← Back to Story List

চিড়া দুহানি

Making flaked rice

চিঁড়ে ভাঙানো

Author: বিমল সিংহ Source: ববেইর য়ারি
Translation:
BPM

গাঙ আহানাত ববাক নাতিনক আহান আছিলা।

English

In a certain village, a grandmother and her granddaughter lived together.

বাংলা

এক গ্রামে এক দিদিমা এবং নাতনি একসাথে বসবাস করত।

BPM

তানুরতা কিগগৌ নেই।

English

They had absolutely no one else to call their own.

বাংলা

তাদের খোঁজখবর নেওয়ার মতো আপন বলতে আর কেউ ছিল না।

নাতিনক
নাতিনক Illustration: ববেইর য়ারীত আছে পুরানা অংকন অগরে বারো নুৱা করে হাজানি অইল।
BPM

মালক নেই থাঙতে সৌ এগ কাম কিতা না জানলো।

English

Since she had no mother, the girl did not know how to do any household chores.

বাংলা

মা না থাকায় মেয়েটি ঘরের কোনো কাজকর্মই শিখতে পারেনি।

BPM

কুলিকাটুনি কিত্তাও না জানিয়া থাইলি।

English

She knew nothing of handicrafts like weaving or spinning thread.

বাংলা

তাঁত বোনা বা সুতো কাটার মতো কোনো হাতের কাজও সে জানত না।

BPM

ইমে বুড়ী উগর তুল গাঙহানর চিড়া দুহিয়া থাইতারা।

English

They barely survived by flattened rice for the whole village.

বাংলা

তারা কেবল গ্রামের সকলের চিঁড়ে ভাঙ্গিয়ে কোনো রকমে পেট চালাত।

BPM

লেইরা বরা ঠৌনেই গাঙ উহারর যেগৈয়ও চিড়া দুহাত দিতারা।

English

Out of pity for the poor pair, the villagers employed them to flatten their rice.

বাংলা

গ্রামের দরিদ্র এই দুই মানুষের প্রতি দয়া করে সবাই তাদের দিয়ে চিঁড়ে ভাঙতো।

BPM

উতা বানিয়া দুহিয়া চারাহান চলতারা।

English

By flaked rice, they managed to sustain their daily livelihood.

বাংলা

সেই চিঁড়ে দিয়ে কোনো রকমে তাদের দিন কেটে যাচ্ছিল।

BPM

কিতা পারা দিন আহান ধান উহানা দেনার পানি নেই।

English

Some days later, a drought struck, leaving no water even to boil the paddy.

বাংলা

কিছুদিন পর এক চরম খরা দেখা দিল, ধান সেদ্ধ করার মতো কোনো জল রইল না।

BPM

থাংতে নাতিনকরে বুড়ী উগৈ ধান উহানার কা পানি আংগা বুলিয়া দিয়া পেঠেইলো।

English

Then the grandmother told her, 'Child, go fetch some water from the river to boil the paddy.'

বাংলা

তখন দিদিমা নাতনিকে বললেন, ‘বাছা, ধান সেদ্ধ করার জন্য নদী থেকে একটু জল নিয়ে আয় গে।’

BPM

জেলাসৌ উগ পানি আনাত গেলিগা।

English

The young girl went to the riverbank with a pitcher to fetch water.

বাংলা

মেয়েটি জল আনার জন্য কলসী কাঁধে নিয়ে নদীর ঘাটে গেল।

BPM

পানিযাত বুঝিয়া ইঁথল হানাত কাকরিয়া সেনাপুলগো থইতে গুরু আগৈ বেলা বেলল।

English

Reaching the bank, while she sat idly, her vessel push to the water by a cow.

বাংলা

ঘাটে পৌছানোর পর সে যখন অলসভাবে নদীর পাড়ে বসে ছিল, তখন একটি বলদ এসে তার কলসীটি জলে ফেলে দিল।

BPM

টেকাগত গাওরাপুয়া সৌ আগৈ উহান দেহিয়া বেজানি অকরিয়া মাতের—

English

A cowboy watching from the field mockingly called out to her in a riddle-song:

বাংলা

মাঠের এক রাখাল বালক তা দেখে পরিহাসের ছলে মেয়েটিকে ডেকে এক ছড়া কাটতে লাগল—

BPM

ববেইরৌ ববেই, তিতে কিতা বাজুরি?

English

'Oh grand ma, o grandma, what are you frying?'

বাংলা

‘ও দিদি মা, ও দিদিমা, তুমি কি ভাজ?’

BPM

চিড়া বাজুরি

English

'I am frying flatten rice.'

বাংলা

‘আমি চিঁড়ে ভাজছি।’

BPM

কই চিড়াতে?

English

'Where has your flatten rice gone?'

বাংলা

‘কোথায় গেল তোর সেই চিঁড়ে?’

BPM

বেটীয়ে নিলগা

English

'My grand daughter took it.'

বাংলা

‘নাতনি নিয়ে গেছে।’

BPM

কই বেটীতে?

English

'Where is she now?'

বাংলা

‘তাহলে নাতনি কোথায় গেল?’

BPM

পানি আনাত গেলিগা

English

'She went to the riverbank with a pitcher to fetch water.'

বাংলা

‘সে তো জল আনতে গেছে।’

BPM

কই পানিতে?

English

'Where is that water gone?'

বাংলা

‘কোথায় গেল সেই জল?’

BPM

গুরুগৈ হিচে দিল

English

'An ox came and threw the pitcher.'

বাংলা

‘এক বলদ এসে সেই জল ফেলে দিয়েছে।’

BPM

কই গুরুগতে?

English

'Where is that ox now?'

বাংলা

‘কোথায় গেল সেই বলদ?’

BPM

বাঘগৈ নিলগা

English

'A wild tiger from the forest came and dragged it away.'

বাংলা

‘বনের এক হিংস্র বাঘ এসে সেই বলদটিকে ধরে নিয়ে গেছে।’

BPM

কই বাঘগোতে?

English

'Where is that tiger now?'

বাংলা

‘কোথায় গেল সেই বাঘ?’

BPM

টেঙারা সিংসাং লালৈলগা।

English

'It has crossed the mountain!'

বাংলা

‘সে তো পাহাড় পেরিয়ে গিয়ে লুকিয়ে পড়েছে!’

BPM

জেলাসৌ উগ সৌ অয়া উগদে ইমে সেনাপুলগ বেলেয়া নিকুলিয়া গেলিগা এলাহান দিয়া—

English

Filled with anger, the girl walked empty-handed into the woods, singing directly:

বাংলা

মেয়েটি রাগান্বিত হয়ে কলসী ছাড়াই গাইতে গাইতে বনের পথ ধরে এগিয়ে গেল —

BPM

টেইপাঙ মানুহে, কত আশা ডাঙর অছতা

English

'Oh human world, how grand are the hopes you cherish,'

বাংলা

‘হে মানব সমাজ, তোমরা জীবনে কত বড় বড় আশা করো,’

BPM

টেইপাঙ মানুর মরণ এহান, গাছে ধরিয়াও আছে।

English

'Yet this mortal human life is as fragile as a branch of a wild tree.'

বাংলা

‘অথচ মানুষের এই নশ্বর জীবন বনের গাছের ডালের মতোই কত ভঙ্গুর!’

BPM

এহান দিয়া লামচৌগদে (রাজ পথ) গেলিগা।

English

Singing this lament, she continued walking along the highway.

বাংলা

এই বিলাপ গাইতে গাইতে সে রাজপথ ধরে হেঁটে যেতে লাগল।

BPM

বেয়াপা আগয় এলা এহান হুনিয়া নিকুলিয়া চেইরী “কুংগ থাং অমাটিক দুঃখর এলা এহান দিরিতা” বুলিয়া।

English

A childless, kind woman living by the path heard this tragic song and wondered, 'Who is this girl singing with such grief?'

বাংলা

পথের ধারে বসবাস করা এক নিঃসন্তান দয়ালু মহিলা এই করুণ গান শুনে বাইরে এসে ভাবলেন, ‘কে এই মেয়ে যে এত দুঃখের গান গাইছে?’

BPM

বেয়াপা উগরতা জিয়া জিপুত কিত্তাও নেই। নুঙেইপী গো।

English

That woman had no children and lived a quiet, solitary life.

বাংলা

সেই মহিলার কোনো সন্তান ছিল না, তিনি একাকী দিন কাটাতেন।

BPM

তেই ডাহিরী জেলাসৌ এগরে “মারে! মারে! এগদে আয়তা”।

English

She called out affectionately, 'Child, oh child! Come here to me for a moment.'

বাংলা

তিনি মেয়েটিকে স্নেহের সুরে ডেকে বললেন, ‘বাছা, ওরে বাছা! একটু এদিকে আয় তো।’

BPM

জেলাসো এগ আহিলি বেয়াপা এগর গরে।

English

The young girl stepped inside the kind woman's cottage.

বাংলা

মেয়েটি সেই দয়ালু মহিলার কুটিরে প্রবেশ করল।

BPM

আংকরিরি, মারে কিহান দুঃখ অয়া এসাদে এলা দিয়া যাউরিগাতা?

English

The woman asked, 'Child, what sorrow weighs upon you that you walk singing such a sad tune?'

বাংলা

মহিলা জিজ্ঞেস করলেন, ‘বাছা, তোর কীসের এত দুঃখ যে এমন করুণ গান গেয়ে হেঁটে যাচ্ছিস?’

BPM

কুরাংকারগো তি?

English

'Where are you coming from, and what is your story?'

বাংলা

‘তুই কোথা থেকে আসছিস আর তোর পরিচয় কী?’

BPM

সৌ এগৈ মাতিরি জেঠীমা কুরাং যিতৌগাতা, চিড়া দুহেকুরি ববেই উগ মোর ববাক গো।

English

The girl replied, 'Aunt, where else would I go; The elderly woman who makes the flatten rice for the whole village she is my grandmother.'

বাংলা

মেয়েটি বলল, ‘জেঠীমা, আমি আর কোথায় যাব, গ্রামে যে একমাত্র চিড়া ভাঙে সে আমার দিদিমা।’

BPM

থাংতে কিয়া বুড়ী উগরে বেলেয়া যাউরিগা, কি কি কামতে জানেছত?

English

The woman said, 'Then why have you left her? What household work do you know?'

বাংলা

মহিলা বললেন, ‘তবে তুই তোর সেই দিদিমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? তুই ঘরের কী কী কাজ জানিস?’

BPM

সৌ এগৈ মাতিরি জেঠী আর কাম না জানু। ইমে চিড়াদুহানি।

English

The girl confessed, 'Aunt, I know no other work; I only know how to make the flaked rice.'

বাংলা

মেয়েটি বলল, ‘জেঠীমা, আমি অন্য কোনো কাজ জানি না, শুধু চিঁড়ে ভাঙাতে জানি।’

BPM

—বাগা দিলেতে হিকে পারতেই?

English

'If I teach you good handiwork, will you learn?'

বাংলা

‘যদি আমি তোকে ভালো হাতের কাজ শিখিয়ে দিই, তুই কি শিখবি?’

BPM

—পারতৌ।

English

'Yes aunt, I will surely learn.'

বাংলা

‘হ্যাঁ জেঠীমা, আমি অবশ্যই শিখব।’

BPM

—রাধাপুরাতে করে পারতেই?

English

'If I show you how to cook, will you be able to do it?'

বাংলা

‘রান্নাবান্নার কাজ শিখিয়ে দিলে কি করতে পারবি?’

BPM

—হিকাদিলে পারতৌ।

English

'If taught, I can manage everything.'

বাংলা

‘শিখিয়ে দিলে আমি সব পারব।’

BPM

গর উগত থাইলি।

English

She took shelter and remained in that woman's house.

বাংলা

সে সেই মহিলার ঘরেই আশ্রয় নিল এবং থাকতে লাগল।

BPM

চৌল টেকানি ধান বানানি, ফুতি বুনানি পাজি কাটানি হাবিতা হিকলো।

English

Staying there, she perfectly mastered all chores like winnowing rice, husking paddy, weaving, and spinning thread.

বাংলা

সেখানে থেকে সে চাল ঝাড়া, ধান ভানা, কাপড় বোনা এবং সুতো কাটার মতো সমস্ত গৃহস্থালীর কাজ নিখুঁতভাবে শিখে নিল।

BPM

এখুরুম বেয়াপা এগৈ নিঙল এগোরে আংকরিরি—তোর বুড়ীমার উপেইত যিতেইগাগ?

English

One day, to test her, the woman asked, 'Child, will you return to your old grandmother?'

বাংলা

একদিন সেই মহিলা মেয়েটিকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করলেন, ‘বাছা, তুই কি তোর সেই বৃদ্ধা দিদিমার কাছে ফিরে যাবি?’

BPM

না জেঠীমা মি না যিতৌগা--বুলিয়া খুম করল।

English

The girl said, 'No aunt, I shall not return,' and remained quiet.

বাংলা

মেয়েটি বলল, ‘না জেঠীমা, আমি আর ফিরে যাব না,’ এই বলে সে নীরব রইল।

BPM

নিজর ফিয়মগ বুনে দেনার কা লাঙৌ আহান অকরৌয়েইল।

English

She began weaving a beautiful traditional wedding saree for herself.

বাংলা

সে নিজের বিয়ের জন্য একটি সুন্দর ঐতিহ্যবাহী শাড়ি বুনতে শুরু করল।

BPM

তেই গুরুসাঙগত ফুতি বুনিরি উপেই গাওরাপুয়া উগ আহিল।

English

While she was deeply focused on weaving her cloth, that same cowboy was passing by the forest edge.

বাংলা

সে যখন গভীর মনোযোগ দিয়ে তাঁতে কাপড় বুনছিল, তখন সেই রাখাল বালকটি বনের ধার দিয়ে যাচ্ছিল।

BPM

তেইরে দেহে বেলল।

English

He noticed her grace and industriousness.

বাংলা

সে মেয়েটির এই রূপ ও ব্যস্ততা লক্ষ্য করল।

BPM

দেখিয়া মাতের—হুনা গিথানক

English

He mockingly called out, 'Listen, oh beautiful maiden,'

বাংলা

সে তখন ইশারা করে ঠাট্টা করে বলতে লাগল—‘শোনো ওহে রূপবতী কন্যা,’

BPM

উসাল জারে হালহান বাধিয়া, ডমুরি জারে খৌদেউরিতা?

English

'Are you pulling the thread in one tree and weaving the loom on another?'

বাংলা

‘তুমি এক গাছে সুত টেনে, অন্য গাছে তাঁত বুনে চলেছ?’

BPM

—অ জেঠীমা, জেঠীমা, মি আর ফুতি না বুনতৌ।

English

Embarrassed, the girl wept and said, 'Oh aunt, I shall never weave cloth again!'

বাংলা

মেয়েটি লজ্জিত হয়ে কেঁদে উঠে বলল, ‘ওগো জেঠীমা, আমি আর কোনোদিন তাঁত বুনব না!’

BPM

বেয়াপার কাম এহান।

English

'This is a girl's job.'

বাংলা

‘এ তো মেয়েদের কাজ’

BPM

হাবি হুনিয়া জেলাসো উগরে বুঝেইলো।

English

Hearing everything, the woman comforted the girl and summoned the cowboy.

বাংলা

মহিলা তখন সব কথা শুনে মেয়েটিকে সান্ত্বনা দিলেন এবং রাখাল বালকটিকে ডেকে পাঠালেন।

BPM

তেইরে গাওরাপুয়া উগর তুল লুহোং দিল।

English

She then celebrated their wedding with great pomp, marrying her to that clever cowboy, and they lived happily ever court.

বাংলা

তিনি সেই চতুল রাখাল বালকের সাথেই অত্যন্ত ধুমধাম করে মেয়েটির বিয়ে দিয়ে দিলেন এবং তারা সুখে শান্তিতে থাকতে লাগল।