মাদই-সরারেলর য়ারি
The Story of Madai and Sorarel
মাদই ও সরারেল-এর গল্প
মাদই এগ অলকগ লকেইর নিঙলগ।
Madai was a girl from the Alokgo clan.
মাদই ছিল অলকগ গোত্রের এক মেয়ে।
তেই কনাক অছিলি ঔবাকা মালক বাপকে তেইরে উঠানে ডাম আহানাৎ রইদহানাৎ গুমজাদেছিতা।
When she was little, her parents used to lay her to sleep in the courtyard under the sun.
সে যখন ছোট ছিল, তখন তার মা-বাবা তাকে বাড়ির উঠানে রৌদ্রে শুইয়ে রেখেছিল।
তেইরে দেহিয়া সরারেল গিরক মুগ্ধ অয়া বৌরাজারে আদেশ দিল স্বর্গৎ আনানিরকা।
Seeing her, Sorarel (King of Gods) was enchanted and asked the wind god, 'Bouraja', to bring her to heaven.
তাকে দেখে সরারেল (দেবতাদের রাজা) মুগ্ধ হয়ে বায়ুর দেবতা 'বৌরাজাকে' বললেন তাকে স্বর্গে নিয়ে আসার জন্য।
বৌরাজা গিরকে ডাঙর বৌবরন আহান আনিয়া তেইরে স্বর্গৎ নিয়া গেলগা।
Bouraja sent a massive whirlwind and took her to heaven.
বৌরাজা এক বিশাল বায়ু ঘুর্নি পাঠিয়ে তাকে স্বর্গে নিয়ে গেলেন।
লগে তানুর কুকুর ঔগৌ স্বর্গৎ গিয়াপড়িলগা ।
Along with her, their dog also reached heaven.
সাথে তাদের কুকুরটিও স্বর্গে গিয়ে পৌঁছাল।
মাদই মাতাম ফাইলি আরো তেইরে সেংকরিয়া দৌরাজা গিরকে তেইরে তার রানীগ হংকরল।
Madai grew up, and Sorarel made her his queen.
মাদই বড় হলো এবং সরারেল তাকে নিজের রানী করে নিলেন।
মাদইর উরহানাৎ মুনিশৌ আগ জরম অইল।
A son was born to Madai.
মাদইয়ের গর্ভে এক পুত্র সন্তান জন্ম নিল।
আকদিন মাদান পরে সরারেল গিরকে মাদই বারো শৌ ঔগরে লগে করিয়া রথহানল আট্টিঙ্গাহানাৎ বুলাৎ নিকুলেছেতা।
One day, Sorarel took Madai and their child on a chariot to travel through the skies.
একদিন সরারেল মাদই ও তার সন্তানকে সাথে নিয়ে রথে করে আকাশপথে ঘুরতে বের হলেন।
ঔবাকা সরারেল গিরকে মাৎল— ঔরে চা মাদই, তোর ইমা বাবা।
Then Sorarel said, 'Oh Madai, look there, your parents.'
তখন সরারেল বললেন—‘ওরে মাদই, ঐ চেয়ে দেখ তোর মা-বাবা।’
মালক বাপকরে দেহানির খৌরাঙহানে মাদই কাদানি অকরল।
Seeing her parents, Madai began to weep.
বাবা-মাকে দেখে মাদই কাঁদতে শুরু করল।
কাদিয়া সরারেল গিরকরে মাতিরিতা- যেইংগাহে রাজা যেইংগাহে, বাবারো সাৎহান দেহিংগা ॥
Weeping, she said to Sorarel, 'Oh King, take me there, I want to see my parents.'
কাঁদতে কাঁদতে সে সরারেলকে বলল—‘হে রাজা, আমাকে সেখানে নিয়ে চলুন, আমার মা-বাবাকে দেখতে চাই।’
সরারেল গিরকে মাৎল- নাযেইগা মাদই নাযেইগা । মদরো ডনা নিকালতাই ৷৷
Sorarel said, 'No Madai, do not go there. If you go, you will drink wine.'
সরারেল বললেন—‘না মাদই, সেখানে যেও না। সেখানে গেলে তুমি মদ পান করবে।’
মাদই তি গেলেগা তোরে মদ পিনারকা দিতাই। ঔতা পিলে তি জাত মাঙইতেই । আর স্বর্গৎ আহে নুয়ারতেই।
If you drink wine, you will lose your caste and will not be able to return to heaven.
‘তুমি মদ পান করলে তোমার জাত যাবে এবং তুমি আর স্বর্গে ফিরে আসতে পারবে না।’
মাদইয়ে মাৎলতা- যেইংগাহে রাজা যেইংগাহে। বাবারো সাৎহান দেহিংগা ৷ মি কিৎতাউ নাহেইতৌ নাপিতৌ । নাউ বইতৌ। ইমে বাবা ইমারে আকরুম চেয়া আইংগা।
Madai replied, 'Oh King, I will drink nothing. I will only see my parents once and return.'
মাদই বলল—‘হে রাজা, আমি কিচ্ছু পান করব না। আমি শুধু আমার বাবা-মাকে একবার দেখে ফিরে আসব।’
সরারেল গিরকে মাৎল- নাযেইগা মাদই নাযেইগা । হুয়র পহু নিকালতাই ৷৷
Sorarel said, 'No Madai, do not go. If you go there, you will eat pork.'
সরারেল বললেন—‘না মাদই, যেও না। সেখানে গেলে তুমি শূকরের মাংস খাবে।’
তোর মালক বাপকে মদ মাংস দিলে তি খানাৎ বাধ্য অইতেই। ঔতা খেইলেতে তি আর এপেই আহে নুয়ারতেই ।
If your parents offer it, you will be forced to eat, and once eaten, you cannot return to heaven.
‘তোমার বাবা-মা দিলে তুমি তা খেতে বাধ্য হবে, আর তা খেলে তুমি আর স্বর্গে ফিরে আসতে পারবে না।’
মাদইয়ে মাতিরি- নাহেইতৌ রাজা নাপিতৌ । বাবারো সাৎহান দেহিংগা ৷
Madai replied, 'I will eat nothing, King, I will just see my parents.'
মাদই বলল—‘আমি কিচ্ছু খাব না রাজা, শুধু বাবা-মাকে দেখে আসব।’
তেইর কাদানিয়ে আকয়া খাংকরে নুয়ারিয়া সরারেল গিরকে মাৎল - হাইদে, এরে মি হুনার কেইরাকহান লামাদৌরি, তি মালক বাপকরে চেয়া আইগা।
Unable to bear her weeping, Sorarel said, 'Fine, descend using this golden ladder (Keirak) and go see your parents.'
মাদইয়ের কান্না সহ্য করতে না পেরে সরারেল বললেন—‘বেশ, এই স্বর্ণের কেইরাক (সিড়ি) বেয়ে নিচে নেমে যাও, বাবা-মাকে দেখে এসো।’
না বহিছগা। কিত্তাউ নাহেইছ নাপিছ। মি রাহিয়া চেয়া থাইতৌ। তিরে কিত্তাউ খেইলে পিলেতে মি কেইরাকহান কাকরে দিতৌ।
Do not sit, do not eat. I am watching from above. If you eat anything, I will take away this ladder.
‘কোথাও বসবে না, কিছু খাবে না। আমি ওপর থেকে দেখছি। কিছু খেলে আমি এই সিড়ি তুলে নেব।’
তি আর স্বর্গৎ আলথক অয়া আহে নুয়ারতেই । তোর শৌগৌ মোরাং থাইতই, যাগা ৷
You will not be able to return to heaven. Leave your child with me, go.
‘তুমি আর স্বর্গে ফিরে আসতে পারবে না। তোমার সন্তানকে আমার কাছে রেখে যাও, যাও।’
তেই হুনার কেইরাকহানাদে লামিয়া আইরি ঔবাকা দুরেইত্ত দেহিয়া বাপকে চিনিয়া মাতল- নিঙলে আহাল আহিরি। ডিগালি পিড়া নিকালেই ৷৷
When Madai descended the golden ladder, her father recognized her from afar and said, 'Our daughter is coming, spread a long stool.'
মাদই যখন সেই স্বর্ণের সিড়ি বেয়ে নিচে নামল, দূর থেকে দেখে বাবা চিনে ফেলে বলল—‘আমাদের মেয়ে আসছে, লম্বা পিঁড়ি পেতে দাও।’
নিঙলে আহাল অর্থাৎ জেঠি নিঙলগ আইরি। এহানাৎ হারপেয়ারতা মাদইরতা খুলাখুলিয়ৌ আছিলা ।
'Ningle Ahal' means my elder daughter has come. This implies she had younger siblings.
নিঙলে আহাল অর্থাৎ আমার বড় মেয়ে এসেছে। তার মানে তার ছোট ভাই-বোন ছিল।
মাদইয়ে মাতল— নাবইতৌ বাবা নাবইতৌ। রাজারো হুকুম নেইতানাই ৷৷
Madai said, 'No father, I will not sit. The King has not permitted it.'
মাদই বলল—‘না বাবা, আমি বসব না। রাজার হুকুম নেই।’
বাপকর উপরোধ বেলা নুয়ারিয়া মাদই পিড়াহানাৎ বইলি ।
Unable to refuse her father's request, Madai sat on the stool.
বাবার অনুরোধ ফেলতে না পেরে মাদই পিঁড়িতে বসল।
বাপকে মাৎল- নিঙলে আহাল আহিলি । মদরো ডনা নিকালেই ৷৷ নাপিতৌ বাবা নাপিতৌ ।
Father said, 'Daughter has come, offer wine.' Madai said, 'I will not drink, father, I will not.'
বাবা বলল—‘মেয়ে এসেছে, মদ দাও।’ মাদই বলল—‘আমি খাব না বাবা, আমি খাব না।’
মাদইয়ে মাৎল- হাতকুলো হাবি মাঙইতৌ ৷৷
Madai said, 'If I eat/drink, I will lose my seven generations (caste/lineage).'
মাদই বলল—‘আমি খেলে আমার সাত কুল নষ্ট হবে।’
বাপকে মাৎল— ইচুদিন পিছেদে নিঙলগ মালক বাপকর ঘরে আইতে কিৎতাউ নাহেয়া নাপিয়া যানা কিসাদে!
Father said, 'Daughter has come to parents' house after so long, how can you return without eating anything!'
বাবা বলল—‘এতদিন পর মেয়ে বাপের বাড়ি এসেছে, কিছু না খেয়ে ফিরে যাওয়া যায় কীভাবে!’
নিঙলে আহাল আহিলি । হুয়র পহু নিকালেই ৷৷
Father said, 'Daughter has come, offer pork.'
বাবা বলল—‘মেয়ে এসেছে, শূকরের মাংস দাও।’
মাদইয়ে মাৎল- নাহেইতৌ বাবা নাহেইতৌ। হাতকুলো হাবি মাঙইতৌ ॥
Madai said, 'I will not eat, father, I will not. If I eat, I will lose my seven generations.'
মাদই বলল—‘আমি খাব না বাবা, আমি খাব না। আমি খেলে আমার সাত কুল নষ্ট হবে।’
ঔবাকা বাপকে মাৎল- সরারেল গিরকে নাউ দেখতই। খা, মি তাম্বু হাতগ টাঙেদিতৌ।
Father said, 'Whether Sorarel is watching or not, you eat. I am setting up seven canopies to hide you.'
বাবা বলল—‘সরারেল দেখছে কি না দেখছে, তুই খা। আমি সাতটি তাম্বু টাঙিয়ে আড়াল করছি।’
নাদেখতই মাদই নাদেখতই ৷ তাম্বুল হাতহান টাঙতৌ নাই ৷৷
Madai said, 'He is watching, father, he is watching. Setting up the canopy is useless.'
মাদই বলল—‘তিনি সব দেখছেন বাবা, তিনি সব দেখছেন। তাম্বু টাঙিয়ে কোনো লাভ নেই।’
মাদইয়ে মাৎল— সরারেল ঔগতে দৌর রাজাগ। তি তাম্বুল (তাম্বু) হাতগ টাঙলেউ- দেখতই হে বাবা দেখতই হে। দলবিলো হাতহান চেইতই হে ৷
Madai said, 'Sorarel is the King of Heaven. Even if you set up the canopy, he is watching, he sees everything.'
মাদই বলল—‘সরারেল স্বর্গের রাজা। তুমি তাম্বু টাঙালেও তিনি দেখছেন, তিনি সবকিছুই দেখছেন।’
তেইর আপত্তি এহানরে গারিৎ না লাগেয়া বাপকে হাতহান মহরি বা তাম্বুল তলে তেইরে মদ বারো হুয়রর মাংস খানারকা দিল।
Ignoring her protests, the father forced her to eat the wine and pork.
মাদইয়ের কথা না শুনে বাবা জোর করে তাকে মদ ও শূকরের মাংস খেতে দিল।
ঔবাকা সরারেল গিরকে ঔতাৎ সেপ বেলাদিয়া কেইরাকহান কাকরল।
At that moment, Sorarel spat on her food from above and snatched the golden ladder away.
সেই মুহূর্তে সরারেল ওপর থেকে তার খাদ্যের উপর থুথু ফেলে সেনার সিড়িটি উপরে তুলে নিলেন।
মাদইয়ে কাদানি অকরল- দেখলহে বাবা দেখলহে। হাতকুলো হাবি মাঙইলহে।
Madai wept, 'See father, see? My seven generations (lineage) are lost.'
মাদই কাঁদতে কাঁদতে বলল—‘দেখলে বাবা, দেখলে? আমার সাত কুল নষ্ট হলো।’
হৌগদে মাদইর শৌ ঔগর কাদানিহান জারে নুয়ারিয়া সরারেল গিরকে ঔগরে স্বর্গৎত মালকরাং এরাদিল।
Unable to bear the weeping of Madai's child, Sorarel cast them down from heaven.
মাদইয়ের সন্তানের কান্না সহ্য করতে না পেরে সরারেল তাদেরকে স্বর্গ থেকে নিচে ফেলে দিলেন।
ঔগ হিলগ অয়া মাটিহানাৎ পড়িল।
They fell onto the earth and turned into stone upon impact.
সে পাথর হয়ে মাটিতে আছড়ে পড়ল।
ঔ হিল ঔগরে অলকগ লকেয়ে আপোকপাগ করে পূজা করতারাতা ।
Local people of the Alokgo clan began to worship those stones as the deity 'Apokpa'.
সেই পাথরকে অলকগ গোত্রের লোকেরা দেবতা 'আপোকপা' মনে করে পূজা করতে শুরু করল।
এবাকাউ মাদইর লগে গেছিলগা অলকগ লকেইর কুকুর ঔগই বেলিহান জোনাকহান খেইলে গরন ধরেরতা। ঔহানে গরন ধরলে মাঙ বুলতারাতা।
Since then, the dog that went with Madai swallows the sun or the moon, causing eclipses, and our people call an eclipse 'Mang' or 'Ashoch'.
সেই থেকে আজও মাদইয়ের সাথে যাওয়া কুকুরটি একবার সূর্যকে আবার চাঁদকে গিলে খায় বলে গ্রহণ হয়, আর আমাদের লোকেরা গ্রহণকে মাঙ বা অশোচ বলে থাকে।