← Back to Story List

হিনচাপি বনক

THE DEMONESS SISTER

রাক্ষসী বোন

Author: বিমল সিংহ Source: ববেইর য়ারি
Translation:
হিনচাপি বনক
হিনচাপি বনক Illustration: গড়েইপা লৌশিং
BPM

গাঙ্‌ আহানাত গর আগ আছিল।

English

In a certain village, there lived a family.

বাংলা

কোন এক গ্রামে একটি পরিবার ছিল।

BPM

ঔ গর ওগত মালকে বাপকে বার চারিগ ছৌ আসি।

English

In that family, there lived the father, mother, and their four children.

বাংলা

সেই পরিবারে বাবা, মা এবং তাদের চার সন্তান ছিল।

BPM

ওতার মাজে হাবির খুল্লিগ জিলক।

English

Among them, the youngest was a girl.

বাংলা

তাদের সবার মাঝে সবচেয়ে ছোটটি ছিল একটি মেয়ে।

BPM

জিলক ওগরে গরর মানু হাব্বিয়ে বালা নুংসি পেইতারা।

English

Everyone in the family loved that youngest girl dearly.

বাংলা

সেই ছোট মেয়েটিকে পরিবারের সবাই খুব ভালোবাসত।

BPM

জেঠা এগয় গরে উদুর আগরে নিয়াম বালা পেইলো।

English

The elder brother of the house kept a rat and loved it very much.

বাংলা

বাড়ির বড় ভাই একটি ইদুর পালতো এবং তাকে খুব ভালোবাসত।

BPM

ওগইও এগরে নিয়াম্পা বানা পার।

English

It loved him very much too.

বাংলা

সেও তাকে অনেক বেশি ভালোবাসত।

BPM

নিক্কা রাতি-নুঙেইত তানুর গরর উত্তর ওহানাদে মানুয়ে চিকারী দিয়া ‘জিংতা কর আমারে খেয়া লইকরল’, ‘মারল’ বুলিয়া চিকারী দিতারা।

English

Every night, someone would scream from the north side of their house, 'Oh, they are eating me alive!', 'They have killed me!'

বাংলা

প্রতিদিন গভীর রাতে তাদের বাড়ির উত্তর দিকে কেউ একজন চিৎকার করে বলত, ‘ওরে আমাকে জীবন্ত খেয়ে ফেলল’, ‘আমাকে মেরে ফেলল’ বলে আর্তনাদ করত।

BPM

ওগদর মানুরে আঙকরলে ওতাই মাৎতারা হিনচাপী আগো কোঙপেইত্ত আহিরিগ কি জানে।

English

If you asked the people of the village, they would say, 'Who knows where a demon comes from?'

বাংলা

গ্রামের মানুষকে জিজ্ঞেস করলে বলত, কোথা থেকে এক রাক্ষসী চলে আসে, কে জানে।

BPM

দাঁত ওতা ডিগল, চুল ওতাও আঠুগর তলে, আহিগিও ইমে ডিঙলৌগী পারা বা-বা-রো দেখলে হারপানি মাতিল বিকারহান নাগয় হে।

English

She had long teeth, hair reaching her knees, and she looked like a terrifying figure that would make people lose their senses in fear.

বাংলা

তার দাঁত লম্বা, চুল হাঁটু পর্যন্ত লম্বা, আর তাকে দেখলে মনে হতো যেন কোনো ভয়ঙ্কর মূর্তি, যা দেখলে মানুষ ভয়ে দিশেহারা হয়ে যেত।

BPM

হানতে ওসাদে ইমে হুনতারা।

English

They heard such screams every day.

বাংলা

প্রতিদিন তারা এমন চিৎকার শুনত।

BPM

আগদিন জেঠা মুনিসৌ' ওগো কামুরী আগা লাগেছে।

English

One day, the older brother had severe diarrhea.

বাংলা

একদিন বড় ভাইটির খুব ডাইরিয়া হল।

BPM

ওগো বারে বারে দোয়াত জারগা।

English

He is going to the toilet repeatedly.

বাংলা

সে বারবার পায়খানায় যাচ্ছে।

BPM

এসাদে দোয়াত জিতেগা মাঙকলে গিয়া দেহেরগাহান কিহান বুল্লেতে, বনক খুল্লি ওগো খানি খানি ডিগল অইতে অইতে চালহানাত লাগানীর মাপা ওহান অইলি।

English

Once, while going to the bathroom, he saw that his younger sister had grown so tall that she had reached the height of the roof of the house.

বাংলা

একবার পায়খানায় যাবার সময় সে দেখল, ছোট বোনটি লম্বায় বাড়তে বাড়তে বাড়ির চালের উচ্চতায় পৌঁছে গেছে।

BPM

এগোদে বেয়ক ইমে পিছে উবায়া থাইল।

English

He was watching from behind, hiding.

বাংলা

সে আড়ালে লুকিয়ে সব দেখছিল।

BPM

চারহান কিহান বনক হিনচাপীগো অয়া ফরদিয়া গেলিগা।

English

Then he saw his sister fly away, transformed into a demon.

বাংলা

তারপর সে দেখল, রাক্ষসী হয়ে বোনটি উড়ে গেল।

BPM

এগো গেলিগা উপেয় তাপকো তাপকো উঠানহানাত আহিয়া ওবাইল।

English

When she left, her brother stood in the courtyard of their house.

বাংলা

সে যেখন গেল তখন ভাইটি তাদের বাড়ির উঠানে এসে দাড়াল।

BPM

ওপেই উভায়া হুনেরহান মানুয়ে চিকারী দিতারা।

English

He stood there and heard people screaming.

বাংলা

সেখানে সে দাড়িয়ে শুনতে পেল মানুষের চিৎকার।

BPM

এগদে এগো ডরহানে গরে আহিয়া তাপক ফামহানাদ হমেইলগা।

English

Terrified, he went inside the house and lay down in his place.

বাংলা

সে ভয়ে ভয়ে বাড়ির ভেতরে ঢুকে নিজের জায়গায় শুয়ে পড়ল।

BPM

পরর দিনে ইমে তেই গরে জেসাদে আছিলি ওসাদে ইমে থাইরি।

English

The next day, they spent their time normally.

বাংলা

পরদিন তারা স্বাভাবিকভাবেই দিন কাটাল।

BPM

বেয়ক এগো এগরে ইমে চার।

English

The elder brother kept an eye on them.

বাংলা

বড় ভাই তাদের ওপর নজর রাখল।

BPM

এসাদে করিয়া এগই হিন্‌চাপীগো অয়া মানু খেয়াখেয়া’ থাইলি।

English

In this way, that demoness used to catch and eat humans.

বাংলা

এভাবে সেই রাক্ষসী মানুষ ধরে ধরে খেত।

BPM

বেয়কে হারপেইলো এগই গরর মানুগি হাব্বিগিরে খেইতই।

English

The elder brother realized she would eat everyone in the family.

বাংলা

বড় ভাই বুঝতে পারল, সে পরিবারের সবাইকে খেয়ে ফেলবে।

BPM

ওপেইত মালকরে আগদিন জিলক ‘হিন্‌চাপিগ’ ওহান বাগেইল, তা দেহেছে দেহেছে ওতা হাবি বাগেইল।

English

He told his mother about the demoness sister, but she did not believe him.

বাংলা

সে তার মাকে রাক্ষসী বোনের কথা জানাল, কিন্তু মা তা বিশ্বাস করল না।

BPM

মালকে ছুপ বিশ্বাস নাকরিরি।

English

Mother did not believe his words at all.

বাংলা

মা কোনোভাবেই তার কথা বিশ্বাস করল না।

BPM

গরর মানু আগ্গরেও তা বুঝা নারের।

English

He could not make anyone in the house understand.

বাংলা

বাড়ির কাউকে সে বোঝাতে পারল না।

BPM

নাইল ওপেই গরগ বেলেয়া এগো গেলগা।

English

Eventually, he left the house.

বাংলা

অগত্যা সে বাড়ি ছেড়ে চলে গেল।

BPM

বনে বনে থাইলগা।

English

He started wandering through the forests.

বাংলা

সে বনে বনে ঘুরে বেড়াতে লাগল।

BPM

তা থাইলগা ওপেই ডাঙর উস গাছ আকজার আছিল।

English

In the forest, he saw a massive, tall tree.

বাংলা

সে বনে একটি বিশাল বড় উঁচু গাছ দেখতে পেল।

BPM

উজারে ছৌ কতগ জরম্‌ দিয়া লাঙটিয়া মালক আগ কোঙপেইত গিয়া আরতা নাও আহিরি।

English

He saw a large vulture giving birth to many young ones on a tree.

বাংলা

সে গাছের ওপর একটি বড় শকুনকে অনেক বাচ্চা প্রসব করতে দেখল।

BPM

ছৌ ওতা খানারতা না পেইতারা।

English

The babies were hungry but had nothing to eat.

বাংলা

বাচ্চাগুলো ক্ষুধার্ত ছিল কিন্তু কিছু খেতে পাচ্ছিল না।

BPM

‘তা’ খানা আনিয়া এতারে খওয়ার, পালের।

English

Then he brought something for them to eat.

বাংলা

তখন সে তাদের খাওয়ার জন্য কিছু নিয়ে এল।

BPM

হানতে থক্ক ডাঙর নায়তারা।

English

He felt pity.

বাংলা

তার মনে দয়া হলো।

BPM

লাঙটিয়ার ছৌ বার মানুর রকত খেইলে তরাইয়া ডাঙর অইতারা, ফরদে পারতারা।

English

Vultures grow quickly and can fly by feeding on human blood.

বাংলা

শকুনরা মানুষের রক্ত খেলে দ্রুত বড় হয় ও উড়তে পারে।

BPM

এতরে থক্ক ডাঙর করানিরকা নিজের রকত খৌয়েলো।

English

He gave his own blood to raise them.

বাংলা

তাদের বড় করার জন্য সে নিজের রক্ত দিল।

BPM

এতা ফরদানি আকরলা।

English

Thus they began to fly.

বাংলা

এভাবে তারা উড়তে শুরু করল।

BPM

ওপেইত লাংটিয়া ওতাই তারে মাতলতা ‘তি যেবাকা যেপেইত বিপদে পরতেইগা ওবাকা আমারে নিঙশিং অইছ’।

English

There the vultures told him, 'Whenever you are in danger, remember us.'

বাংলা

সেখানে শকুনরা তাকে বলল, ‘তুমি যখনই বিপদে পড়বে, আমাদের মনে করবে।’

BPM

এসাদে থাইতে থাইতে খাঙদা আকদিন মালক বাপকরে বেইবুনিরে নিঙসিঙ অইল।

English

Some days later, he remembered his parents and siblings.

বাংলা

কিছুদিন পর সে তার বাবা-মা ও ভাই-বোনদের কথা মনে করল।

BPM

এগো এতারে চানাত আহিল।

English

He returned home to see them.

বাংলা

সে তাদের দেখতে বাড়ি ফিরে এল।

BPM

এগদে বারো হিনচাপী বনক এগই গরর হাব্বিগিরে খেয়া আক্‌খুলিগো গরে আসে।

English

He saw the demon eat everyone in the house, leaving her alone in the house.

বাংলা

সে দেখল সেই রাক্ষসী বাড়ির সবাইকে খেয়ে ফেলে নিজে একাই বাড়ীতে।

BPM

বেলিটিকে বাত রাদানিরকা হিনাত জিতেগা হিনচাপী বনক এগো বেয়করে মাতলহান দাদা তি এ ডাক এগো বাজা।

English

The demon was going to take a bath at noon to cook lunch, that time she said, 'Oh, brother, you bit this drum while I take a bath.'

বাংলা

রাক্ষসীটি দুপুরের খাবার রান্না করার জন্য দুপুরে স্নান করতে যাচ্ছেল, তখন সে বলল, ‘ওরে দাদা, এই ডাকটি তুই বাজা।’

BPM

ছুপ না থামেইছ কো।

English

Don't stop!

বাংলা

‘থামবি না যেন।’

BPM

ওপেই মি এগোর শব্দ এহান হুনে হুনে হিনেইতৌ।

English

I will bathe while listening to its sound.

বাংলা

‘আমি এর শব্দ শুনতে শুনতে স্নান করব।’

BPM

এগো হিনাত গেলিগা।

English

He went to take a bath.

বাংলা

সে স্নান করতে চলে গেল।

BPM

এগই ডাকগো বাজার।

English

He played the sound.

বাংলা

সে সেই শব্দ বাজাল।

BPM

উপেই খাঙদা গাত গত্ত উদুর ওগো নিকুলিয়া মাতের, তিতে কিয়া আহিলেগ! দাবদে! দাবদে!

English

A mouse came out and said, 'Why did you come! Run! Run!'

বাংলা

ইঁদুর বেরিয়ে এসে বলল, ‘তুই কেন এলি! পালা! পালা!’

BPM

বেয়ক এগয় মাতের না না এরে ডাক এগো বাজানি থামিমতাই তেই আহিয়া মরে হিনচাপিগ অয়া খেয়তই।

English

He said, 'No, if I stop the drum, the demon will come and eat me.'

বাংলা

সে বলল, ‘না, আমি ঢোলটি বন্ধ করলে, রাক্ষসীটি এসে আমাকে খেয়ে ফেলবে।’

BPM

উদুরগই মাতের--তি কাম আহান কর, মি লেজগল তর ডাক ওগ বাজেইং তি ফাঁক এহানাত দাপদে।

English

The mouse said, 'Do one thing. I will bit this with my tail, and you try to escape.'

বাংলা

ইঁদুর বলল, ‘এক কাজ কর, আমি আমার লেজ দিয়ে ডাক বাজাই, সেই ফাঁকে তুই পালানোর চেষ্টা কর।’

BPM

বনক হিনেয়া আহিতেই উদুর ওগ ফট্‌ক গাত গত হমেইল।

English

When the sister returned, the mouse entered the hole.

বাংলা

বোনটি যখন ফিরে এল ইঁদুরটি গর্তে ঢুকে পড়ল।

BPM

উপেইৎ এগই পিঠৈয়েদে চেইরীথাং বেয়ক দাপদিতে আসে।

English

The demon looked back and saw her brother running.

বাংলা

রাক্ষসীটি পিছন ফিরে তাকাতেই দেখল তার ভাই দৌড়াচ্ছে।

BPM

এগই পিঠৈয়েদে দাপদানি অকরল।

English

She started running after him.

বাংলা

সে তার পিছন পিছন দৌড়াতে লাগল।

BPM

বেয়ক পিঠৈয়েদে চারথাং এগই তালকরিয়া আহিরি।

English

The brother looked back and saw that she was chasing him.

বাংলা

ভাই পেছনে তাকাতেই দেখল সে তাকে ধাওয়া করছে।

BPM

বেয়ক এগো গিয়া হেইকিরি আকছপাৎ কাইলগা।

English

He hid behind a bush.

বাংলা

সে গিয়ে এক ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল।

BPM

হেইকিরি ছপাৎ কাইতেই হিনচাপী বনক এগো গিয়া ফৌঅইলিগা।

English

The demoness reached there.

বাংলা

রাক্ষসীটি সেখানে এসে পৌঁছাল।

BPM

বেয়কে হেইকিরি ছিরে ছিরে ওরাদের।

English

He was hiding behind a bush and throwing the fruit of that tree at her.

বাংলা

সে ঝোপের আড়ালে থেকে সেই গাছের ফল তার উপর মারছিল।

BPM

এগো থেয়ইরি।

English

She was moving then.

বাংলা

সে তখন সরছিল।

BPM

গাছ ছপার হেইকিরি লয়নি বিত্তা অইলগা।

English

The fruit of that tree is about to run out.

বাংলা

সেই গাছের ফল ফুড়িয়ে যাবার পথে।

BPM

ওপেইত উরে লাঙটিয়া ওতারে নিঙসিং অইল।

English

He then remembered the vultures.

বাংলা

সে তখন শকুনদের কথা মনে করল।

BPM

নিংশিং অনার লগে লগে উতা আহিলা।

English

As soon as he remembered, they arrived.

বাংলা

মনে করার সাথে সাথেই তারা সেখানে এসে পৌঁছাল।

BPM

উতাই কিতাই মিলিয়া হিনচাপী ওগরে মারলা।

English

Everyone together killed the demoness.

বাংলা

সবাই মিলে সেই রাক্ষসীটিকে মেরে ফেলল।

BPM

লাঙটিয়া ছৌ উতায় পাংলাকর প্রতিদান আহান খানি মানি দিয়া পারলাং বুলিয়া নিজেরে হারৌ অইলা।

English

The vultures said, 'We are blessed to be able to help you,' saying this, they rejoiced.

বাংলা

শকুনরা বলল, ‘আমরা তোর উপকার করতে পেরে ধন্য,’ এই বলে তারা আনন্দে মেতে উঠল।