চিনুনির জিলক
THE KITE'S DAUGHTER
চিলের কন্যা
জেলা আগ বাজারে যেইরিগাতা।
A housewife was walking toward the marketplace.
এক গৃহবধূ বাজারের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিলেন।
পথে জেলা সউ আগ জরম দিয়া বেললো।
Right there on the road, the housewife gave birth to a baby girl.
পথের মধ্যেই সেই গৃহবধূ এক কন্যা সন্তানের জন্ম দিলেন।
জেলা সৌ উগো কুলাহানাত থইলো, চৌলর হাপেইগর গজে।
ঢ়lacing her inside a basket, she set it atop a rice bin and continued on her way.
মেয়েটিকে ডালার মধ্যে রেখে চালের ঝাপির উপরে রেখে চলতে লাগল।
চিনুনি আগৈ সপ দিয়া নিয়া বেললগা।
A kite swooped down from the sky, affectionately scooped up the infant with its talons, and flew away.
তখন আকাশ থেকে একটি চিল এসে সস্নেহে নখ দিয়ে পরম যত্নে শিশুটিকে তুলে নিয়ে উড়ে গেল।
নিগুর বন আহানাত থয়া য়ক্করিয়া ডাঙর করলো।
Keeping the child inside its wild nest, the kite nurtured and raised her with immense care.
নিজের বুনো বাসায় পরম যত্নে রেখে সে শিশুটিকে লালন-পালন করে বড় করে তুলতে লাগল।
জেলা সৌ উগর সাতহান নিয়াম হবা।
The abandoned daughter of the housewife possessed breathtaking beauty.
গৃহবধূর সেই পরিত্যক্ত কন্যার রূপ ছিল অত্যন্ত মনোহর।
থাইতে থাইতে পুরি জেলাগ অইলি।
Gradually, she grew up and transformed into a stunningly beautiful young woman.
দেখতে দেখতে সে এক পরম সুন্দরী যুবতীতে পরিণত হলো।
চিনুনি মাল্ক উগৈ তেনা কিতা বিছারেয়া আনিরি উতা গারিগদে লাম করিয়া থইরি।
The mother-kite would forage for beautiful clothes and ornaments from far away to drape over her.
চিল মাতা তার জন্য দূর-দূরান্ত থেকে সুন্দর সুন্দর কাপড়চোপড় ও অলংকার খুঁজে এনে তার শরীরে পরিধান করিয়ে রাখত।
আকদিন রাজা আগ সাতালে গেছেগাতা।
One day, the king of a certain land went out hunting deer inside the forest.
একদিন এক দেশের রাজা বনের মধ্যে শিকারে বের হয়েছিলেন।
দিনহান বুলতে বুলতে কম আগো পেইলো (কম এগ পারৌ নীলুয়া গ) কুই কুই রহিতারা জাতহান।
Wandering deep within the woods, he spotted an egg. (*The original story mentions burning 'Kom'; since I am unaware of the translation for this term, I have interpreted it as 'eggs'.)
বনের গহীনে ঘুরতে ঘুরতে তিনি একটি পাখির ডিম দেখতে পেলেন। (*মূল গল্পে 'কম' পোড়ানোর কথা বলা হয়েছে, তার লনুবাদ আমার জানা নেই তাই আমি তাকে ডিম হিসেবেই ধরলাম)
ভাতর বকে পানির টাটিয়ে রাজা এগ সিবেই আগেরে দিয়া পেঠইলো।
Overcome with hunger and thirst, the king called a trusted guard.
ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে রাজা তাঁর এক বিশ্বস্ত প্রহরীকে ডেকে পাঠালেন।
কম এগ পুরিয়া আংগা বুলিয়া।
He gave the order to have the egg roasted.
ডিমটি পুড়িয়ে আনার জন্য আদেশ দিলেন।
সিবেই এগ বন উহানাত বুলতে বুলতে দেহের আকপেইত ধুমা নিকুলের।
Searching for the bird deep in the woods, the palace guard suddenly noticed smoke rising from a distance.
সেই রাজপ্রাসাদের প্রহরী বনের গহীনে পাখিটিকে খুঁজতে খুঁজতে হঠাৎ এক জায়গায় ধোঁয়া উড়তে দেখল।
গিয়া চারগা থাংতে হুরকাং ছনর ঘর সৌ আগ।
Following the smoke, he discovered a tiny cottage thatched with wild straw.
সে ধোঁয়ার উৎস ধরে এগিয়ে গিয়ে দেখল সেখানে ছন দিয়ে তৈরি একটি ছোট্ট কুঁড়েঘর রয়েছে।
হমেয়া দেহেরতাতে অপূর্ব সাতহবা পুরিজেলা আগ।
Stepping inside the cottage, he encountered a young woman as beautiful as a heavenly nymph.
কুঁড়েঘরের ভেতরে প্রবেশ করতেই সে এক পরম রূপবতী ও অপ্সরার মতো সুন্দরী কন্যাকে দেখতে পেল।
ফুংকা হানাত কম উগ বরা দিয়া পুরিজেলা এগরে মুরগত্ত জাংহান পেয়া চার।
He sat beside the stove, roasting the egg in the fire, while simultaneously observing the girl from head to toe.
সে উনুনের পাশে বসে ডিমটি আগুনে পুড়ছিল, আর অন্যদিকে মেয়েটির মাথা থেকে পা পর্যন্ত দেখতে লাগলেন।
বারো জাংহানাত্ত মুরগ পেয়া চার।
Even the shadows on the floor seemed brightened by her glowing presence.
আবার মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলেন।
বিভূলাগো অয়া থাইতে হৌগদে কমগো ডহে পড়েছেগা।
The guard gazed at him, mesmerized, and in that very moment—through sheer carelessness—the egg was completely consumed by the fire and reduced to ashes.
প্রহরীটি মোহিত হয়ে তার দিকে তাকিয়ে রইল, আর সে সময়েই অসাবধানতাবশত ডিমটি আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল।
উঙহানে ডরহানে রাজাগিরিরাঙ গেলগা।
Trembling in awe and fear, the guard rushed back to the hunting king.
ভয়ে ও বিস্ময়ে কাঁপতে কাঁপতে প্রহরীটি দ্রুত শিকাররত রাজার কাছে ফিরে গেল।
রাজাগিরিয়ে ‘কমগতে কই’ বুলিয়া আংকরলো উপেই পুরি জেলাগর য়ারী এহান দিয়া মাতের মানুগ চেইতে কমগো ডহে পড়েছেগা।
When the king angrily demanded, 'Where is the egg?', the guard unfolded the entire account of the beautiful maiden in the cottage.
রাজা যখন রেগে জিজ্ঞেস করলেন, ‘ডিমটি কোথায়?’, তখন প্রহরী কুঁড়েঘরের সেই পরমা সুন্দরী কন্যার সমস্ত বিবরণ রাজার কাছে খুলে বলল।
রাজা উগ তেইরে বিছারেয়া গেলগা।
Intrigued by the words, the king himself set out toward the cottage.
একথা শুনে রাজা কৌতূহলী হয়ে নিজেই সেই কুঁড়েঘরের উদ্দেশ্যে রওনা হলেন।
তেইর সাত উইহান চেষা আত্তিগত কাকরিয়া কন্নুংগত নিলগা লুহোং করানির কা।
Captivated by her divine beauty, the king mounted her upon his elephant and took her to his palace to marry her with great pomp.
কন্যার সেই অলৌকিক রূপ দেখে রাজা মুগ্ধ হলেন এবং তাকে হাতিতে চড়িয়ে মহাসমারোহে বিয়ে করার জন্য রাজপ্রাসাদে নিয়ে গেলেন।
জেলা সৌ এগৈ চিনুনি মালকে পথগ চিনিয়া আহিবতা বুলিয়া তেনা উতা আকেইহান গারিগত্ত কারে কারে পথগদে বেলা গেলিগা।
While leaving, the kite's daughter dropped her ornaments one by one along the path as markers so her mother-kite could find the way.
যাওয়ার সময় চিল কন্যাটি ভাবল তার চিল মাতা যাতে প্রাসাদের পথ চিনে আসতে পারে, তাই সে নিজের গায়ের অলংকারগুলো একে একে পথের মাঝে চিহ্ন হিসেবে ফেলে রেখে গেল।
চিনুনি মালক তেনা চেয়া চেয়া ফরদিয়া আহিলি।
Following the trail of ornaments and cloth fragments, the mother-kite eventually arrived at the royal palace.
চিল মাতা সেই অলংকার ও কাপড়ের টুকরো চিহ্ন ধরে ধরে উড়তে উড়তে অবশেষে রাজপ্রাসাদে এসে পৌঁছাল।
জিলকর তুলো নুঙেই অয়া থাইলি।
There, she reunited with her beloved daughter, and they lived together in immense happiness and peace.
সেখানে সে তার স্নেহের কন্যার সাথে পুনরায় মিলিত হয়ে পরম সুখে ও শান্তিতে বসবাস করতে লাগল।