← Back to Story List

বাঘর বাচ্চা সোনারধন

THE TIGER CUB SONARDHAN

বাঘের বাচ্চা সোনারধন

Author: বিমল সিংহ Source: ববেইর য়ারি
Translation:
এসাদে করিয়া সোনার ধন বার তার ইতাউ দ্বিয়গি বার সালইলা।
এসাদে করিয়া সোনার ধন বার তার ইতাউ দ্বিয়গি বার সালইলা। Illustration: গড়েইপা লৌশিং
BPM

দেশ আহানাৎতে কাঠুরিয়ার হেইমাক আহান আসিতা।

English

In a certain country, there lived a woodcutter and his wife.

বাংলা

কোন এক দেশে এক কাঠুরিয়া স্বামী-স্ত্রী বসবাস করত।

BPM

হেইমাক উহানতে কতিও লেইরা অছি বুল্লে দিনরতা আনিয়া দিনরতা খেইতারা।

English

They were very poor, they lived day by day.

বাংলা

তারা খুবই দ্ররিদ্র ছিল, দিন আনে দিন খায়।

BPM

কাঠুরিয়ার মৈলক এগতে গারিত অছেগো।

English

The woodcutter's wife was pregnant.

বাংলা

কাঠুরিয়ার স্ত্রী গর্ভবতী ছিল।

BPM

এসাদে করিয়া দারউ আনাত জিতেগা আকদিনতে কাঠুরিয়ার মৈলক এগ বনহানাত চাপক অ পরলিগা।

English

One day, the woodcutter wife and husband went to cut wood in the forest, and the wife gave birth to a child.

বাংলা

একদিন কাঠুরিয়া স্বামী-স্ত্রী বনের মধ্যে কাঠ কাটতে গিয়ে স্ত্রী এক সন্তানের জন্ম দিলেন।

BPM

সৌগতে মুনি সৌগ।

English

The child was a boy.

বাংলা

সন্তানটি একটি ছেলে।

BPM

বন উহানাত বাঘ জেলা আগ সৌগ মরিয়া বুনির তাপে যন্ত্রণায় বন হানাত পাকদেইরিতা।

English

A tigress in the forest had lost her cub and was suffering from engorgement due to milk accumulation in her breasts.

বাংলা

বনের ভেতরে একটি বাঘিনী তার সন্তান হারিয়ে স্তনে দুধ জমে ও তার যন্ত্রণায় ছটফট করছিল।

BPM

দৈবক্রমে কাঠুরিয়ার হেইমাক উহানার লগে তেইর দেহা অইল।

English

By chance, the woodcutter husband and wife encountered her.

বাংলা

দৈবক্রমে কাঠুরিয়া স্বামী-স্ত্রীর সাথে তার দেখা হয়ে গেল।

BPM

বাঘ জেলা উগরে দেখিয়া কাঠুরিয়ার হেইমাক উহান সৌগ বেলেয়া ঘরে দাপদিলা।

English

Seeing the tigress, the woodcutter husband and wife ran home in terror.

বাংলা

বাঘিনীকে দেখে কাঠুরিয়া স্বামী-স্ত্রী ভয়ে ভীত হয়ে ঘরে দৌড়ে পালিয়ে এল।

BPM

সময় উহানাত বাঘ জেলা উগ সৌ উগর কাদাহানাত জিতেগাই সৌ উগ উঙা উঙা করেয়া কাদের।

English

At that time, as soon as the tigress walked next to that child, the child started to squirm and squirm.

বাংলা

সেই সময় বাঘিনীটি বাচ্চাটির পাশে যেতেই বাচ্চাটি ওয়া ওয়া করে কাদা শুরু করল।

BPM

বাঘ জেলা উগ বুনির তাপে যন্ত্রণায় পাগল অসে।

English

The tigress had gone almost mad from labor pain.

বাংলা

স্তনে দুধ জমে ও তার যন্ত্রণায় বাঘিনীটি প্রায় পাগল হয়ে গিয়েছিল।

BPM

সৌ উগরে দেখিয়া তেইর হিংস্র ভাব উহান গিয়া মায়ার জাল আহানাত হমেইলি।

English

Seeing the tigress's pitiful state, her cruelty turned into compassion.

বাংলা

বাঘিনীর সেই করুণ অবস্থা দেখে তার মনের সব হিংস্রতা মায়ার টানে রূপান্তরিত হলো।

BPM

মায়ায় আবদ্ধ অইলি।

English

She became bound by compassion for the tigress.

বাংলা

সে বাঘিনীর প্রতি মায়ার বাঁধনে জড়িয়ে পড়ল।

BPM

বাঘ জেলা উগয় সৌ উগর থতা হানাত বুনি দিতেই সৌ উগ কাদানিহান থামেয়া আপন মনে বুনি পিনা অকরল।

English

As soon as the tigress approached and fed him milk, the child began to drink milk on its own accord.

বাংলা

বাঘিনীটি কাছে গিয়ে তাকে দুধ পান করাতেই বাচ্চাটি আপন মনে দুধ খেতে লাগল।

BPM

এসাদে করিয়া বাঘিনী এগ বুনির তাপর যন্ত্রণাত্ত ওয়াই সাঙয়া সৌ উগরে নিজের সৌগর সাদে পালানি অকরল।

English

When the tigress recovered, she began to raise the cub with as much care as her own child.

বাংলা

বাঘিনীটি সুস্থ হলে সে তার শাবকটিকে নিজের সন্তানের মতো আদর করে বড় করতে লাগল।

BPM

এসাদে করিয়া টেইপাঙ মানুর সৌ এগ বাঘর বুনি পিয়া দিনে দিনে ডাঙর অইল।

English

Human children grew up drinking tiger milk.

বাংলা

মানুষের সন্তানটি বাঘের দুধ খেয়ে বড় হতে লাগল।

BPM

ডাঙর অনার পরে তার বলি উহানতে আহৌ গ বাঘর সমান আইলগা।

English

The baby gradually grew up to be as strong as 100 tigers.

বাংলা

ধীরে ধীরে বড় হওয়া বাচ্চাটি ১০০ বাঘের মতোই বলবান হয়ে উঠল।

BPM

বন উহানাত বনর পাহিয়া পলিয়ে তার নাঙহান থইলাতা বাঘর বাচ্চা সোনার ধন।

English

The forest animals named him 'Sonardhan the Tiger Cub'.

বাংলা

বনের পশুপাখিরা তার নাম দিল ‘বাঘের বাচ্চা সোনার ধন’।

BPM

বাঘর বাচ্চা সোনার ধন এগতে টেইপাঙ মানুর সৌগ।

English

Sonardhan was a human child.

বাংলা

সোনার ধন ছিল মানুষের বাচ্চা।

BPM

ডাঙর অনার পরে স্বাভাবিক কারণেই দেশে দেশে বুলানীর মানসিকতা আহান আহিল।

English

After growing up, he naturally developed a desire to travel around the country and abroad.

বাংলা

বড় হওয়ার পর স্বাভাবিক কারণে তার মনে দেশ-বিদেশ ভ্রমণের ইচ্ছে জাগল।

BPM

এসাদে করিয়া আকদিনতে বাঘর বাচ্চা সোনার ধন এগ বন হানাত্ত নুকুলিয়া বিদেশ ভ্রমণে সালইল।

English

He left the forest and set off to travel abroad.

বাংলা

সে বন থেকে বেরিয়ে বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলো।

BPM

যিতেগা যিতেগা কত গাঙ কত সরা কত টেঙারা লালয়া দেশ আহানাত পড়িলগা।

English

Passing through many villages and mountains, he reached a new land.

বাংলা

অনেক গ্রাম ও পাহাড় পার হয়ে সে এক নতুন দেশে গিয়ে পৌঁছাল।

BPM

দেশ উহানাত গিয়া দেহেরগাতা কিহান বুল্লেতে গাউরা পুয়া আগ ডাঙর হিল চারীগল 'আঙ করপী' খেলার তা।

English

He saw a young boy playing a game called 'Aang Karpi' (Kuzhangal) with four stones.

বাংলা

সে দেখল সেখানে একটি যুবক ছেলে চারটি পাথর দিয়ে ‘আঙ করপী’ নামে এক খেলা খেলছে।

BPM

উহান দেখিয়া বাঘর বাচ্চা সোনার ধন এগ খাঙ লাগিয়া চেয়া চেয়া তার কাদাহানাত গেলগা।

English

Curious, he approached them.

বাংলা

সে তা দেখে কৌতুহলী হয়ে তাদের কাছে গিয়ে দাঁড়াল।

BPM

গিয়া মাতলগাতা কিহান বুল্লেতে বেয়কগ তিতে কত বলি অসত নাই এ।

English

He went there and said, 'You are very strong'

বাংলা

সেখানে গিয়ে সে বলল, 'তুমি অনেক শক্তিশালী'

BPM

কথা উহান হুনিয়া গাউরাপুয়া উগই মাতল তা — 'মিতে কিতা বলি অসুতা'।

English

The boy replied, 'You think, I am stronger'

বাংলা

ছেলেটা উত্তরে তাকে বলল—‘আমি কি আর শক্তিশালী?’

BPM

‘বাঘের বাচ্চা সোনার ধন’ বু্লতারা উগতে বলি হানতে — কথা উহান হুনিয়া সোনার ধনে মাতল — উগতে মিনাই।

English

There is a man, 'The tiger cub Sonardhan' is very stronger. After hearing this, Sonardhan said.

বাংলা

‘বাঘের বাচ্চা সোনার ধন’ বলে একজন আছে সে অনেক শক্তিশালী, এটা শুনতেই সোনার ধন বলে উঠল।

BPM

মিনাই বুলতেই গাউরাপুয়া এগ মাতলতা অ —! উতাইলেতে দ্বিয়গই ইতাউ বাধিক।

English

That young man is me. If that is true then come, let's be friends.

বাংলা

সেই যুবকটিই আমি। ও তাহলে আস, আমরা বন্ধুত্ব করি।

BPM

এসাদে দিয়গিয়ে ইতাউ বাধেইয়া বার যিতেগা থাইলা।

English

After the two of them became friends, they set out on a journey.

বাংলা

তারা দুজনে বন্ধুত্ব করার পরে ভ্রমনে বেরিয়ে পড়ল।

BPM

এসাদে জিতেগা জিতেগা বার আরাক দেশ আহানাত পড়লাগা।

English

They reached to another land.

বাংলা

এভাবে করে তারা এক নতুন দেশে পৌঁছাল।

BPM

দেশ উহানাত গিয়া দেখতারাগাতা কিহান বুললে আরাক গাউরাপুয়া আগ পাঁচ গ সেনাপুল গারগত বাধিয়া ১২ কিয়ারর পহোরি আগত হিনার তা।

English

There, he saw another young man bathing in a pond covering an area of ​​12 acres, with five pitchers hanging from his body.

বাংলা

সেখানে দেখল অন্য একটি যুবক পাঁচটি কলস শরীরে ঝুলিয়ে ১২ কিয়ার পরিমাণ জায়গা জুড়ে থাকা এক পুকুরে স্নান করছে।

BPM

উহান দেখিয়া সোনার ধনে বার ইতাউ উগই, খাঙ লাগিয়া চেইতে চেইতে কাদাহানাত গিয়া সোনার ধনে মাতল তা কি হান বু্ললেতে — 'বেয়কগ তিতে কতহানৌ বলি অসত নাই এ।'

English

Sonardhan approached them and asked the same.

বাংলা

সোনার ধন তাদের কাছে গিয়ে একই কথা জিজ্ঞেস করল।

BPM

উপেইত গাউরাপুয়া উগই মাতলতা — 'মিতে কিতা বলি অসুতা বাঘর বাচ্চা সোনার ধন বুলতারা উগর' 'বলি উহানতে —————— !'

English

They too challenged him back.

বাংলা

তখন সে যুবকটি বলল, ‘বাঘের বাচ্চা সোনার ধন’ বলে একজন আছে সে অনেক শক্তিশালি।

BPM

সোনার ধনে মাতল উগতে মিনাই। মিনাই বুলতেই গাউরাপুয়া এগই মাতলতা উহান আইলেতে দিয়গই ইতাউ বাধিক।

English

That young man is me. If that is true then come, let's be friends.

বাংলা

সেই যুবকটিই আমি। তখন সে বলল, 'ও তাহলে আস, আমরা বন্ধুত্ব করি।'

BPM

এসাদে করিয়া সোনার ধন বার তার ইতাউ দ্বিয়গি বার সালইলা।

English

After the two of them became friends, the three of them set out on a journey together.

বাংলা

তারা দুজনে বন্ধুত্ব করার পরে তিন জন মিলে ভ্রমনে বেরিয়ে পড়ল।

BPM

যিতেগা যিতেগা বেলীগ হমেইল। সেন্ধ্যাহান অইল।

English

As the walked, the sun set. It was evening.

বাংলা

যেতে যেতে সূর্য ডুবে গেল। সন্ধ্যা হয়ে গেল।

BPM

আরোকৌ যিতেগা যিতেগা গাঙ আহানাত পড়লাগা।

English

As they walked, they reached a village.

বাংলা

তারা যেতে যেতে একটি গ্রামে গিয়ে পৌঁছাল।

BPM

গাঙ উহানাত্তে কোন জন মানব আাগর সাড়া শব্দ নেই।

English

There was no human presence there.

বাংলা

সেখানে কোনো মানুষের সাড়াশব্দ ছিল না।

BPM

খানি চেয়া কাকেই দিতেই বুড়ি আাগর ঘর আগ পেইলা।

English

They found an old woman's house.

বাংলা

সেখানে তারা এক বুড়ির ঘর দেখতে পেল।

BPM

উপেইত খানি জিরানীরকা বিড়ি আকেইগ নিকাল্লা।

English

There they wanted to rest, and took out a cigarette.

বাংলা

সেখানে তারা বিশ্রাম নিতে চাইল, আর একটি সিগারেট বের করল।

BPM

কিন্তু বিড়িগতে নিকাল্লা বারো জিগতে নেই।

English

But there is a cigarette but no fire.

বাংলা

কিন্তু বিড়িতো আছে আগুনতো নেই।

BPM

জিগ আনানির কা উগ সোনার ধনে ইতাউ আগরে বুড়ির ঘর উগত দিয়া বেঠেইল।

English

Sonardhan sent one of his companions to the old woman's house to bring fire.

বাংলা

আগুন আনার জন্য সোনারধন তার এক সঙ্গীকে বুড়ির ঘরটিতে পাঠাল।

BPM

এগ গিয়া বুড়ি উগরাঙ জিগ মাত্তে বুড়ি এগই মাতলতা, 'বাবা মিতে বুড়া অসুগ ঘরে হমেয়া জিগ আন্‌গা।'

English

He asked the old woman for fire and she said, 'Oh, child, I am very old, you go inside the house and get fire.'

বাংলা

বুড়ির ঘরে গিয়ে তার কাছে আগুন চাইতেই বলল, ‘বাবা, আমি বৃদ্ধ, তুমি ভেতরে গিয়ে নিয়ে আস।’

BPM

এগ ঘরে হুমেইতেগাই বুড়ি এগ রাক্ষসীর বেশ ধরিয়া বিকট মূর্তিগল এগরে পল আগল ঝাপদিয়া থইল।

English

The old woman was actually a demoness; she revealed her true form and attacked him.

বাংলা

বুড়ি আসলে রাক্ষসী ছিল, সে তার আসল রূপ ধরে তাকে আক্রমণ করল আর এক ঝাপি দিয়ে ঢেকে রেখে দিল।

BPM

এগদে সোনার ধন গাছি তারে বাছেইতে বাছেইতে ঠুকরানী অকরলা।

English

Sonardhan and his other companion got tired of waiting for him.

বাংলা

সোনার ধন ও তার আরেক সাথী তার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেল।

BPM

উপেইত সোনার ধনে বার হের ইতাউ উগরে চালার কা দিয়া বেঠেইল।

English

Then Sonardhan sent other friend to the old woman's house to bring fire.

বাংলা

তখন আগুন আনার জন্য সোনারধন তার অপর সঙ্গীকে বুড়ির ঘরটিতে পাঠাল।

BPM

ইমে আগেকার সাদে এগউ বুড়ি উগরাঙ গিয়া জিগ মাত্তেগা এগরাঙও মাতলতা— 'বাবা মিতে বুড়িগ তি খানিক্ক হিনপেয়া ঘরেত্ত জিগ আনগানে।'

English

Just like other, he asked the old woman for fire and she said, 'Oh, child, I am very old, you go inside the house and get fire.'

বাংলা

আগের মতই, বুড়ির ঘরে গিয়ে তার কাছে আগুন চাইতেই বলল, ‘বাবা, আমি বৃদ্ধ, তুমি ভেতরে গিয়ে নিয়ে আস।’

BPM

ইতাউ এগউ ঘরে হমেয়া জিগ আনাত জিতেগা এগরেউ পলগল ঝাপদিয়া থইল।

English

He went inside the old lady's house, she attacked him and covered him with a basket.

বাংলা

বুড়িটির ঘরে ঢুকে আগুন আনতে গেলে তাকেও সে এক ঝাপি দিয়ে ঢেকে রেখে দিল।

BPM

এ সময় এহানাত সোনার ধনর ইতাউ দ্বিয়গই ভগবানরে বার ইতাউ সোনার ধনরে মনে মনে নিং শিং আইলা।

English

Sonardhan's friends began to remember God and the Sonardhan in their hearts.

বাংলা

তখন সোনারধনের বন্ধুরা মনে মনে ভগবানকে ও সোনারধনকে স্মরণ করতে লাগল।

BPM

এগদে সোনার ধন এগ আকখালাগ এতারে বাছেইতে বাছেইতে নারিয়া লমইতেগা তা নিজেই সালইল।

English

After waiting for them for a long time, Sonardhan also left to find them.

বাংলা

সোনারধন তাদের জন্য অনেক অপেক্ষা করার পর না পেরে সেও রওয়ানা দিল।

BPM

সোনার ধন গিয়া চারগাথাং বুড়ি এগ মাংকল হানাত দৌ হমাদিরী।

English

Sonardhan found the demoness performig a prayer.

বাংলা

সোনার ধন গিয়ে দেখল রাক্ষসীটি পুজা দিচ্ছে।

BPM

ইতাউ উতার সাদে সোনারধন এগউ বুড়ি এগরাঙ জিগ মাত্তেগা তারউ মাতলতা — 'বাবা মিতে বুড়িগ। খানিক্ক হিনপেয়া ঘরেত্ত জিগ আনগা'।

English

Like his friends, he went to the old woman\'s house and asked her for fire, but she said, 'Oh, child, I am old, you go inside and get it.'

বাংলা

সেও তার বন্ধুদের মত, বুড়ির ঘরে গিয়ে তার কাছে আগুন চাইতেই বলল, ‘বাবা, আমি বৃদ্ধ, তুমি ভেতরে গিয়ে নিয়ে আস।’

BPM

সোনার ধন যেবাকা ঘরে হমেইলগা সময় উহানাত বুড়ি এগ তেইর বিকট মূর্তি উগ ধরতেই সোনার ধন খাঙ লাগিয়া থক্ক উবাইল।

English

When she revealed her demonic form, Sonardhan grabbed her.

বাংলা

সে যখন রাক্ষসী রূপ ধরল, সোনার ধন তাকে জাপটে ধরল।

BPM

বুড়ি এগ রাক্ষসীর মূর্তি ধরিয়া তার উগদে কাকেই হান দিতেই বাঘর বাচ্চা সোনার ধনে আকফালে চুল উকাতাত ধরল।

English

When she attacked, he grabbed her hair.

বাংলা

রাক্ষসীটি তাকে আক্রমণ করতে এলে সে তার চুল ধরে ফেলল।

BPM

ধরিয়া দুই চক্কর দিয়া আসুলিয়া উঠানহানাত নিকাল্ল।

English

He spun her around and threw her into the courtyard.

বাংলা

সে তাকে দুই পাক ঘুরিয়ে উঠানে আছাড় মারল।

BPM

এর পরেদে দিয়গই যুদ্ধ আহান করলা।

English

Then a fierce battle began.

বাংলা

তারপর তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো।

BPM

যুদ্ধ উহান বৌবরনহান আহিল পারা।

English

It was a fierce battle.

বাংলা

সেটি ছিল এক ভয়ঙ্কর যুদ্ধ।

BPM

এসাদে করিয়া যুদ্ধ লাগতে লাগতে বাঘর বাচ্চা সোনার ধনে খাংদা জাঙ হানিত ধরিয়া শূন্য হানাদে পাকদিতে পাকদিতে আছাড়েয়া রাক্ষসী উগরে মারল।

English

Sonardhan lifted her into the air and killed the demoness by smashing her down.

বাংলা

সোনার ধন তাকে শূন্যে তুলে আছাড় মেরে রাক্ষসীটিকে মেরে ফেলল।

BPM

মারিয়া ঘরে হমেইতেগা তার ইতাউ দিয়গই আমারে জিংতা কর বু্লিয়া চিকারী দিলা উপেইত সোনার ধনে পলগ তুলিয়া দিয়গিরে জিংতা করল।

English

After the demon died, he freed his companions.

বাংলা

রাক্ষসী মরার পর সে তার সঙ্গীদের মুক্ত করল।

BPM

পরে তিন ইতাউ দেশে ফিরিয়া আহিলা।

English

The three of them returned to their land.

বাংলা

তারা তিনজনে মিলে দেশে ফিরে এল।

BPM

নুঙেই অয়া পুঞ্চি পালয়া থাইলা।

English

They lived happily ever after.

বাংলা

তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল।