← Back to Story List

মুনিশৌ দুগর য়ারী

THE STORY OF THE TWO MEN

দুই ছেলের গল্প

Author: বিমল সিংহ Source: ববেইর য়ারি
Translation:
মুনিশৌ দুগর য়ারী
মুনিশৌ দুগর য়ারী Illustration: গড়েইপা লৌশিং
BPM

দেশ আহানাত্বে মুনিছৌ দুগ বেলেয়াতে মালক এগ মরলিতা।

English

In a certain land, there lived two boys whose mother had passed away.

বাংলা

এক দেশে দুই ছেলে ছিল, তাদের মা মারা গেলেন।

BPM

জেঠাউগর নাঙ ছুনু বারো খুল্লাউগর নাঙ মানু।

English

The elder brother's name was Chunu and the younger's was Manu.

বাংলা

বড় ভাইয়ের নাম ছিল ছুনু এবং ছোট ভাইয়ের নাম ছিল মানু।

BPM

বাপক এগই সংসারহান চালানি নুয়ারিয়া আরাক লুহোঙ আহান করল।

English

Their father, unable to manage the household alone, remarried.

বাংলা

বাবা একা সংসার চালাতে না পেরে দ্বিতীয় বিয়ে করলেন।

BPM

মুনিছৌ দিয়গিএ বিয়ান্ত ভাত আকেই কামড় খেয়া মইছু রাহাত জিতেগা মালক এগই চৌল্ল করেই গুলি বাজিয়া খুত্বেই হানর চুটি আগত গুলি গুলি বাধে দিরি।

English

The stepmother would feed them a morsel of morning rice and send them to graze buffaloes, tying up some fried rice for them.

বাংলা

এই মা সকালে তাদের ভাতের এক গ্রাস খাইয়ে মহিষ চড়াতে পাঠালেন আর সাথে একটু একটু চাল ভাজা বেঁধে দিলেন।

BPM

ভাত বকপেইলে কিতাকারনে খানারকা।

English

To eat when hungry.

বাংলা

ক্ষুধার্ত হলে এগুলো খাওয়ার জন্য।

BPM

নিক্কা তানুর কামহান মইছ রাহানি।

English

Their daily chore was to graze the buffaloes.

বাংলা

প্রতিদিন তাদের কাজ হলো মহিষ চড়ানো।

BPM

এগদে বার আরাক দেশ আহানার রাজ পরিবার আহানাত হাবি মরতে মরতে বংশাবলি নির্মূল অ পরলাগা।

English

Meanwhile, in another kingdom, the entire royal family perished, and the lineage became extinct.

বাংলা

এদিকে অন্য এক দেশের রাজপরিবারের সব সদস্য মারা গিয়ে বংশ নির্মূল হয়ে গেল।

BPM

হানতে রাজা গিরিয়ে চড়ল ডাঙর আত্তিউগ খানা পিনা বাদ দিয়া হুদ্দা পহুরি পারগদে রাজার গরর মানু দাহ করলা ফাম উহান চেয়ে কাঁদতে আছে।

English

The massive elephant that the king used to ride gave up all food and kept weeping while staring at the spot by the pond where the royal family was cremated.

বাংলা

রাজা যে হাতিতে চড়ত সেই বিশাল হাতিটি খাবার-দাবার সব ছেড়ে দিয়ে রাজ পরিবারের সব সদস্যদের পুকুর পাড়ের যে জায়গাটিতে দাহ করা হয়েছিল সেটার দিকে তাকিয়ে শুধুই কেঁদে যাচ্ছে।

BPM

কাঁদের হাদির মা দের রৌ আকেইহানতে গাঙর গারি ছলছি বেয়াপা উতা দিন ছোয়নার আগেই জরম দেনা অকরল।

English

It was weeping and screaming, causing many frail pregnant women to give birth prematurely.

বাংলা

সে কাঁদছে আর মাঝে মাঝে বিকট চিৎকার করছে, সে সময় অনেক দুর্বল গর্ভবতী মহিলা যথা সময়ের আগেই সন্তান জন্ম দিয়ে দিচ্ছে।

BPM

কি পরল্লেই হান। কিহান করানিহান মন্ত্রী গিরকে উপ নুয়ায়ের।

English

What a catastrophe! The minister could find no solution.

বাংলা

কি প্রলয় হচ্ছে। মন্ত্রী মহাশয় কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না।

BPM

পেটেদে বার সম্পত্তিহানর লোভহানে যেহান অইল আহান অ পরকগা বুলিয়া মাতের।

English

Driven by greed for his stomach and royal wealth, he said, 'Let happen what may.'

বাংলা

পেট আর রাজ সম্পত্তির লোভে যা হওয়ার তাই যাক সেই বলে বলছে।

BPM

আত্তি এগ পারাগই মর লগে ফাগি খেলাত পরেছেতা?

English

Is even an animal like an elephant mocking me?

বাংলা

হাতির মত একটা পশুও আমার সাথে কৌতুক করছে?

BPM

তা নাগই মরে হে পশুগ অলকরে দিয়া আনের। তি মরলে কতর আত্তি।

English

It is as if he is not an animal, but making me look like one. If you die, how many elephants can be found!

বাংলা

সে যেন পশু নয় আর আমাকেই পশু বানিয়ে দিচ্ছে। তুই মারা গেলে কত হাতি পাওয়া যাবে।

BPM

টাকা থাকলে বাঘের চোখ মিলে। এহানরমা ভাবহান লেপকরল।

English

If there is money, even a tiger's eye can be found—he decided this.

বাংলা

টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়—এটাই তিনি মনস্থ করলেন।

BPM

হারৌ অয়া খার ঘুমজার। দিনে দিনে পেটর বকে আত্তি এগরতা মিহুলগ হবাঅয়া হৌয়য়্যা দিয়া আহের।

English

It is eating and sleeping happily. Meanwhile, the elephant is getting angrier day by day due to hunger.

বাংলা

খুশিতে সে খাচ্ছে আর ঘুমোচ্ছে। সে দিকে হাতিটি দিন দিন খাবার অভাবে, খিদের জ্বালায় আরও রাগান্বিত হচ্ছে।

BPM

পশু এতাতে সোজা মন নাই অরতে। কারেউ বুজেয়া মাতে নুয়ায়ের।

English

An animal's heart is very simple. It cannot explain anything to anyone.

বাংলা

পশুর মন অনেক সরল। সে কাউকেই কিছু বুঝিয়ে বলতে পারছে না।

BPM

দুঃখ এহানতে আর সহ্য করে নুয়ায়ের।

English

This sorrow could no longer be endured.

বাংলা

এই দুঃখ আর সহ্য করা যাচ্ছিল না।

BPM

আরাকউ কান্থি এহানে দের চিকারী এগতে মাটিহান পেয়া নিক্করানি অকরল।

English

Getting angrier, it roared so loudly that it felt like it would bring down the heavens to earth.

বাংলা

আরও রাগান্বিত হয়ে এমন গর্জন করছে মনে হয় আকাশ-মাটি এক করে ফেলবে।

BPM

রহিয়া থাক কতি পাররতা ইমে হজক ঠাক এ ঠাকলই তরে মারতৌগ।

English

He said, 'Keep roaring as long as you want, when the time comes, I will kill you.'

বাংলা

সে বলল, ‘যতক্ষণ ইচ্ছা গর্জন করতে থাক সময় এলেই তোকে মেরে ফেলব।’

BPM

মরে হুঙ্কার দেহার বর বাগর আত্তিগ অছেগ।

English

Showing me fangs, an elephant from a grand house.

বাংলা

আমাকে হুঙ্কার দেখাচ্ছে, বড় হাতির ঘরের হাতি।

BPM

রাজা গিরির মাঙ্কলর আত আলা চেয়ে উহনরমা বয়া হুনার ডাঙর রাজার বাপকর গুরুগুরি উগ টর টর আছুলে আছুলে মন্ত্রী এগয় গুজুরের।

English

He is talking to himself while sitting on the king's armchair on the veranda, puffing on his ancestor's hookah.

বাংলা

রাজার বারান্দায় রাখা রাজার আরাম কেদারায় বসে রাজার পূর্বপুরুষের হুক্কায় টান দিতে দিতে স্বগতোক্তি করছে।

BPM

উঠান হানর আগাগত্ব উহান আত্তি এগই দেহিয়া আরাক চিকারী আগ দিল তা মারেই।

English

Seeing that from the other side of the courtyard, the elephant screams again as if asking to be killed.

বাংলা

উঠানের ওই পাশ থেকে হাতিটি সেটা দেখে আবারও বিকট চিৎকার করে বলছে যেন আমাকে মার।

BPM

গাঙর বয়স লামা শয্যাগত বুজন এতারতা উঙহানে অরিছ নিকুলিয়া খাঙকরলা।

English

Elderly people bedridden due to age cannot tolerate the roar; out of fear, many developed hemorrhoids.

বাংলা

বৃদ্ধ বয়সের কারণে শয্যাশায়ী বয়স্ক মানুষরা সেই গর্জন সহ্য করতে পারছেনা, ভয়ে অনেকের অর্শ বের হতে লাগল।

BPM

মাকান্দ এগ কচুর পাতা আহানল বাপকর অরিছ উগ ঠেলারাতা মেক নাকরের।

English

Makanda tried to push his father's hemorrhoid back in with a taro leaf, but it wouldn't budge.

বাংলা

মাকান্দ একটি কচুপাতা দিয়ে তার বাবার অর্শ ভিতরে ঠেলে দিতে চাচ্ছে কিন্তু সেটা একটুও নড়ছে না।

BPM

নিকুলিয়া সি করিয়া চেয়ে আছে উগ আর না জিপার।

English

The old man's hemorrhoid remained out and would not go back in.

বাংলা

বৃদ্ধ ব্যক্তিটির অর্শ বেরিয়ে হা হয়ে রয়েছে আর ভিতরে যাচ্ছে না।

BPM

কান্থি এহানে ফিঙ্ ফিঙ্ করিয়া আহিল মন্ত্রিমশায়রাঙ।

English

Then he came to the minister, trembling with rage.

বাংলা

তখন সে রাগে কাঁপতে কাঁপতে মন্ত্রী মশাইর কাছে এল।

BPM

মন্ত্রীমহাশয়ে আঙকরল উঃ মাকান্দ বেলিটিক এগত্বে কিয়া থাঙ?

English

The minister asked, 'Makanda, why have you come here in the middle of the day?'

বাংলা

মন্ত্রী জিজ্ঞেস করল, ‘মাকান্দ, তুই আজ এই ভর দুপুরে কেন এসেছিস?’

BPM

তর গরেতে লিকসি দেকুরা নেই থাঙতে বেলিটিক বিয়ান হাবি তরতা নাই, মাকান্দয় মাতের।

English

He said, 'There are no hemorrhoids in your house, so what does morning or afternoon mean to you?'

বাংলা

সে বলল, ‘তোমার ঘরে কারো অর্শ নেই, তোমার আবার সকাল দুপুর।’

BPM

কি লিকসি এ?

English

What hemorrhoid?

বাংলা

‘কীসের অর্শ রে?’

BPM

গা- গা- গাঙহান হাবির গরে লিকসি নিকুলিয়া জিপেইলা মর বাবাতে জিপানি নাকরের। আত্তিগই জিঙেতা না মর বাজি মরানি থকছেতা?

English

Everyone in the village had hemorrhoids that went back in, but my father's won't! Is your elephant bigger or my father dying?

বাংলা

‘গ্রামের সবার ঘরে অনেকের অর্শ বেরিয়েছিল আবার সেটা ভিতরে চলেও গেছে কিন্তু আমার বাবার সেটা ভিতরে যাচ্ছে না! তোমার হাতি বড় না আমার বাবা মারা যাচ্ছে সেটা বড়?'

BPM

হা আত্তিগইতে কিতা করল থাঙ?

English

Hey, what did the elephant do?

বাংলা

‘আরে, হাতি আবার কী করল?’

BPM

তার চিকারী আকইয়া বাবার আরিছ উগ সি করিয়া নিকুলেছে উগ আর না জিপার।

English

The elephant's screaming caused my father's hemorrhoid to come out, and it won't go back.

বাংলা

হাতিটির চিৎকারে আমার বাবার অর্শ বেরিয়ে গেছে সেটা ভিতরে যাবার নাম নেই।

BPM

আত্তিগ কিহান কররগ কর নাইলে আজি বিচার জমেইতৌ।

English

Quickly tell me what you will do to the elephant, or there will be a trial today.

বাংলা

‘তাড়াতাড়ি বল হাতিটির কী করবে, নইলে আজ বিচার হবে।’

BPM

অ যাগা কইহান পাররতা বিচার জমাগা। আজির গারেই তরে হাবিতাল দেশান্তর করেদিমতাতে থয়া।

English

Alright, gather as many trials as you can. Today, I will exile him.

বাংলা

‘ঠিক আছে, কত বিচার জমাতে পার জমাও, যা করার কর। আজকেই না তকেই দেশান্তর করে ফেলি।’

BPM

রাজার জয় ঢোল গত গম্‌ক বারি আহান দেনাই প্রজা হাবি তিলইলা।

English

The king's victory drums were beaten, and all subjects were gathered.

বাংলা

রাজার জয়ের ঢোল পিটিয়ে সব প্রজাকে জড়ো করা হলো।

BPM

মন্ত্রী মহাশয় নিজেই আত্তিতর ব্যাপারে বিচারর চিন্তা নিলগা।

English

The minister himself informed everyone about the elephant's trial.

বাংলা

মন্ত্রী নিজেই সেই হাতিটির বিচার করার কথা সবাইকে জানাল।

BPM

বিচারে প্রজা হাবিয়ে দুঃখ জানেইলা।

English

All subjects expressed sorrow during the trial.

বাংলা

বিচারের সময় সব প্রজা দুঃখ প্রকাশ করল।

BPM

এসাদে হিন করিয়া মারানি এহান জবর হিন পেয়ার। কিহানতে করানি বুলরায়।

English

Killing the elephant with such punishment is very painful. You tell me what can be done.

বাংলা

এভাবে সাজা দিয়ে হাতিটি মারা অত্যন্ত কষ্টদায়ক। কী করা যায় আপনারাই বলুন।

BPM

হায় তারে এরাদিক বিছারেয়া যেগ আনতৈগা উগ আমার রাজ্যর রাজাগ হঙকরতাঙায়।

English

Everyone agreed in the trial to release the elephant; whoever he finds will be the king of my realm.

বাংলা

‘বিচারে সবাই মত দিল হাতিটিকে ছেড়ে দিন, সে যাকে খুঁজে আনবে, তাকেই আমার রাজ্যের রাজা করা হবে।’

BPM

প্রস্তাব এহান হাবিয়ে য়্যাথাঙ করিয়ারতা?

English

Everyone agreed to this proposal.

বাংলা

এই প্রস্তাবে সবাই সম্মত হলো।

BPM

হায় মন্ত্রী মশায়। ঠিক আছে কালি বিয়ান্ত এরা দিতাঙায়।

English

Alright Minister, tomorrow morning the elephant will be released.

বাংলা

‘ঠিক আছে মন্ত্রী মশাই, আগামীকাল সকালে হাতিটিকে ছেড়ে দেয়া হবে।’

BPM

পররদিনে বিয়ান্ত আত্তি লাভারে হাজেয়া মাতলা যাগা আমার রাজ্যর বাহিরে যে কোন রাজ্যর তি যেগ দরিয়া আনতেই উগরে আমি রাজাগ হঙকরতাঙায় তি না কাঁদতেই নাই।

English

The next morning, the elephant was decorated and released with the instruction, 'Go, whoever you find outside the kingdom will be king, so you don't have to weep for want of a king.'

বাংলা

পরদিন সকালে হাতিটিকে সাজিয়ে ছেড়ে দিয়ে বলা হল, ‘যাও রাজ্যের বাইরে যে কোনো জায়গা থেকে যাকে খুঁজে আনবে, সেই হবে রাজা, তাই আর রাজার অভাবে তোমাকে কাঁদতে হবে না।’

BPM

আমি বাসেয়া থাইলাঙ তরা করে আহিছ।

English

We will wait for you, please return quickly.

বাংলা

‘আমরা তোমার অপেক্ষায় থাকব, তুমি তাড়াতাড়ি ফিরে এসো।’

BPM

এগদে আরিছগর যন্ত্রনায় বুড়া এগ মরিল।

English

Meanwhile, the old man died due to the suffering from the hemorrhoid.

বাংলা

এদিকে অর্শের যন্ত্রণায় বৃদ্ধ লোকটি মারা গেল।

BPM

আত্তি এগ জিতেগা জিতেগা মইছ রাখতারা মুনিসৌ দ্বিয়গ পেইলগা।

English

The elephant wandered and found those two buffalo shepherd boys.

বাংলা

হাতিটি ঘুরতে ঘুরতে মহিষ রাখাল সেই দুই ছেলেকে খুঁজে পেল।

BPM

এদ্বিয় বেইবুনি জেঠা এগই খুলা এগরে মাতেরতা মানু মি খানি ঘুমজাং তি মইছগি চেইছ।

English

The elder brother told the younger, 'Manu, I'll sleep a bit, you watch the buffaloes.'

বাংলা

বড় ভাই ছোট ভাইকে বলল, ‘মানু, আমি একটু ঘুমাই, তুমি মহিষগুলো দেখ।’

BPM

বাহার মুরা আগত মুরগ দিয়া খানি দিগল অইল।

English

He rested his head on a bamboo and lay down.

বাংলা

বাঁশের ওপর মাথা রেখে সে একটু এলিয়ে পড়ল।

BPM

খুল্লা এগ কাদার মজা বরেই আকসপাত কায়া মইছ চেয়া চেয়া বরেই খেয়া বেয়কর উগদে পিঠাহান দিয়া বয়া খার।

English

The younger brother climbed a nearby jujube tree to watch the buffaloes and was feeding jujubes to his brother.

বাংলা

ছোট ভাইটি কাছের একটি বড়ই গাছে উঠে মহিষদের খেয়াল করছে আর ভাইকে বড়ই খাওয়াচ্ছে।

BPM

আত্তি এগ আয়া ঘুমজাছে এগরে তাপকরে তুলিয়া পিঠাহানরমা বহাদিয়া সালকরল।

English

The elephant lifted the sleeping brother onto its back and headed straight for the royal palace.

বাংলা

হাতিটি ঘুমন্ত ভাইকে পিঠে তুলে সোজা রাজপ্রাসাদের দিকে রওনা দিল।

BPM

এগ হজাক অয়া চার থাং আচানকহান খাঙলাগিয়া চিকারী দেনা অকরল।

English

He suddenly woke up and, seeing this sudden event, started calling out to everyone.

বাংলা

সে হঠাৎ সজাক হয়ে এই আচমকা ঘটনা দেখতে পেয়ে চিৎকার করে সবাইকে ডাকতে লাগল।

BPM

আত্তি এগই থরেই উগল মাঠিয়া মাঠিয়া বানা পার।

English

The elephant began to comfort and caress him with its trunk.

বাংলা

হাতিটি তার শুঁড় দিয়ে তাকে আদর ও সান্ত্বনা দিতে লাগল।

BPM

ছুনু এগই মাতের মর বেয়ক কাঁদিয়া মরতই।

English

Chunu said, 'My brother will weep himself to death.'

বাংলা

ছুনু বলল, ‘আমার ভাই কেঁদে কেঁদে মরবে।’

BPM

আত্তি এগই নাউ হুনের গুতুর গুতুর সালছে হারৌহানে।

English

The elephant paid no heed and ran joyfully.

বাংলা

হাতি কিছুই ভ্রুক্ষেপ না করে আনন্দে হৈ হৈ করে ছুটে চলেছে।

BPM

ছুনু এগই কাঁদতে কাঁদতে ককগর করেই উতা গুলি গুলি বেলা বেলা যারগা করেই উতা লমইলআর উরেছে আঙেয় উঠান ফারিয়া কারল।

English

Chunu kept weeping and dropping fried rice as he went to mark the path, and when that finished, he took off his clothes.

বাংলা

ছুনু কাঁদতে কাঁদতে যেদিকে যাচ্ছে তার চিহ্ন হিসেবে তার কাছে থাকা চাল ভাজা কিছু কিছু ফেলে যাচ্ছে আর যখন তা শেষ হলো তার শরীরের জামা খুলে নিল।

BPM

ফারিয়া চিলা ছৌ আকেইহান খানি খানি গিয়া বেলার উসাদে সারা পথ গত চিহ্ন দিয়া দিয়া গেলগা।

English

He started scattering pieces of his clothes to mark the path.

বাংলা

জামার টুকরো টুকরোগুলো ছড়িয়ে দিতে লাগল সে পথ চেনার চিহ্ন হিসেবে।

BPM

দেশে নিয়া রাজার সিংহাশনে তারে বহেয়া রাজ্যহান পুনরায় চালানি অকরলা।

English

He was brought to the country and placed on the throne, and he resumed ruling the kingdom.

বাংলা

দেশে নিয়ে তাকে সিংহাসনে বসিয়ে, পুনরায় রাজ্য পরিচালনা করতে লাগলেন।

BPM

এগদে মানু এগ কাঁদতে কাঁদতে মইছ কিতা বেলা দিয়া বনে বনে কাঁদিয়া বুলানি অকরল।

English

Manu then wandered through the forests weeping.

বাংলা

মানু তখন কাঁদতে কাঁদতে বনে বনে ঘুরে বেড়াতে লাগল।

BPM

ফলমূল যেতা পার উতা খেয়া খেয়া দিন কাটার।

English

He spent his days eating forest fruits.

বাংলা

সে বনের ফলমূল খেয়ে দিন কাটাতে লাগল।

BPM

রাতি হান অইলে গাছে কায়া ঘুমজিয়া থার।

English

He slept in trees at night.

বাংলা

রাতে সে গাছে চড়ে ঘুমাত।

BPM

এগদে মালক বাপকে বিছারতে বিছারতে নাপেয়া বাদ দিলা।

English

Parents gave up after failing to find him.

বাংলা

মা-বাবা তাকে খুঁজে না পেয়ে হাল ছেড়ে দিলেন।

BPM

মানু এগই আকদিনতে কাটা বাহা তুপ আহানাত ফুদেরতা বিতরর চেহান পারা উঠান নিকুলিয়া আছে থাঙতে বাঁশিগর সাদে রহের।

English

One day, he found a piece of bamboo in the forest and began to blow it; the inner membrane moved, producing a strange flute-like sound.

বাংলা

একদিন সে বনের কোণে একটি বাঁশের টুকরো পেয়ে বাজাতে লাগল, সেটার ভেতরে থাকা সাদা কাগজের মতো পর্দাটা সরে যাওয়াতে বাঁশির মতো অদ্ভুত সুর বের হতে লাগল।

BPM

উদিনেত্ব বাঁশি বাজানি হিকল।

English

From that day on, he learned to play the flute.

বাংলা

সেদিন থেকেই সে বাঁশি বাজানো শিখল।

BPM

নারগর হবা হানতে জবর নুঙশি। এলা দেনা অকরল।

English

His voice was also very sweet. He began to sing.

বাংলা

তার গলার সুরটাও অনেক মধুর। সে গান গাইতে শুরু করে দিল।

BPM

দিন আহানাত্তে পিদেছে পেন উঠানর ছিরা কচ আগাছ ছিরিয়া লামছেতা।

English

One day, a strong thread tore from his pants and dangled down.

বাংলা

একদিন তার প্যান্ট থেকে ছিঁড়ে একটা শক্ত সুতো নিচে ঝুলে পড়ল।

BPM

উগাছে দরিয়া আছুলিয়া আঙু লিগল কেটেক কেটেক দেরথাঙ কি রৌহানর নুংশিহান।

English

He began to play it with his fingers, producing a sweet melody.

বাংলা

সেটিতে আঙুল দিয়ে বাজাতে লাগল আর তার থেকে একটি মিষ্টি সুর বেরুচ্ছে।

BPM

উগাছ তাপক আছুলিয়া নিকাল্ল।

English

He picked up that strong thread.

বাংলা

সে সেই শক্ত সুতোটি তুলে নিল।

BPM

ছেঙ্কাহানআলা রুকর ডেঙ ছৌ আগের দ্বিয় মুরে বাদিয়া আঙুলিগল উগাছ রহা রহা এলাদিয়া দিয়া ভিক্ষা মাগিয়া বুলানি অকরল।

English

He tied that thread to a broken branch, played it with his fingers, and began to sing and beg.

বাংলা

সেই সুতোটি একটি গাছের ভাঙা ডালে টেনে বেঁধে নিয়ে, আঙুল দিয়ে বাজাচ্ছে আর সে এভাবে গান ও বাজনা করে ভিক্ষা করতে শুরু করল।

BPM

বুলতে বুলতে বেয়কর রাজ্য উঠানর কুনা আগত ফৌয়ইলগা।

English

Wandering along, he reached a corner of his brother's kingdom.

বাংলা

ঘুরতে ঘুরতে সে ভাইয়ের রাজ্যের এক কোণে গিয়ে পৌঁছাল।

BPM

গাঙর মানুষে হুনিয়া উঃ আমার রাজা গিরিরে এ ভিক্ষারী এগর এলা হুনুয়েইলেগা জবর হারৌ অইতৈ বুলিয়া মাতলা।

English

The villagers said, 'If we tell our king about this beggar's sweet and honeyed song, he will be very happy!'

বাংলা

গ্রামের মানুষ বলল, ‘আমাদের রাজার কাছে এই ভিক্ষুকের এই মিষ্টি মধুর গান শুনালে তিনি খুব খুশি হবেন!’

BPM

কতদিন পরে রাজাগিকর পুতকর ষষ্ঠীর মা এলা দেনারকা বার্তন দিলা।

English

Some days later, the prince's mother sent an invitation for the Shasthi ritual.

বাংলা

কতদিন পর রাজপুত্রের ষষ্ঠী পূজার জন্য তাকে আমন্ত্রণ জানালেন।

BPM

চমৎকার কালাহান দিগল দিগল দারী রাঙচুয়া দিয়া লাম লাম অছে।

English

A wonderful ascetic with a long black beard arrived there.

বাংলা

চমৎকার এক দীর্ঘ কালো চুলের বাবড়ি দাড়ি ঝুলে রয়েছে।

BPM

আকতায় দেহিয়া মাত্তারা উঃ উঃ— ইমে মাঙকরানিরকা আনেছিগাগ না।

English

Many said, 'Oh! He was brought just to waste time.'

বাংলা

অনেকে তাকে দেখে বলতে লাগল, ‘ওহ! একে আনা হয়েছে শুধু সময় নষ্ট করার জন্য।’

BPM

আনেছি উতায় মাত্তারা না হুনিয়াতে কিতা হারপেইতাই।

English

Those who invited him said you won't understand without listening to his song.

বাংলা

যারা তাকে ডেকেছিল, তারা বলল তার গান না শুনলে বুঝতে পারবে না।

BPM

তিন পার্টি লমইলা পিছে তারে পথফামহান দিলা।

English

After three groups finished singing, his turn came.

বাংলা

তিন দল গান গাওয়া শেষ পরে তার সুযোগ আসল।

BPM

পয়লা বেনাগর মেইসা আহান দিল। পিছেদে আহান আহান করে অকরল।

English

First, he sang with a homemade ektara. Then he started performing his other songs one by one.

বাংলা

প্রথমে তার নিজের বানানো একতারা দিয়ে গান গাইল। এরপর তার অন্যান্য গান একে একে করে পরিবেশন করতে শুরু করলেন।

BPM

লমইলগা এলা উহানর নুঙেয় এহানে রাজাগিরি ঘুমজা পরিয়া লমইলগা পদ উগ হুনিয়া আঙচিলক এলা উহান দেনারকা মাতল।

English

Towards the end, the king was sleepy and couldn't hear the song properly, so he asked him to sing it again.

বাংলা

শেষের দিকে রাজা একটু তন্দ্রাচ্ছন্ন থাকায় শেষের গানটি ভালোভাবে রাজার শুনা হয়নি তাই তাকে আবার সেই গানটি গাইতে বললেন।

BPM

বার অকরল 'মাঙ করলু নাই ইমারে মি, মাঙ করলু দাদা, তানুরে নাপাছু মাহি নিক্কা বুলতৌমি। মাঙ করলু নাই ইমারে মি, মাঙ করলু দাদা' — — বাসেই বাসেই খামকর খামকর।

English

He began to sing, 'I have lost my mother, I have lost my brother, I will keep walking until I find them.'

বাংলা

সে গাইতে লাগল, ‘আমি মাকে হারিয়েছি, দাদাকেও হারলাম, তাদের না পাওয়া পর্যন্ত চলতেই থাকব।’

BPM

রাজা গিরি ফাল দিয়া লামিল খাঙলাগিয়া।

English

The king jumped down from his seat upon hearing the song.

বাংলা

রাজা মহাশয় গানটি শুনে হঠাৎ ঝাঁপিয়ে নিচে নেমে এলেন।

BPM

মন্ত্রী সন্ন্যাসী উগরে মর কাদাত আন। আনলাগা।

English

He commanded the minister to bring the ascetic to him.

বাংলা

তিনি মন্ত্রীকে নির্দেশ দিলেন সন্ন্যাসীকে তাঁর কাছে নিয়ে আসার জন্য।

BPM

রাজায় তারে নাঙ, গাঙ, জীবনর য়্যারী, কিয়া সন্ন্যাসীগ অছে হাবিতা আঙকরল।

English

The king asked him his name, village, life story, and why he became an ascetic.

বাংলা

রাজা তাকে তার নাম, গ্রাম, জীবনকাহিনী এবং কেন সে সন্ন্যাসী হয়েছে তা জিজ্ঞেস করলেন।

BPM

তি মানু? সেইত্য সেইত্য তিন সেইত্য বুল চেইক।

English

Who are you? Tell the truth three times!

বাংলা

‘তুমি কে? সত্য করে তিনবার বলো!’

BPM

যেসাদে রাজায় মাতল ঠিক উসাদে সেইত্য করল।

English

He revealed the truth just as the king had asked.

বাংলা

রাজা যেভাবে বলেছিলেন, সে ঠিক সেভাবেই সব সত্য প্রকাশ করল।

BPM

যদি হায়গ তি অয়া থার উরে উঠান হানর আগাগর হিলর চাক্কা উহান আত আহানল আক্‌খুরুমে তুলে পারতেই, নাগইগ অইলেতে নুয়ারতেই।

English

If you speak the truth, lift this heavy stone wheel in the courtyard with one hand, otherwise you will not be able to.

বাংলা

‘যদি তুমি সত্যি বলে থাকো, তবে এই উঠানে রাখা ভারী পাথরের চাকাটি এক হাত দিয়ে তোলতে পারবে, নতুবা তুমি তা পারবে না।’

BPM

দশ বারোগ মানুয়ে ছেঙ্কালোবরেয়া লড়ানি নুয়ারতারা হিলর চাকা উঠান এরে সন্ন্যাসী এগই বাঙ্গেদের আতহানল ফুঙক তুলিয়া দেহা দিল।

English

The wheel that ten or twelve men could not move, the ascetic lifted into the air with one hand.

বাংলা

দশ-বারোজন মানুষ মিলে যে চাকাটি নড়াতে পারেনি, সন্ন্যাসীটি তার বাম হাত দিয়ে পাথরটি একেবারে শূন্যে তুলে ধরল।

BPM

লগে লগে রাজা গিরিএ কলকরিয়া দরিয়া কাদলা।

English

Seeing this, the king cried out loud while embracing him.

বাংলা

তা দেখে রাজা মহাশয় তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন।

BPM

দ্বিয় বেইবুনিয়ে কাঁদিয়া করিয়া পিছেদে ষষ্ঠীহান লমকরলা।

English

The two siblings embraced each other, weeping, and the Shasthi ritual was completed.

বাংলা

দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিল এবং পরে ষষ্ঠী পূজা সম্পন্ন করলো।

BPM

পানি তপ্তা দিয়া হিনা দিলা দারী চুল কাপে দিয়া দ্বিয় বেইবুনিয়ে নুঙেই অয়া থাইলা।

English

Bathing in warm water and wearing new clothes, they lived happily and peacefully.

বাংলা

গরম জলে স্নান করে এবং নতুন পোশাক পরে তারা পরম সুখে ও শান্তিতে থাকল।

BPM

পিছেদে মালক বাপকরৌ লগে আনিয়া থইলাগা।

English

Finally, they reunited with their parents.

বাংলা

শেষে তারা তাদের মা-বাবাকেও কাছে নিয়ে এল।