টেম্পাক আগ বারো বাহার বাকল আহান
A Clay Lump and a Bamboo Husk
একটি মাটির দলা ও একটি বাঁশের খোসা
আগরমা মুনি আগই বাহাজারোতলে টেম্পাক খুল্ল।
Many years ago, a man dug up some soil under a bamboo grove.
অনেক আগের কথা, এক ব্যক্তি বাঁশ ঝাড়ের নিচে মাটি খুঁড়ল।
টেম্পাক ঔতার কাদার মাঝে বাহার বাকল আগাস পড়িল।
A bamboo husk flew and landed beside that lump of clay.
সেই মাটির দলার পাশে একটি বাঁশের খোসা উড়ে এসে পড়ল।
আগ-দিনর দিনে টেম্পাক আগই বাহার বাকল ঔখানাই উদাক বাদেইলা।
One day, the lump of clay and the bamboo husk became friends.
এক দিন মাটির দলা ও বাঁশের খোসা নিজেদের মধ্যে বন্ধুত্ব করল।
আমি দ্বিয়োগ সেত করে উদাক বাদেইক।
Let us two be friends.
আমরা দুজনে মিলে বন্ধুত্ব করি।
বরন দিলে তি মোরে গুরিস, বৌ দিলে মি তোরে জাতাং, বুলিয়া বাদেইলা।
If it rains, you shall cover me, and if the wind blows, I will press down and cover you—on this condition, they became friends.
যদি বৃষ্টি আসে তবে তুমি আমাকে ঢেকে রাখবে, আর যদি বাতাস আসে তবে আমি তোমাকে চাপা দিয়ে রাখব—এই শর্তে তারা বন্ধুত্ব করল।
বরন দিলে বাহার বাকলে টেম্পাকরে গুরের, বৌ দিলে টেম্পাকে ইমে জাতেয়া, ইমে থাইলা।
When it rains, the bamboo husk covers the clay lump, and when the wind blows, the clay lump covers the bamboo husk.
বৃষ্টি এলে বাঁশের খোসা মাটির দলাকে ঢেকে রাখে, আর বাতাস এলে বাঁশের খোসাকে মাটির দলা চাপা দিয়ে রাখে।
আগ-দিনর দিনেতে বৌয়ে বরনে দিল।
One day, rain and wind came together.
এক দিন এক সাথে বৃষ্টি ও বাতাস এল।
বাহার বাকল ঔখান বৌয়ে উড়েয়া নিলগা, ‘উদা, টেম্পাক টেম্পাক' বুলিয়া গেলগা।
The bamboo husk began to fly away in the wind, and it started flying off, calling out, 'Friend, Clay Lump, Clay Lump.'
বাঁশের খোসাটি বাতাসে উড়ে যেতে লাগল, তখন সে, ‘বন্ধু, মাটির দলা (টেম্পাক), মাটির দলা’ বলে উড়ে যেতে লাগল।
টেম্পাক ঔগ বরনে তিঙিল-থাং, ‘উদা, বাহার বাকল বাহার বাকল' বুলিয়া ইমে মাঙইল।
The clay lump began to soak and melt in the rain, and it started calling out, 'Friend, Bamboo Husk, Bamboo Husk.'
মাটির দলাটি বৃষ্টির কারণে ভিজে গলে যেতে লাগল, তখন সেও, ‘বন্ধু, বাঁশের খোসা, বাঁশের খোসা’ বলে ডাকতে লাগল।