা

কলালেইমা সব খুলে বলল, আর কাদতে লাগল।

BPM

'বুড়ী ইমা ডর নাপেই। দ্বিদিন ক বাকী আছে মোর দিন হানি ফানা। এবাকাতে মোর কঙালা সর এহানাৎ বৌহান লাগলে খাংকরে নুয়ারুরি।'

English

Don't be afraid, Grandma. There are only two more days left, and then I will be human again. Now, when the wind blows on my soft skin, it feels cold.

বাংলা

‘দিদিমা ভয় পেয়ো না। আর মাত্র দুইদিন বাকী তার পরেই আমি আবার মানবী হব। এখন আমার নরম ছিলকায় বাতাস লাগলে শীত করে।

BPM

বুড়ী উগৈ উবাকা কঙালা হুতার কান্থা আহানলো য়ম করিয়া ফামহানত থোয়া দিল।

English

The old woman took care of her, covered her with a soft cotton swab and put her on the bed.

বাংলা

বুড়ি তাকে যত্ন করল, নরম একটি তুলোর কাঠা দিয়ে ঢেকে বিছানায় রেখে দিল।

BPM

দ্বিদিন থায়া দিন সুঅইল উবাকা নিকুললি।

English

After two days, she recovered, and came out.

বাংলা

দুদিন পার হতেই সে বেরিয়ে এল।

BPM

ববাক নাতিনকে নুঙেই অয়া থাইলা।

English

The grandmother and granddaughter began to live in peace.

বাংলা

দিদা ও নাতনী শান্তিতে বসবাস করতে লাগল।

BPM

গাঙরতাই রাজারাঙ বাগেইলাগা—রাজাগিরি উতা পারা বুড়ি উগর গরে কতি হবা নিঙল সৌ আগ আছেতা, দেখলে আহি মিচ্চল করের।

English

Many people in the village went to the king and said, 'Your Majesty, an old woman in such and such a village has a daughter who is as beautiful as a fairy. She is so beautiful that looks very pleasing to the eyes.'

বাংলা

গ্রামের অনেকেই রাজার কাছে গিয়ে বলল, 'মহারাজ গ্রামের অমুক বুড়ীর কাছে পরীর মত সুন্দর একটি কন্যা আছে, দেখলে চোখ জুড়ে যায়।'

BPM

রাজা গেলগা পুতক সৌ এগরেলো বুলতে বুলতে বুড়ী উগর গরে।

English

The king then walked around with his young son and came to the old woman's house.

বাংলা

রাজা তখন তার বাচ্চা ছেলেটিকে নিয়ে ঘুরতে ঘুরতে বুড়ির বাড়ীতে চলে এলেন।

BPM

উবাকা নিঙল এগো চিনার ফুটি আহান বুনিরি।

English

He saw her weaving.

বাংলা

সে দেখল সে চাদর বুনছে।

BPM

লেইরাপী বুড়ীগ গলিচার ফিঠা আহান নিকালেয়া বহাত দিল রাজারে।

English

The poor old woman let the king sit on a carpeted seat.

বাংলা

গরীব বুড়ি রাজাকে একটি গালিচার আসনে বসতে দিল।

BPM

বুড়ী উগর তুল রাজা টটরার।

English

The king was talking to the old woman.

বাংলা

রাজা বুড়িটির সাথে কথা বলছেন।

BPM

সৌ উগ কলালেইমার কাদাত ফুটি বুনিরি উহান চার।

English

The boy was watching Kalaleima weaving.

বাংলা

ছেলেটি কলালেইমার তাঁত বোনা দেখছেন।

BPM

খাংদা লাংচাকগো ছুটিয়া পড়িল হানতে রাজার পুতকরে মাতিরি, 'হে সৌগ লাঙচাকগ আন।'

English

When the shuttle fell, he said to the king's son, 'Son! Bring me the shuttle!'

বাংলা

মাকু পড়ে গেলে রাজার ছেলেকে বললেন, 'বাবা! মাকুটি এনে দাওতো!'

BPM

লাঙচাকগ পড়ের বারে বারে।

English

The shuttle kept falling.

বাংলা

মাকুটি বারবার পড়ে যাচ্ছিল।

BPM

এগৈ তুলেদের তেই উহান মাতব পুরি।

English

The king's son kept picking it up, and Kalaleima was saying something.

বাংলা

সেটা রাজার ছেলেটি বারবার তুলে দিচ্ছিল, আর কলালেইমা কি যেন বলছিল।

BPM

লমৈতেগা বাপকরে আংকরের পাবুং জেলা এগৈ কিহান মাতিরিতা।

English

Finally, he asked his father, 'Father! I don't understand what this woman is saying.'

বাংলা

শেষ পর্যন্ত সে বাবাকে জিজ্ঞেস করল, 'বাবা! এই মহিলাটি কি বলছে আমি বুঝতে পারছি না।'

BPM

বুড়ীয়ে নাতিনকরে ডাকলো—আয় ইমা কলালেইমা, রাজা গিরিরে পানা গুয়া দিয়া হমা দেয়া।

English

The old woman called her granddaughter, 'Kalaleima, come here. Bow the king by offering him betel leaves and betel nuts.'

বাংলা

বুড়ি নাতনিকে ডাকল, 'কলালেইমা এদিকে আস। রাজাকে পান-সুপারি দিয়ে ভক্তি কর।'

BPM

কলালেইমা নাং এহান হুনিয়া রাজায় খাংলাগিয়া বুড়ী এগরে আংকরলো।

English

Hearing the name Kalaleima, the king was surprised and asked the old woman.

বাংলা

কলালেইমা নামটি শুনে রাজা চমকে উঠলেন আর বুড়িকে জিজ্ঞেস করলেন।

BPM

বুড়ী এগৈ হাতে হাতে য়ারী এহান রাজারে বাগেইল।

English

The old woman slowly told the king everything.

বাংলা

বুড়ি ধীরে ধীরে রাজাকে সব বৃতান্ত খুলে বলল।

BPM

মৈলক বুলিয়া চিনলো।

English

The king recognized her as his wife.

বাংলা

রাজা তাকে তার স্ত্রী বলে চিনলেন।

BPM

গরে গিয়া লু করে খঙ আহান খুলিয়া মনর কাটা, বেলর কাটা বেলেয়া সেনারম্বিরে ঠৈলেয়া বেলেয়া গাতেয়া মাটি দিয়া মারল।

English

Later, the king returned to the palace and had a canal dug, spread many poisonous thorns, buried the Sanarambi in it, and covered it with earth.

বাংলা

পরে রাজা রাজবাড়ীতে ফিরে গিয়ে একটি খাল খনন করালেন, তাতে অনেক কাটা বিছালেন, সেটাকে সেনারম্বীকে পুতে উপরে মাটি দিয়ে মারলেন।

BPM

রাজায় বারো কলালেইমায় নুঙেই অয়া পুঞ্চি পালয়া থাইলা।

English

The king and Kalaleima lived happily ever after.

বাংলা

রাজা ও কলালেইমা সুখে শান্তিতে রইল।