বুড়া বুড়ির কচু লাগানি
THE OLD COUPLES AND A GROUP OF FOXES
বুড়ো ও বুড়ির কচু লাগানো
অরেতে অরেনাইতে, দেশ আহাৎ, বুড়া-বুড়ি হেইমাক আহান আসিলাতা।
Once upon a time, in a certain land, there lived an old man and an old woman as a couple.
কোন এক দেশে এক বুড়ো-বুড়ির দম্পতি বাস করত।
অতাই কচু লাগাৎ গিয়াসিগা।
They had gone to plant taro (kachu) in their field.
তারা কচু রোপণ করতে মাঠে গিয়েছিল।
অহাত্তে লামুই দাপা আহানে দেখিয়া মাততারাতা
At that moment, a pack of foxes saw them and asked,
এমন সময় একদল শেয়াল তাদের দেখে জিজ্ঞেস করল—
'--অ দাঙ্গ, দাঙ্গ, কিতা কররাইতা?'
Oh elder, elder, what are you doing?
'ও ঠাকুরমা ও ঠাকুরমা, তোমরা ওখানে কী করছ?'
'--কচু লাগারাংতাহে, বাবা।'
We are planting taro, dear children, replied the old woman.
'আমরা কচু রোপণ করছি রে, বাছা,' বৃদ্ধা উত্তর দিল।
'--অ, অসারে নাবে, অসারে নাবে, আমি বুদ্ধি আহান দিক।'
Oh, do not plant it this way, do not plant it this way! Let us give you some wise advice, said the foxes.
'ওহ, এভাবে রোপণ কোরো না, এভাবে কোরো না! এসো আমরা তোমাদের একটা ভালো বুদ্ধি দিই।'
'--আমার বুদ্ধিহান হুনলে, তুমার কচু অতাৎ মুখি দরিয়া তুমি হৌ হিজিয়া কালিকাই খা পারতাউ।'
If you listen to our advice, your taro plants will bear large corms overnight, and you will be able to boil and eat them tastefully by tomorrow.
'আমাদের বুদ্ধি শুনলে তোমাদের এই কচু গাছে রাতারাতি বড় বড় ওল হবে, শাক হবে এবং তোমরা আগামীকালই তা সুন্দরভাবে সেদ্ধ করে খেতে পারবে।'
'--হায়দে বাবাগাসি! আমি শৌ সুমারাউ নাপাসি, তুমি আমার শৌ পারা ইস, বাগাদেই বাগাদেই, কিহান করানি।'
Alas, dear children! We do not have any children and you are like our own children, please tell us step-by-step what needs to be done, said the old couple.
'হায় রে বাছারা! আমাদের তো তেমন কোনো সন্তান নেই। তোমরা আমাদের নিজেদের সন্তানের মতো, আমাদের ধাপে ধাপে বুঝিয়ে দাও কী করতে হবে।'
'--হাই, উহানা মুখি আগৈ, বাতর চিপা আগৈ, পানি খুতিয়ে, অহাত্ত চেঙর তুপ আহানে, মার্কিনর ফুতি আহাত মচাহান করিয়া বাদলাইক উরি মাটিহাত জুরি উসুলিয়া গাতিয়া থই।
Listen, some cooked taro roots (mukhi), some cooked rice balls (batar chipa), water from the river, piece of dry fish, and wrap them beautifully in a piece of unbleached cotton cloth (markin). Then, dig a deep hole in the soil and bury it securely, instructed the foxes.
'শোনো, একটি ওল সিদ্ধ, ভাতের ডলা, একটি পুড়ানো টাকি মাছের টুকরা, একটু পানি মার্কিন কাপড়ের টুকরো দিয়ে পুঁটলি করো। তারপর মাটিতে গর্ত গর্ত করে প্রতিটি গর্তে একটি পুটলি ভালো করে পুঁতে রাখো।'
'--অ, আমিতে অতা নানিয়া আহিসিনাই বাবাগাসি।'
Oh, but we did not bring those things with us from home, dear children, the old man said.
'ওহ বাছারা, আমরা তো বাড়ি থেকে সেসব সাথে নিয়ে আসিনি, আমরা নিয়ে আবার আসছি।'
'--গরেত্ত আনিয়া আহিগ্গা,' বুলিয়া।
Give us a little time to get those items from our house, and they left
'আমরা বাড়ি থেকে সে গুলো চট করে নিয়ে আসছি।
তাঙি, গরেত্ত গিয়া জুগৎ করে, যেতা যিতা মাতলা অতা আনিয়া আহিলাগা।
So, the couple went back to their house, prepared everything carefully, and brought exactly what the foxes had requested.
তারা বাড়ি গিয়ে সবকিছু সুন্দরভাবে গোছাল এবং শেয়ালরা যা যা চেয়েছিল তা নিয়ে ফিরে এল।
আনিয়া আহিয়া লামুইগিয়ে বুদ্ধি দিলা অসারে তাঙি লাগিলা।
After they brought the items, the foxes gave them guidance, and the couple began planting according to that method.
সেগুলো নিয়ে আসার পর শেয়ালরা যেভাবে দিক-নির্দেশনা দিল, দম্পতি সেভাবে কাজ শুরু করল।
মুখি আগৈ, বাতর চিপা আগই, অহাত্ত পানি খুতিয়ে, পুড়াচেঙ চিলা আহানে।
They used small dy fish, river water, and rice balled wrapped in a cloth they plant in the hole.
তারা ওল সিদ্ধ, ভাতের ডলা, একটি পুড়ানো টাকি মাছের টুকরা, একটু পানি মার্কিন কাপড়ের টুকরো দিয়ে পুঁটলি বেধে মাটিতে রোপন করে দিল।
লাগিয়া লমিয়া রাতিহান ইল আর তাঙি ঘরে গিয়া ঘুমিলাগা।
By the time they finished the work, night had fallen, so they returned home and went to sleep.
কাজটি শেষ করতে করতে রাত হয়ে গেল, তাই তারা বাড়ি ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ল।
অহাৎ লামুই অগিয়ে আহিয়া মুখি অতা হাবি ফক্করিয়া নিলাগা।
During the night, those clever foxes came back, dug up all the buried small fish, and took them away.
গভীর রাতে সেই চতুর শেয়ালগুলো এসে মাটি খুঁড়ে সেই পুটলি বের করে চুরি করে নিয়ে গেল।
অহাত্তৌরি ভাতর চিপা অতা পুড়াচেঙন হুওয়াৎ করে খেইয়া, তেঙারাত্ত গিয়া আরা কচু, নাবে, নাবে কচু অতা আনিয়া লাগা দিয়া থুওয়া দিলাগা।
Furthermore, they greedily ate all the taro roots, rice balls, fish on the top, and drunk water. Then, they brought bitter wild taro from the deep forest and planted them in the holes instead, leaving them there.
তাছাড়া তারা ওল সিদ্ধ, ভাতের ডলা, পুড়ানো টাকি মাছের টুকরা পরম তৃপ্তিতে খেয়ে সাবাড় করল আর পানি পান করল। তারপর জঙ্গল থেকে চুলকানিযুক্ত বুনো ও তেতো কচু এনে সেই গর্তে রোপণ করে রেখে গেল।
বুড়া-বুড়ি বিয়ান্ত উঠিয়া দেখলাতা, তাঙর কচু অতা জবর দাঙর দিগল ইয়া পরসেগা।
Waking up early the next morning, the old man and old woman saw that their taro plants had grown incredibly large and long.
পরদিন ভোরে ঘুম থেকে উঠে বুড়ো-বুড়ি দেখল তাদের কচু গাছগুলো অস্বাভাবিক রকমের বড় আর লম্বা হয়ে গেছে।
'--মর বাবাগাসিয়ে মাতলা কথা এহানতে কতি চুমিসেতা, রাতি আহাত কচু বেঙ আকিহান পারা দিগল ইয়া পরসেগা।'
The words spoken by our dear children have turned out to be so true! In just one night, all the taro has grown as long as fully matured wild plants!
'আমাদের প্রিয় বাছাদের কথা কতই না সত্যি হলো! মাত্র এক রাতে সব কচু বুনো গাছের মতো প্রকান্ড লম্বা হয়ে গেছে!'
বুড়া অগই কাচি আহান্ন কচুর বাগুয়া কতহান কাপিয়া বুড়ি অগরে দিয়া মাতল, '--মি মাছ কতগ ধরিয়া আনঙগা, তি কচুর বাগুওয়া এতান হুওয়াত করে হিজাগা।'
The old man took a sickle, cut some stalks of the taro, handed them to the old woman, and said, 'I am going to catch some fish
বুড়ো একটি কাস্তে নিয়ে কচুর কয়েকটি ডাঁটা কাটল এবং বুড়িকে দিয়ে বলল, 'আমি নদী থেকে কিছু মাছ ধরে আনি, তুমি এই কচুর ডাঁটাগুলো সুস্বাদু করে সেদ্ধ করো।'
বুড়া অগ, অচু আহানে বারো খলেই আগই খাঞ্জাগত গিয়া মাছ ধরাত লামিলগা।
The old man took a small fishing basket (achu) and a basket (khalei) and went down to the swampy field to catch fish.
বুড়ো একটি ছোট মাছের খাঁচা ও হাত-জাল নিয়ে নিচু জলাভূমিতে মাছ ধরতে নামল।
খৌ কতহান দিল, মাছতে দুরিত থাক হুদ্দা বেঙ কতগ বারো বেঙর পনা হমিলা।
He cast his net several times, but the fish remained far away
সে অনেকবার জাল ফেলল, কিন্তু মাছ তো দূরে রইল, জালে কেবল কিছু ব্যাঙ আর ব্যাঙাচি আটকে গেল।
ব্যাঙ অতাই চঙক ফালদিয়া গিয়া বুড়া অগরে লাঙ করতারা। লমিতেগা বাক্কা কতহান থায়া মাছ গুনি পেইল।
Those frogs began jumping inside the basket, making fun of the old man. Eventually, after a long time, he managed to catch a few real fish.
সেই ব্যাঙগুলো খাঁচার ভেতর লাফালাফি করে বুড়োকে ভেঙাতে লাগল। অবশেষে অনেকক্ষণ পর সে কয়েকটি আসল মাছের সন্ধান পেল।
অতা বুড়িগরাঙ দিয়া মাতল, '--থক্ক হিজা মি হিনিয়া আহঙগা।'
He handed them over to the old woman and said, 'Keep these and coke with taro vegetables, I am going to wash myself and return quickly.'
সে সেগুলো বুড়ির কাছে এনে দিয়ে বলল, 'এগুলো সামলে রাখো, আমি চট করে গা ধুয়ে আসছি।'
বুড়ি অগ হারৌ হানে আকুয়া কচু অতান হৌ হিজিয়া বুড়া অগরে বাসানি কিতা নুওয়ারল। হাদ্দিনতে এসারে করিরিগ নাবে।
Meanwhile, the old woman, filled with joy, boiled the wild taro beautifully, but she could not wait to eat. She usually does not before her husband.
এদিকে বুড়ি মহা আনন্দে সেই বুনো কচু সুন্দর করে সেদ্ধ করল, কিন্তু সে বুড়ো আসা পর্যন্ত তর সইতে পারল না। সে সাধারণত এভাবে করেনা।
বুড়া অগরে খাওয়া দিয়া কিতা লমিয়া তেই খেইরিগ।
She served the old man first after that she eats.
বুড়োকে আগে খাইয়ে সে পরে খায়।
থতা হানদে জল পরানি আকুইয়া নুওয়ারিয়া মাছ চিলা কতহান্ন খানি লাক্করে বেল্ল।
She can not wait, her mouth is watering. she took some fish and ate quickly.
মুখ দিয়ে তার লালা পড়তে লাগল। আর সহ্য করতে না পেরে কয়েকটি মাছের টুকরা নিয়ে ভাল করে খেয়ে নিল।
বুড়া অগর ভাত বারো আলাদা করিয়া লং আহান্ন গুরিয়া থুওয়াদিল। অহাত্ত নানতা সায়া ফামহাত ঘুমিয়া থাইলি।
She then set aside the old man's rice separately and covered it with a bamboo net, before going to take a nap.
তারপর সে বুড়োর ভাত আলাদা করে একটি ঢাকনি দিয়ে ঢেকে রাখল এবং বিছানায় গিয়ে শুয়ে রইল।
বুড়া অগ হিনিয়া, দৌ সেবা করিয়া আহিয়া খানাত বহিতে দেখের, খেরিগত মাছতে হুদ্দা আকচিলা ইসে।
The old man returned after washing, performed his prayers, and sat down to eat, only to see that there was only one tiny piece of fish left in the bowl.
বুড়ো স্নান সেরে, দেব-সেবা (পূজো) শেষ করে খেতে বসে দেখল বাটিতে কেবল একটিমাত্র ছোট মাছের টুকরো পড়ে আছে।
আঙকরের, বুড়ি, অ বুড়ি! মাছতে হুদ্দা আকচিলা ইসে তাতে?
He asked, 'Old woman, oh old woman! Why is there only one single piece of fish left here?'
সে ডেকে জিজ্ঞেস করল, 'বুড়ি, ও বুড়ি! এখানে মাত্র একটা মাছের টুকরো কেন পড়ে আছে? আর কোথায়'
বুড়ি অগই খুমকরল, '--মেকুরিগই খা থাইব!'
The old woman falsely replied from her bed, 'The cat must have eaten it!'
বুড়ি বিছানা থেকেই মিথ্যা অজুহাত দিয়ে বলল, 'বিড়াল এসে খেয়ে ফেলেছে বোধহয়!'
বুড়া অগ উঠিয়া, মেকুরি অগরে দপক লাকরল।
The old man stood up and hit the cat with a stick.
বুড়ো তৎক্ষণাৎ উঠে লাঠি দিয়ে বিড়ালটিকে এক ঘা বসিয়ে দিল।
মেকুরিগই কাদে কাদে মাতিরি, '--মিয়াউ, বুড়িয়ে খেয়া মরে মারানি।'
The cat cried out in pain, 'Meow! The old woman ate it herself, yet I am being beaten!'
বিড়ালটি ব্যথায় কেঁদে উঠে বলল, 'মিয়াঁও! বুড়ি নিজেই সব খেয়েছে, আর মার খেতে হচ্ছে আমাকে!'
বুড়িয়ে মাতিরি, '--অহান ইলে কুকুরগই খা থাইব।'
The old woman quickly changed her story and said, 'If not the cat, then the dog must have eaten it.'
বুড়ি তখন কথা ঘুরিয়ে বলল, 'তা যদি না হয়, তবে নিশ্চয়ই কুকুর এসে খেয়েছে।'
কুকুর গই মাতের, '--ঘেউ, ঘেউ! তুমি দিলে মি খাউরিগ, মিতে কুরাঙত খেইতু।'
The dog barked, 'Woof, woof! You only get mad when you give it to me; I didn't eat anything, where would I even find it?'
কুকুর ডেকে বলল, 'ঘেউ, ঘেউ! তোমরা দিলে তবেই না আমি খাই
বুড়ি অগই বুক্তাগত পরিল। আরতা কথা না অতারিয়া, খানাত বহিল।
The old woman's guilt caught up with her, and her heart sank. Unable to argue further, she sat down silently.
বুড়ির নিজের অপরাধবোধ জেগে উঠল এবং তার বুক দমে গেল। সে আর কথা না বাড়িয়ে চুপচাপ বসে রইল।
এচু সময়ে বুড়ি অগরতা কুৎকতানি অকরল।
At that exact moment, the severe throat irritation from the wild taro began to torment the old woman.
ঠিক সেই মুহূর্তে বুনো কচুর সেই তীব্র চুলকানি বুড়ির গলায় মারাত্মক আকার ধারণ করল।
বুড়া অগই খেইতেতে কুৎ-কুতিয়া তাউ মরানি বিত্তা ইল।
As the old man ate, he scratched his throat so violently that he was on the verge of choking to death.
বুড়ো যখন খাচ্ছিল, সে নিজের গলা এত হিংস্রভাবে চুলকাতে লাগল যে দম আটকে মরার মতো অবস্থা হলো।
অহাৎ দাঙ্গ অগৈ হারপিল কিহান ইসে হান!
The old man finally realized what had happened!
তখন বুড়ো শেষ পর্যন্ত আসল ঘটনাটি বুঝতে পারল!
'--হা! লামুই সৌ এগিয়ে আমারে কত থকিলা নায়ে! নিজর শৌ পারাপেয়া বাহানা পেইতে এসারে করলাতা।'
Ah! Those baby foxes tricked us so badly!
'আহা! ওই শেয়ালের বাচ্চারা আমাদের কত বড় ফাঁকি দিল! আমাদের সরলতার সুযোগ নিয়ে আমাদের খাবার চুরি করার জন্য এই ভন্ডামি করেছিল!'
বুলিয়া তিক এহানে কিহান করানি বুলিয়া থাইলা। বুড়া-বুড়ি হিদমাস আগ পুরিয়া খেইলা, বালা নার। আরাকউ পুরিয়া খেইলা, খেইতে খেইতে সের আহান হিদমাছ খা বেল্লা। অতাউ নাকমের।
Saying this, the old woman quickly fried a dried piece of fish (hidamas) and gave it to the old man, but it did not soothe them. They fried another, and she kept eating until they had consumed a whole pound of dried fish, yet the unbearable itch would not subside.
একথা ভেবে বুড়ো চট করে একটি শুঁটকি মাছ (হিদমাছ) পুড়িয়ে বুড়িকে দিল, কিন্তু তাতেও আরাম হলো না। সে আরেকটি পুড়ল, এভাবে খেতে খেতে সে এক সের শুঁটকি মাছ খেয়ে ফেলল, তাও চুলকানি কমল না।
অহাত বুড়ি অগই বুদ্ধি করিয়া ঘরে পুরানা মাঙকেই আসিল অতান পানিত গলিয়া বুড়া অগরে পিউয়া দিল। বুড়া অগরতা খানি নুঙি আহান বারিল।
Then, the old woman had an idea. She took some old sour Tamarind that was in the house, diluted it with water, and gave it to the old man. The old man's throat felt a bit relieved.
তখন বুড়ি একটি বুদ্ধি খাটাল। ঘরে রাখা পুরনো তেতুল টক সামান্য জলে গুলে সে বুড়োকে দিয়ে তা পান করল। বুড়োর গলার অস্বস্তি কিছুটা কমল।
বুড়ি অগউ মাঙ্কেইর পানি কিতা পিয়া কুৎ-কুতানিহান খানি বালাইল।
The old woman also drank the Tamarind water, and the severe throat itching finally calmed down a little.
বুড়ি নিজেও সেই তেতুল জল পান করল এবং তার গলার সেই তীব্র চুলকানি অবশেষে শান্ত হলো।
অহাৎ তাঙি বুদ্ধি আহান করিক বুলিয়া বুড়া অগরে মাতল, '--বুড়াগ তি মরাগ পারা ইয়া ইঙ্গ ইয়া ধলা ফুতি আহান উড়িয়া পরিয়া থাক লাঠি আগন। মি কাদিয়া লৌদিতৌতাহে! অহাৎ লামুইগি আহিতাইতাহে।'
Then they decided to play a trick of their own. The old woman told the old man, 'Old man, pretend to be dead. Wrap yourself in a white cloth (futi), lie perfectly still, and keep a strong wooden stick hidden beside you. I will start wailing loudly! That will surely bring the foxes back.'
তখন তারা শেয়ালদের উচিত শিক্ষা দেওয়ার জন্য একটি ফন্দি আঁটল। বুড়ি বুড়োকে বলল, 'বুড়ো, তুমি মৃতের মতো অভিনয় করে একটি সাদা কাপড় মুড়ি দিয়ে লাঠিসোঁটা পাশে লুকিয়ে শুয়ে থাকো। আমি বাইরে জোরে জোরে বিলাপ জুড়ে দেব! তখন সেই শেয়ালগুলো আবার আসবে।'
'--আহিলে আমি অতারে হবা করে বারিতাঙাই,' বুলিয়া। বুড়া অগ অক্ক পরিয়া থাইল, অহাৎ দাঙ্গ অগ কাদিয়া এলা দেনা অকরল:
'Once they come, we will teach them a good lesson!' Thinking this, the old man lay completely still like a corpse, and the old woman began to cry and sing a sorrowful mourning song:
'ওরা এলে আমরা ওদের আচ্ছা করে পিটব!' এই ভেবে বুড়ো মড়ার মতো নিশ্চল হয়ে পড়ে রইল এবং বুড়ি ফুঁপিয়ে ফুঁপিয়ে শোকের গান গাইতে শুরু করল—
'--আমার বপা মরিসে। কাদে দিনগৌ নেই, বুলিয়া।
My dear husband has passed away. There is no one left to comfort me in my tears!
'আমার স্বামী মারা গেছে। আমার চোখের জল মোছানোর মতো আর কেউ অবশিষ্ট নেই!'
অক্ক কাদিরি, অহাৎ লামুই অতা আহিলা।
As she wailed dramatically, those foxes finally arrived at the house.
সে যখন এভাবে বিলাপ করছিল, তখন সেই শেয়ালগুলো সত্যি সত্যি সেখানে এসে হাজির হলো।
তাঙি আঙকরতারাগা, '--দাঙ্গ, দাঙ্গ, কিতা ইসেথাঙ?'
They asked, 'Elder, elder, what happened?'
তারা জিজ্ঞেস করল, 'ওগো ঠাকুরমা, কী হয়েছে আপনাদের?'
'--হাই বাবা তুমার বপা অগতে দৌ ইয়া পলগা নাই।'
Alas, dear children, your grandpa has passed away and left for the heavenly abode.
'হায় বাছারা, তোমাদের ঠাকুরদা তো পরলোকগমন করেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন!'
'--হা! কিহান মাতুরি গ? এপ্পাগা আমি হবা করে দেখলাঙগ, এপ্পাগাহাত দৌ ইয়া পলগাতা,' বুলিয়া?
'What! What are you saying? We saw him completely healthy just a moment ago; how could he pass away so suddenly?'
'কী! একি কথা বলছেন? এই তো কিছুক্ষণ আগে আমরা ওনাকে সম্পূর্ণ সুস্থ দেখলাম
লামুই অতাই বুড়া অগরে কলকরিয়া কাদানি অকরলা।
Saying this, the foxes gathered around the old man, hugged him, and began to wail out of false sympathy:
এই বলে শেয়ালগুলো বুড়োকে জড়িয়ে ধরে ভন্ড কান্নায় মেতে উঠল।
'--আমার বপা মরিসে। কাদে দিনগৌ নেই,' বুলিয়া।
Our dear grandpa has passed away. There is no one left to comfort us in our tears! they sang the sad song, 'our grandpa died, no one is there to love us'
'আমাদের ঠাকরদা মারা গেছেন। আমাদের দুঃখ ভাগ করার মতো আর কেউ নেই!' এই বলে তারা গাইতে লাগল।
অহাত বুড়া অগই লুকিয়া থুওয়াসে লাঠি অগ নিকালিয়া, দম দম বারানি অকরল।
Right at that moment, the old man whipped out the wooden stick he had hidden, jumped up, and began to thrash them mercilessly (dam dam barani).
ঠিক সেই মুহূর্তে বুড়ো তার লুকিয়ে রাখা লাঠিটি বের করে লাফিয়ে উঠল এবং শেয়ালগুলোকে ধমাধম পেটাতে শুরু করল।
বারো বুড়ি অগই আতুড়া আগ নিকালিয়া বারানি অকরল।
The old woman also grabbed a heavy hammer and started beating them as well.
পাশাপাশি বুড়িও একটি ভারী হাতুরি বের করে তাদের বেদম মার লাগাতে লাগল।
অহাত লামুই অতাই মাততারা, '--তেত তে হুওয়া, হ ইমা! হ বাবা! অ ডাঙ্গ! অ বপা! আমি মরলাঙ, ডাঙ্গ-বপা আমি আরতা নাকরবাঙ।'
The foxes began to scream, 'Oh mother! Oh father! Oh grandpa! Oh grandma! We are dying! We promise we will never pull such a prank again!'
শেয়ালগুলো চিৎকার করে বলতে লাগল, 'ওগো মা! ওগো বাবা! ওগো ঠাকুরদা! ওগো ঠাকুরমা! আমরা মরে গেলাম, আমরা আর কখনো এমন দুষ্টুমি করব না!'
তাঙর কুকুর অগৌ আহিয়া লামুই অতারে কামারানি অকরল।
Their house dog also rushed in and began biting the escaping foxes savagely.
তাদের পোষা কুকুরটিও ছুটে এসে পলায়নপর শেয়ালগুলোকে কামড়াতে শুরু করল।
'--আমি লাল পরলাঙগা, আমারে লালুইলেউ ঙাক্করেদেই, আমি আরতা অসারে নাকরবাঙ,' বুলিয়া!
We admit our mistake! Even if we committed a sin, please forgive us! We will never do this again! shouting this, the foxes ran for their lives.
'আমরা আমাদের ভুল স্বীকার করছি! আমাদের অপরাধ ক্ষমা করুন, আমরা আর কখনো এমন কাজ করব না!' একথা বলতে বলতে তারা প্রাণভয়ে দৌড় দিল।
লামুই অতা বেলিয়া দাবদিলা। কতগ গিয়া টেঙারগত গিয়া কমেদে হমিলাগা।
The foxes fled in sheer terror. Some of them ran towards the rocky mountains and hid deep inside the safety of the dark caves.
শেয়ালগুলো তীব্র ভয়ে মাঠ পেরিয়ে পালিয়ে গেল। তাদের মধ্যে কয়েকজন পাথুরে পাহাড়ে গিয়ে গভীর ও অন্ধকার গুহার ভেতর আত্মগোপন করল।