চালাক বামুনর কথা
The story of a clever Brahmin
এক চালাক ব্রাহ্মণের কথা
গাঙ আহানাত বামুন আগ আছিলতা।
In a certain village, there lived a Brahmin.
কোন এক গ্রামে এক ব্রাহ্মণ ছিলেন।
বামুন উগতে সাক্তিবুদ্ধির অজাগ।
That Brahmin was very wicked.
সেই ব্রাহ্মণ ছিলেন অত্যন্ত কুবুদ্ধিসম্পন্ন।
বামুন এগই গাঙ উহানাত জারি করলতা যেগ তার ঘরে কাম করতাই উগরে আমুলি চারিপাতার গজে ভাত খানারতা দিতই।
The Brahmin announced in the village that anyone who would work in his house would be given rice to eat on four sorrel leaves.
ব্রাহ্মণ গ্রামে ঘোষণা করলেন, যে তার ঘরে কাজ করবে তাকে চারটি আমরুল শাক পাতার ওপর ভাত খেতে দেওয়া হবে।
তবে থানা নারতৌ বুল্লে কানহান কাপে দিতই।
But if they could not finish it, their ear would be cut off.
যদি থাকতে পারবনা বলে, তবে তার কান কেটে নেওয়া হবে।
বারো কামিলা উগরে বামুন উগই নিকালাদেনাতে নারতই।
And a Brahmin cannot fire any worker.
আর ব্রাহ্মণ কোনো কর্মীকে কাজ থেকে বের করে দিতে পারবেনা।
নিকুল বুললেই বামুনগর কানহান কাপিয়া কামিলাগই থনা পারতই।
If the Brahmin throws him out, the worker can cut off his ear.
ব্রাহ্মণ তাকে বের করে দিলে কর্মিটি তার কান কেটে নিতে পারবে।
শর্ত এতা হুনিয়া কুনো কামিলা তার ঘরে কাম করাত নাহিতারা।
Hearing this condition, no worker would come to work in his house.
এই শর্ত শুনে কোনো কর্মীই তার ঘরে কাজ করতে আসত না।
কিতাপারা কামিলা আগ নাঙহান রবি কাম নাপানি আকয়া বামুন এগর শর্ত এতা য়াকরিয়া বামুনগর ঘর এগত থাইলগা।
Finally, a worker named Rabi accepted all conditions and came to work.
শেষ পর্যন্ত রবি নামে এক কর্মী ব্রাহ্মণের সব শর্ত মেনে তার ঘরে কাজ করতে এল।
পইলাকার দিনে আমুলি পাতাহানাত ভাত দেনার লগে লগে ভাত অরতকো মাটিহানাত পড়ে পড়িলগা।
On the first day, as soon as rice was served on the sorrel leaf, it all fell to the ground.
প্রথম দিন আমরুল শাক পাতায় ভাত দেওয়ার সাথে সাথে সব ভাত মাটিতে পড়ে গেল।
হৌ দিতৌ হাবি মাটিত পড়িল। খানা নারল কামিলা এগই।
The rice and curry all fell to the ground. The worker could eat nothing.
ভাতসহ সব তরকারি মাটিতে পড়ে গেল। কর্মীটি কিছুই খেতে পারল না।
কাম নাকরতৌ বুল্লেউ কানহান কাপে দিতই। কিহান করবহান উপায় নাপার।
If he didn't work, his ear would be cut. He found no way out.
কাজ না করলে কান কেটে নেওয়া হবে। কী করবে কোনো উপায় খুঁজে পেল না।
নাখেইতে নাখেইতে রবি এগর গারিগ শিংলতগ অলইল।
Starving, Rabi's body became thin and withered.
না খেতে পেয়ে রবির শরীর শুকিয়ে কাঠ হয়ে গেল।
এপেইত থাইলেতে মরেহে পড়তৌগা বুলিয়া বামুন উগরে রবিয়ে মাতল— এসাদে অইলেতে মি থানা নারতৌ।
He told the Brahmin, 'If it continues like this, I will die, I cannot stay anymore.'
সে ব্রাহ্মণকে বলল, ‘এভাবে চললে আমি মরেই যাব, আমি আর থাকতে পারব না।’
মাতানির লগে লগে শর্তহান ইলয়া বামুন এগই কানহান কাপিয়া এরাদিল।
As the condition was broken, the Brahmin cut off his ear and threw him out.
শর্ত ভাঙার সাথে সাথে ব্রাহ্মণ তার কান কেটে তাকে বের করে দিলেন।
রবি এগরে কানহান কাপে দেনাই তা মনর দুঃখে ঘরে আহিল।
Rabi returned home in sorrow with his cut ear.
রবি তার কাটা কান নিয়ে মনের দুঃখে বাড়ি ফিরে এল।
খুল্লা বেয়ক মেকাটাই য়ারি এহান হুনিয়া বামুন এগর ঘরে আহিল।
His younger brother Mekata heard everything and went to the Brahmin's house.
তার ছোট ভাই মেকাটা সব কথা শুনে ব্রাহ্মণের বাড়িতে এল।
মাতল হাবি শর্ত য়াকরিয়া মি থাইতৌ।
He said, 'I accept all conditions and will work here.'
সে বলল, ‘সব শর্ত মেনে আমি এখানে কাজ করব।’
বারো তিয়ৌ নিংশিং অইস নিকুল বুল্লেই কিন্তু তোরতাউ কানহান কাপেদিতৌ।
Remember, 'If you tell me to get out, your ears will be cut off.'
মনে রাখবেন, ‘আমাকে বের হয়ে যাও বললে আপনারও কান কাটা পড়বে।’
বামুন উগই মুকসি মুকসি দিয়া মাতল— হাই হাই নিংশিং অয়া আছু।
Brahmin smiled to himself and said - yes I remember.
ব্রাহ্মণ মনে মনে মুচকি হাসল আর বলল - হ্যাঁ আমার মনে আছে।
পইলাকার দিনে আমুলির পাতা আহানর গজে ভাত দিলা উপেই কিত্তাউ না গুজুরের।
On the first day, after serving rice on the leaf, it all fell to the ground.
প্রথম দিন আমরুল শাক পাতায় ভাত দেওয়ার পর সব ভাত মাটিতে পড়ে গেল।
না গুজুরল থাংতে মাটিহানাত ভাত উতা পড়িয়া টেঙারাগ অইল।
The rice fell to the ground and became a high mound.
মাটিতে ভাত পড়ে পড়ে উচা টিলার মত হয়ে গেল।
হৌ কিতাউ ইমে উসাদে করিয়া ভাতর টেঙারা উগত গাতগ করিয়া থইল।
He gathered the rice in that manner.
সেভাবে সে ভাতের টিলার মধ্যে একটা গর্ত করে করে রাখল।
গজে গজেদে ভাত উতা খেইতে খেইতে পেটগ বুজিল উপেই অইলগা বুল্ল।
Eating those hard rice, his belly became full.
সেই টিলার উপর থেকে ভাত খেয়ে খেয়ে তার পেট ভরে গেল।
এসাদে করিয়া বামুন এগরে রসাতলে বরা নেরগা।
In this way, he made the Brahmin's life miserable.
এভাবে সে ব্রাহ্মণকে নাজেহাল করে তুলল।
আকদিনতে বামুন এগই মেকাটারে মাতল— লপুকে কিয়ার আহান বি'র ধান পাকানা অছে, উতা কাপগা। মি আহুরি।
One day, the Brahmin told Mekata, 'The paddy has ripened, go and harvest it. I am coming.'
একদিন ব্রাহ্মণ মেকাটাকে বলল, ‘ক্ষেতের ধান পেকেছে, গিয়ে কেটে আয়। আমি আসছি।’
মেকাটা লপুকে গিয়া ধান কাপানি অকরলগা। খানি থায়া বামুন এগ আহিল। আয়া চারথাং ধান মেকাটাই কাপেছে হবাকো।
Mekata started harvesting. A while later, the Brahmin arrived and saw Mekata had harvested well.
মেকাটা ধান কাটতে লাগল। কিছুক্ষণ পর ব্রাহ্মণ এল এবং দেখল মেকাটা ভালোই ধান কেটেছে।
উহানাত বামুন এগই মাতের— মেকাটা ঘরে যাগা। গিয়া ইমারাং আংকরিয়া তেই যেপেই মাতিরি উপেই ধান এতা থইছগা।
The Brahmin said, 'Mekata go home and tell my mother that you will keep the rice wherever she tells you to keep it.'
ব্রাহ্মণ বলল, ‘মেকাটা বাড়ি যা। গিয়ে মাকে বল, তিনি যেখানে ধান রাখতে বলবেন তুমি সেখানেই রাখবে।’
হাই হাই বুলিয়া মেকাটাই ধানর ভার আহানল ঘরেদে সালইল।
Mekata set off with the load of paddy.
মেকাটা ধানের বোঝা নিয়ে বাড়ির দিকে রওনা দিল।
ঘরে গিয়া বামুনর মালক বুড়ি উগরাং আংকরতেই তিক সৌয়য়া তেই মাতল— আস্তা দুনিয়াহান থয়া মোরাং আংকররতা, দ মোর থতা এহানাত থয়া।
When he went home and asked the Brahmin's mother, she angrily replied, 'Why you are asking me, passing other's, put them in my mouth!'
বাড়িতে গিয়ে সে ব্রাহ্মণের মাকে গিয়ে জিজ্ঞেস করতেই সে রেগে উত্তর দিল —‘সারা দুনিয়া রেখে আমার কাছে জিজ্ঞেস করছ, এই আমার মুখেই ধান রাখ।’
থতাহানাত থয়া বুলানিয়ে মেকাটাই ধানর ভারহান থয়া বুড়ি উগরে ধরিয়া আছাড়েয়া মাটিহানাত বেলেয়া ধান ভার উহান থতাহানাত যাতেয়া বরা দিয়া মারেবেল্ল।
Saying this, Mekata threw the old lady on the ground and placed it on her mouth, and the old woman died under its weight.
এই বলে মেকাটা সেই ধান বুড়িকে মাটিতে আছাড় দিয়ে তার মুখের ওপর রেখে দিল আর তার ভারে বৃদ্ধা মারা গেলেন।
বামুন এগ ঘরে আহিয়া লাংলা এহান দেহিয়া সৌয়য়া পরল্লেই অইল।
The Brahmin came home, saw this, and was shocked.
ব্রাহ্মণ ঘরে এসে এই অবস্থা দেখে খুব রাগান্বিত ও বিচলিত হল।
নিকুলিয়া যাগা বুলিয়া মাতিং বুলতে থতাহানাত্ত আলথক অয়া আহিল- কানহান কাপানির ডরে।
When the Brahmin told him to leave, he hesitated fearing his ear would be cut.
ব্রাহ্মণ যখন তাকে বের হয়ে যেতে বলল, সে কান কাটার ভয়ে পিছু হঠল।
উহানাত বামুন এগই মাতেরতা- কিহান করলেহান এহানতে?
The Brahmin said angrily, 'What did you do?'
ব্রাহ্মণ রেগে বলল—‘এটা তুমি কি করলে?’
মেকাটাই মাতল — হে বামুনগ, তি যেহান মাতলে উহানই মি করলু নাই।
Mekata said, 'Oh Brahmin, I have done exactly as you said.'
মেকাটা বলল—‘হে ব্রাহ্মণ, আপনি যা বলেছেন আমি ঠিক তাই করেছি।’
তেই যেপেই মাত্তই উপেই ধান ভার থইস বুল্লে থাংতে তেইতে তেইর থতাহানাত থনারকা মাতল আরো মি তেইর থতাহানাত থদিলু।
You told me to put the rice where she told me to put it, she told me to put it in her mouth, so I did.
‘আপনার মা যেখানে ধান রাখতে বলবেন সেখানে রাখতে বলেছিলেন, তিনি তার মুখে রাখতে বলেছিলেন আমি তাই করেছি।’
বামুন এগই আরতা কিত্তাউ গুজুরে নারের। এগরে কিসাদে তালকরানি য়াকরতই এহানর বুদ্ধি আহান বিসারানি অকরল।
The Brahmin couldn't say anything more. He began searching for a way to teach him a lesson.
ব্রাহ্মণ আর কিছু বলতে পারল না। তাকে কীভাবে শায়েস্তা করা যায় সেই বুদ্ধি খুঁজতে লাগল।
খালকরতে খালকরতে বামুন এগই পথ আগ পেইল। হৌরিয়লর ঘরে দিয়াবেঠেয়া মেকাটারে মারানির ফন্দি আহান করল।
After much thought, he devised a plan to send Mekata to his father-in-law's house.
অনেক ভেবে সে এক ফন্দি আঁটল। সে মেকাটাকে তার শ্বশুরবাড়ি পাঠানোর ব্যবস্থা করল।
চিঠি আহান ইকরিয়া বিয়ান্ত মেকাটারে ডাহিয়া বামুন এগই মাতল — এহানল তি মোর হৌরিয়লর ঘরে যাগা। গিয়া দিয়া আইগা।
He wrote a letter, called Mekata, and said, 'Take this letter to my father-in-law's house.'
সে একটি চিঠি লিখে মেকাটাকে ডেকে বলল, ‘এই চিঠিটি আমার শ্বশুরবাড়ি দিয়ে আয়।’
চিঠিহানল মেকাটা সালইল। যিতেগা পথগত মেকাটাই খালকরের চিঠি এহানর ভিতরে কিতা ইকরেছি মোরতা হারপানি লাগতই।
Mekata set off. On the way, he thought, 'I need to know what is written in the letter.'
মেকাটা রওনা হলো। পথে সে ভাবল, ‘চিঠিতে কী লেখা আছে তা আমার জানা দরকার।’
উহান খালকরতেই ইস্কুলে যারগা ছাত্র আগরে মুঙহানাত পেইল। পেয়া চিঠিহান দিয়া পাকরিয়া হুনাদেনারকা ছাত্র উগরে হেইচা করল।
He met a student and asked him to read the letter.
সে পথে এক ছাত্রকে পেল এবং চিঠিটি পড়ে শোনানোর জন্য অনুরোধ করল।
চিঠিহানর কথাহান আছিলতাই - এরে আহের মানু এগ মোর য়েকনাপাগ। এগরে মারিয়া গাতা বেলেয়ো।
The letter said, 'This man is my enemy. Kill him.'
চিঠিতে লেখা ছিল—‘এই লোকটি আমার শত্রু। একে মেরে ফেলো।’
চিঠিহানর কথাহানি হুনিয়া মেকাটাই ছাত্র উগরে হেইচা করল — হে বেয়কগ, মি তোরে পয়সা খানি দিতৌ তি মোরে চিঠি আহান ইকরেদে।
Hearing this, Mekata told the student, 'Brother, I will pay you, please change the letter.'
চিঠির কথা শুনে সে ছাত্রকে বলল—‘ভাই, আমি তোমাকে টাকা দেব, তুমি এই চিঠিটি বদলে লিখে দাও।’
ইকরানির কথাহান অইলতাই - আহের মানু এগ মোর ইতাউগ, এগরে আদর যত্ন করিয়া হবা করে থয়ো।
It was written there, 'This man is my best frien, treat him with care.'
সেখানে লেখা হলো—‘এই লোকটি আমার পরম বন্ধু, একে আদর যত্ন করে রেখো।’
এসাদে করিয়া বামুন এগর চিঠি এহান ছিড়িয়া নুয়া চিঠি উহানল হৌরিয়লর ঘরে গেলগা।
He tore the old letter and went to the father-in-law's house with the new one.
সে পুরোনো চিঠি ছিঁড়ে নতুন চিঠি নিয়ে শ্বশুরের ঘরে গেল।
চিঠিহান তামকরিয়া মেকাটারে জবর আদর যত্ন করিয়া থইলা।
Reading the letter, everyone treated Mekata with great care.
চিঠি পড়ে সবাই মেকাটাকে খুব আদর-যত্ন করল।
বামুন এগই এগদে খালকরের এতদিনে মেকাটা স্বর্গত গেলগা নিশ্চয়।
The Brahmin thought, 'Mekata must be dead by now.'
ব্রাহ্মণ ভাবল, ‘এতদিনে মেকাটা নিশ্চয়ই মরে গেছে।’
কিন্তুমান দশ বারোদিন পিছে মেকাটা এগ আরাকৌ গারি ফায়া হবা অয়া বামুনগর মুঙে উবাইলগা।
But after ten-twelve days, Mekata stood before the Brahmin, healthy and refreshed.
কিন্তু দশ-বারো দিন পর মেকাটা সুস্থ ও তাজা হয়ে ব্রাহ্মণের সামনে এসে দাঁড়াল।
বামুন এগ ঙাকয়া চার, কিত্তাউ টটরা নারল।
The Brahmin stared in amazement, understanding nothing.
ব্রাহ্মণ অবাক হয়ে তাকিয়ে রইল, কিছু বুঝতে পারল না।
আকদিন বামুন এগ মেকাটারেল হৌরিয়লর ঘরে সালইলতা। যিতেগা মিষ্টি, এই-পাত কিতা ভার আহান মেকাটার লেম্পালে দিয়া মাতল— সিঙইস খেইবে।
One day, the Brahmin took Mekata to his father-in-law's house. He gave Mekata sweets and food on his back, and warrend him not to eat.
একদিন ব্রাহ্মণ মেকাটাকে নিয়ে শ্বশুরবাড়ি গেল। সে মিষ্টি ও খাবার মেকাটার পিঠে দিয়ে বলল—‘সাবধান এগুলো খাস না।’
মোরতা পিঠেয়েদেউ আহি দুগ আছে। এতা বুলিয়া বামুন এগ আগে আগে পথগ চিনকরিয়া সালইল।
He also said, 'There are two eyes on my back too.' Saying this, he walked ahead to show the way.
সে আরও বলল, ‘আমার পিঠের দিকেও দুটি চোখ আছে।’ এই বলে সে আগে আগে রাস্তা দেখিয়ে যেতে লাগল।
যানার পথে মেকাটাই কিহান করের বুল্লেতে রসগোল্লা আগ ধরিয়া বামুনগর পিঠিহানাদে 'চা এরে' বুলিয়া খার।
On the way, Mekata took out a Rasgulla and started eating towards the Brahmin's back, saying, 'Here, look at this.'
যাওয়ার পথে মেকাটা রসগোল্লা বের করে ব্রাহ্মণের পিঠের দিকে ‘এই যে দেখ’ বলে খেতে লাগল।
এসাদে করিয়া ভারহানর হাবিতা খেয়া হুদালা করে বেল্ল।
In this way, he finished all the food on the back.
এভাবে সে পিঠের সব খাবার খেয়ে শেষ করে ফেলল।
হৌরিয়লর ঘরে হমানির আগে বামুন এগই আংকরের - ভারহানর হাবিতা সুয়য়া আছেগ?
Before reaching the father-in-law's house, the Brahmin asked, 'Is all the food on the back alright?'
শ্বশুরবাড়ি পৌঁছানোর আগে ব্রাহ্মণ জিজ্ঞেস করল—‘পিঠের সব খাবার ঠিক আছে তো?’
মেকাটাই মাতল - হাব্বি খাবেল্লু।
Mekata said, 'I have eaten it all.'
মেকাটা বলল—‘সব খেয়ে ফেলেছি।’
কিয়া খেইলেতা?
Why did you eat it?
‘কেন খেলে?’
তি মাতলে তোর পিঠিয়েদে আহি দুগ আছে। হানতে তোরে দেহা দেহা খেইলু নাই।
You told me the food was on your back, so I ate it while watching you.
‘আপনিই তো বলেছিলেন পিঠের দিকে দিকেও দুটি চোখ আছে, তাই আপনাকে দেখিয়েই খেয়েছি।’
বামুন এগ আরাকৌ সৌয়য়া পরল্লেই।
The Brahmin was amazed again.
ব্রাহ্মণ অত্যন্ত রাগান্বিত হয়ে গেল।
ফি ফি করিয়া হৌরিয়লর ঘরে হমেইংগা বুলতে মেকাটাই মাতল — বাসা বাসা মি আগে গিয়া মাতিংগা তোমার জাঙাক আহের বুলিয়া।
As he entered his in-laws' house pacing in anger, Mekata said, 'Wait, wait, I will go first and tell them that you're coming.'
রাগে গজ গজ করতে করতে শ্বশুরবাড়ি ঢোকার মুখেই মেকাটা বলল—‘দাড়ান দাড়ান, আমি আগে গিয়ে বলে আসি যে আপনারা আসছেন।’
খানি মানি সম্মান পেইবেতা। তানু ঙক্করিয়া নিবাগাতা। বামুন এগ কথাহান য়াকরল।
You will be honored. The Brahmin agreed.
‘এতে আপনারা সম্মান পাবেন।’ ব্রাহ্মণ তাতে রাজি হলো।
মেকাটা আগে গিয়া হৌরিয়করে মাতলগা তোমার জাঙাক আহের বুলিয়া।
Mekata went ahead and told the mother-in-law, 'Your son-in-law is coming.'
মেকাটা আগে গিয়ে শ্বাশুরিকে বলল, ‘আপনার জামাই আসছেন।’
আরাকৌ মাতল — তোমার জাঙাকতে থঙাকহান লাগিয়া কিত্তাউ নাহার হুদ্দা কচু উহানা দিয়া খারগ। মিতে হাব্বিতাউ খাউরি।
He added, 'Your son-in-law has a jaundice, he can only eat boiled taro. And I eat everything.'
সে আরও বলল—‘আপনার জামাইয়ের তো অলমি রোগ, সে শুধু সিদ্ধ কচু খেতে পারবে। আর আমি সব খায়।’
জাঙাক ঘরর গেইটগর মুঙে আহানিয়ে ঙক্করিয়া আনলাগা।
As soon as he reached the gate of his in-laws' house, everyone welcomed him inside with affection.
শ্বশুর বাড়ির গেটের কাছে আসতেই সবাই তাকে আদরের সহিত ভিতরে নিয়ে এল
আনিয়া সেবা যত্ন কিতা করানি অকরলা। কিন্তুমান খানার সময়ত দিতারাতা হুদ্দা উহানা দেছি কচু।
He served him, but at mealtime, gave him only taro.
সে সেবাযত্ন করল, কিন্তু খাওয়ার সময় শুধু কচু দিল।
বারো মেকাটারে দিতারাতা জাত জাতর খানারতা। মাছর হৌ, ঘি, দই, সেলকম হাব্বি।
And gave Mekata various delicious foods.
আর মেকাটাকে দিল হরেক রকমের সুস্বাদু খাবার।
এসাদে দিন আহান, দুহান যানাই বামুন এগর পেটগ জবর খারাপ অইল।
After a day or two, the Brahmin had a severe stomach upset.
এভাবে দু-একদিন পর ব্রাহ্মণের পেট খুব খারাপ হলো।
রাতি নুঙেইত দুয়াত যানা আগ আহিলতা। মাঙনিরকা পেটগ কামাড়ার।
Late at night, he felt the urge to go.
গভীর রাতে তার পায়খানার বেগ এল।
মেকাটাই মাতল— রাতি এবাকা কুরাং যিতেইগাগ? এরে দুয়ার কলো এগত কামহান আটা বেলা।
Mekata said, 'Where are you going so late at night? There is a clay urn next to this courtyard. Finish the work in that.'
মেকাটা বলল—‘এত রাতে কোথায় যাবেন? এই উঠানের পাশেই একটি মাটির কলশ আছে। সেটাতেই কাজটা সেরে ফেলুন’
মি বিয়ান্ত নিয়া ধদে বেলতৌগা। দিশা বিশা নেয়য়া বামুন এগ ইমে দুয়ার কলোগত কামহান লেইকরল।
I will wash in the morning. The confused Brahmin did it by the door.
‘আমি সকালে ধুয়ে নেব।’ দিশেহারা ব্রাহ্মণ সেই দরজার পাশেই কাজটা সারল।
বিয়ানহান সারাল সারাল অইল উপেই বামুন এগই মেকাটারে উঠার ত্বরাকো উঠ উঠ বুলিয়া।
At dawn, the Brahmin called Mekata, 'Get up, get up!'
ভোর হতেই ব্রাহ্মণ মেকাটাকে ডেকে বলল, ‘ওঠ, ওঠ!’
এগৌ উঠুরি উঠুরি করতে বেলিগ নিকুলিল।
As he was getting up, the sun rose.
সে উঠতে উঠতে সূর্য উঠে গেল।
এগদে হালাকে বিনকর কাজে পানি আনানিরকা কলোগ ধরতেই বামুন এগই মাতের - নাকুরি মি আনতৌগা।
In the morning, when the brother-in-law tried to fetch water, the Brahmin said, 'No, no, you don't have to go and fetch water, I will.'
সকাল হলে শ্যালক যখন জল আনতে উদ্যত হলে, ব্রাহ্মণ বলল—‘না, না, তুমাকে গিয়ে জল আনতে হবে না আমি আনব।’
হালাকে মাতের তা আনতইগা।
The bother-in-law said, 'You stay, I will bring it.'
শ্যালক বলল, ‘আমি আনব।’
এসাদে করিয়া কলোগত ধরিয়া আসুলা পিসুলি করতে কলোগ ঠমকো পড়িয়া বাগে পড়িলগা।
In this way, the pot fell and broke.
এভাবে টানাটানিতে পাত্রটি পড়ে ভেঙ্গে গেল।
আর মাতিল কথা নেই হাবিয়ে হারপা বেল্লা বিষয়হান।
Everyone understood everything.
সবাই সবকিছু বুঝতে পারল।
বামুন এগৌ হারপেইল এহান মেকাটার চক্রান্তহান।
The Brahmin realized it was Mekata's conspiracy.
ব্রাহ্মণ বুঝতে পারল এটা মেকাটার চক্রান্ত।
মেকাটারে লগে করিয়া ঘরে আহিল।
He returned home with Mekata.
সে মেকাটাকে নিয়ে বাড়ি ফিরে এল।
আহিয়া মাতেরতা — মেকাটা আজি তি এব্বাকা নিকুল মোর ঘরেত্ত।
He said, 'Mekata, leave my house today.'
সে বলল—‘মেকাটা আজই তুই আমার ঘর থেকে বেরিয়ে যা।’
মেকাটাই মাতল — নিকুল্লেতে তোর কানহানৌ কাপানি লাগতই।
Mekata said, 'If I have to leave, your ear will also have to be cut.'
মেকাটা বলল—‘বের হতে হলে তো আপনারই কান কাটা পড়বে।’
কাপিয়াউ থাক তি এব্বাকা নিকুল।
Even if there is fear of ear cutting, leave right now.
‘কান কাটার ভয় থাকলেও তুই এখনই বেরিয়ে যা।’
লাজে মরানিত্ত কানহান গেলেগাউ যাকগা— এতা বুল্ল থাংতে বদালা দা আহান আনিয়া মেকাটাই বামুনগর কান উহানি আসুলিয়া ধরিয়া কাপে দিল।
Better to lose an ear than die of shame—saying this, Mekata took a blade and cut off the Brahmin's ear.
‘লজ্জায় মরার চেয়ে কান কাটা গেলেও যাক’—এই বলে মেকাটা দা নিয়ে ব্রাহ্মণের কান কেটে দিল।
বেয়ক রবিরে বামুন এগই দেছিল হিন উহানর বদলাহান নিয়া মেকাটা বামুনর ঘরগ এরাদিয়া নিজর ঘরে আহিল।
Taking revenge for his brother Rabi's ear, Mekata left the Brahmin's house for his own.
রবি ভাইয়ের কানের প্রতিশোধ নিয়ে মেকাটা ব্রাহ্মণের ঘর ছেড়ে নিজের ঘরে চলে এল।
বেয়ক রবিয়ে মেকাটার বুদ্ধিহান দেহিয়া হারৌ অইল।
Brother Rabi was very happy seeing Mekata's intelligence.
ভাই রবি মেকাটার বুদ্ধি দেখে খুব খুশি হলো।