বিজয় বারো মনি
BIJOY AND MONI
বিজয় ও মনি
কিতা পারা গাঙ আহানাত, বুজন দুগ আছিলা।
Many years ago, in a certain village, there lived two old neighboring men.
বহু বছর আগে কোন এক গ্রামে দুই প্রতিবেশী বৃদ্ধ বাস করত।
আগর নাঙ বিজয় বার আগরনাঙ মনি।
One was named Bijoy and the other was named Moni.
একজনের নাম বিজয় এবং অন্যজনের নাম মনি।
বিজয় উগো ইজ্যু মানুগো বার মনি উগো আক্কলহান্ থিগো।
Bijoy was a very simple-natured man, while Moni was quite scheming and stubborn.
বিজয় ছিল অত্যন্ত সরল স্বভাবের মানুষ, আর মনি ছিল বেশ কুটিল ও জেদি প্রকৃতির।
বিজয় বাঙেদে বার মনি বাতেদে দ্বিয়গির ঘরর বুকগত্, তানুর হিঙর আলিগো।
Bijoy lived in the house on the left and Moni on the right, and between their properties lay a border ridge.
বিজয় বাঁদিকের ঘরে এবং মনি ডানদিকের ঘরে বাস করত, আর তাদের দুই ভিটের মাঝখানে ছিল সীমানার একটি আইল।
থিনা অয়া আগর লগে আগো গুজুরা গুজুরি নেই, ঘর ভিটাদে হমাহমি নেই।
Because they lived side by side, they would constantly have arguments, they wouldn't talk to each other, and they wouldn't go to each other's houses.
পাশাপাশি থাকার কারণে তাদের মধ্যে টুকটাক ঝগড়া লেগেই লাগত, একজনের সাথে একজনের কথা হয়না, এবং একজনের ভিটেতে একজন যায় না।
হান্তে মনি বুজন উগরতা ডেহা আলআহান্ আছিলা, বার বিজয়রতা আল নেই সেলকমর গেই আগো আছিলি।
Old Man Moni had a pair of oxen for plowing, and Vijay had no oxen for plowing, but he had a cow and a calf.
বৃদ্ধ মনির হাল চাষের জন্য এক বলদ জোড়া ছিল, আর বিজয়ের কোনো হাল চাষের বলদ ছিল না, কিন্তু তার একটি গাভী ও বাছুর ছিল।
আক্দিন পারাদিন বিজয়র বাছুর উগো ছু্টিয়া গিয়া মনির গুরু কলগত হমেইতেগা বাছুর উগো খেপকরিয়া থ-বেল্ল, এরে নাদের তার ডেহাগই জরম দেসে বাছুর গো বলিয়া।
One day, when Bijoy's calf broke its rope and wandered into Moni's cowshed, Moni quickly locked it up and claimed that his own ox had given birth to it.
একদিন বিজয়ের বাছুরটি দড়ি ছিঁড়ে মনির গোয়ালে ঢুকে পড়লে, মনি চট করে বাছুরটিকে আটকে রাখল এবং দাবি করল যে তার নিজের গরু এই বাছুরটির জন্ম দিয়েছে।
বিজয়র গেইগো রহিরী।
Meanwhile, Vijay's cow is crying for a calf.
এদিকে বিজয়ের গাভিটি বাছুরের জন্য ডেকেই যাচ্ছে।
মনির ঘরে থায়া বাছুরগউ রহের।
The calf is calling from Monir's cowshed.
বাছুরটি মনির গোয়াল ঘরে থেকেই ডেকে চলেছে।
তানুর গাঙর বুজন গো ‘রাধাকান্ত’।
There was an elder in their village, his name was 'Radhakanta'.
তাদের গ্রামের একজন বয়োজেষ্ঠ্য ছিলেন তার নাম ‘রাধাকান্ত’।
বিজয়ে চেইলো তারেলো বুঝানিরকা বাছুর গো মনিয়ে এরেদেনারকা।
Vijay tried to convince him to tell Mani to return his calf.
বিজয় তার মাধ্যমে মনিকে বুঝিয়ে তার বাছুরটি ফেরত দেওয়ার জন্য।
কিন্তু হিলগোত্, পানি চালানিহান্ পারা অসে।
But Moni remained stubborn in his obstinacy, like trying to squeeze water from a stone.
কিন্তু মনি নিজের জেদে অটল রইল, যেন পাথরে জল ঢালার মতো অবস্থা।
এরে নাদের তার ডেহাগই জরম দেসে গো অর্থাৎ য়ারী হান্ আক্হান,।
He refused to listen, repeatedly asserting that his ox gave birth this calf, meaning his claim is same.
সে কিছুতেই মানল না, বারবার বলতে লাগল তার বলদই এর জন্মদাতা, অর্থাৎ তার একই দাবী।
গাঙর বিচার বহিয়া চেইলা মনিরে বুঝানি নুয়ারলা যে, ডেহায় সউ জরম নাত্তারা এহান।
The village council gathered, but they could by no means make Moni understand that an ox cannot give birth to a calf.
গ্রামের পঞ্চায়েত সভা বসল, কিন্তু তারা মনিকে কোনোভাবেই বোঝাতে পারল না যে একটি বলদ কখনো বাছুর জন্ম দিতে পারে না।
কাদার ঘরগত্ বাছুরগো রহের বার ঘরে গেইগো রহিরি।
The calf stayed in Moni's shed, while Bijoy's shed remained empty.
বাছুরটি মনির গোয়ালেই রয়ে গেল আর বিজয়ের গোয়াল খালি পড়ে রইল।
এহালো খাঙকরে নারিয়া বিজয় ছাত্তিগোই লাঠিগই ধরিয়া বিচারর মানু বিছারাত পিঠি হানাদে সাল গেলাগা।
Unable to endure this injustice, Bijoy took up his umbrella and walking stick in rage and set out toward another forest hoping for higher justice.
এই অন্যায় সহ্য করতে না পেরে বিজয় রাগে ছাতা ও লাঠি হাতে নিয়ে উচ্চতর বিচারের আশায় বাড়ীর পিছনে রওনা দিল।
গাঙহান্ লালয়া লপুক আগো লালয়া বন আহানাত্ হমেইলগা।
Crossing his own village, he entered a vast field and a deep forest.
সে নিজ গ্রাম পেরিয়ে এক বিশাল মাঠ ও গহীন অরণ্যে প্রবেশ করল।
বন উহান্ লালয়া পিঠিয়েদে হালামর গাঙ আহান্।
Upon crossing that forest, a peaceful village appeared on the slopes of the hill.
সেই অরণ্য পার হতেই দেখা গেল পাহাড়ের ঢালে এক শান্ত গ্রাম।
উহানাত্, জানা মনেয়া সালসেগো।
He had set out to go there.
সেখানে সে যাবার জন্য রওয়ানা দিয়েছিল।
খাঙতা কো পথগোত্, দেহে রতা পুরানা খবরি কাগজ চিলা আহান—বুড়া হিয়াল আগই বাগা চশমা আহান পিদিয়া মুঙেদে ইলয়া চানা লাগেছে।
Suddenly, he saw a strange sight by the path—an old fox wearing a pair of bent spectacles was intensely scanning an old newspaper turning it over and over.
হঠাৎ সে পথের ধারে এক অদ্ভুত দৃশ্য দেখল—এক বুড়ো শিয়াল চোখে একজোড়া বাঁকা চশমা এঁটে গভীর মনোযোগ দিয়ে একটি পুরনো খবরের কাগজ উল্টেপাল্টে দেখছে।
খাঙতা কো বিজয়ে দেখিয়া খালকরলো, এ হিয়াল বুজন এগো পণ্ডিত গো পারা অসে, মোর আহউরী য়ারী এহান্ এগরাং দিলে কানা অইতেই পারে।
Seeing this, Bijoy thought to himself, 'This old fox must surely be a great scholar; if I submit the story of my complex dispute to him, a proper judgment might be achieved.'
বিজয় তা দেখে মনে মনে ভাবল, এই বুড়ো শিয়ালটি নিশ্চয়ই বড় কোনো পণ্ডিত, আমার এই জটিল মামলার কাহিনী এর কাছে পেশ করলে একটি সঠিক বিচার পাওয়া যেতে পারে।
উহান্ খালকরিয়া হিয়াল বুজন উগরে হমা আহান কাত্ করিয়া য়ারীহান্ দিলো।
Thinking this, he humbly approached the old fox and explained the entire account of his sorrow.
এই ভেবে সে বিনীতভাবে বুড়ো শিয়ালের সামনে গিয়ে দাঁড়াল এবং তার দুঃখের সব বিবরণ খুলে বলল।
হিয়ালবুজন উগোই বিজয়রে মাত্লো আরতা না খালকরি, আহের কালি গাঙর বিচারর মানু পুলকরিস মি মাদান ৪ (চার) বাজিত আহিতউ।
The fox pundit, having heard everything, told Bijoy, 'Worry no more; tomorrow, gather all the people of your village in one place, and I shall appear there at 4 o'clock in the afternoon.'
শিয়াল পণ্ডিত সব শুনে বিজয়কে বলল, তুমি আর চিন্তা করো না, আগামীকাল তোমার গ্রামের সব মানুষকে এক জায়গায় জড়ো করো, আমি বিকেল ৪টার সময় সেখানে হাজির হব।
উতা বুলিয়া বিজয়রে আলকরে দিলো।
Saying this, the fox bid Bijoy farewell.
একথা বলে শিয়াল বিজয়কে বিদায় দিল।
এগোদে বিজয় ঘরে আলয়া আহিয়া গাঙর বুজনরে বার্তন দিলো।
Meanwhile, Vijay returned to his village and conveyed this message to the village elders and invited them to the trial.
এদিকে বিজয় নিজের গ্রামে ফিরে এসে গ্রামের মুরব্বিদের এই বার্তা জানাল এবং কালেকর বিচার সভায় আসার আমন্ত্রন জানাল।
আহের কালি হাব্বিহান্ তিলয়া বিচারে বহানি বারো হিয়াল পণ্ডিত আগো বিচারে আহিতই উহানৌ মাত্লো।
He stated that everyone must sit together for a hearing tomorrow, and a great fox pundit from the forest would take part in the judgment.
সে বলল যে আগামীকাল সবাইকে একসাথে বিচারে বসতে হবে এবং বনের এক মহান শিয়াল পণ্ডিত সেই বিচারে অংশ নেবেন।
বিজয়র য়ারীহান হুনিয়া বাদর দিনে মাদান্ ৪ (চার) বাজিত্ব মানু তিলয়া বাসেয়া থাইলা।
Hearing Bijoy's strange words, the next day at 4 o'clock in the afternoon, all the village folk gathered in curiosity at the spot and waited.
বিজয়ের এই অদ্ভুত কথা শুনে পরের দিন বিকেল ৪টার সময় গ্রামের সব মানুষ কৌতূহল নিয়ে এক জায়গায় জড়ো হয়ে অপেক্ষা করতে লাগল।
ঘণ্টা আহান পিছে হিয়াল পণ্ডিত উগো তলহান্ নেই নারিকলর আরি আগলো হজক পিয়া পিয়া আয়া ফউইলগা।
An hour after the appointed time, the fox scholar arrived at the meeting place dramatically, holding a bottomless coconut hookah in one hand and pretending to smoke with it.
নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শিয়াল পণ্ডিত একহাতে একটি তলাবিহীন নারকেলের হুঁকো নিয়ে, তা দিয়ে হুঁকো টানার ভংগি করতে করতে নাটকীয়ভাবে সভাস্থলে এসে পৌঁছল।
কিয়াকা ডিলইল্ উহান্ আংকরেত মাতেরহান এহান '—পথগোত্ গুরু মহিষ আটুয়াছি, পথ আগো পানি হান, হুরকাং ছড়াসউ আহান পারা অসে, উহানি লালইতে হজকারির টিকিগো পানিহানাত্ পরিয়া পানিহান্ জি লাগে পরিলগা।'
As for why he was late, he said in a serious voice, 'On the way, a huge pond had formed at the place where the cows and buffaloes were walking. While crossing it, the fire from my hookah fell into the water and it caught fire!'
কেন তার আসতে দেরি হলো, সে বিষয়ে গম্ভীর গলায় বলল —'আসার পথে গরু-মহিষ হাটানোর জায়গায় একটি বিশাল জলাশয় তৈরী হয়ে গেছে সেটা পার হতে গিয়ে আমার হুঁক্কা থেকে আগুন জলে পড়ে যায় এবং তাতে আগুন লেগে যায়!'
পানি উহানত্ আছিলা ইচা, বইচা, কেরবঙর সউ উতা মরলা আরো জাতে হিয়ালগো নাই উতা খেইতে খানি ডিলো পরলুগাতা, য়্যারউ না করিয়।
The fish, shrimp, and crab fry all burned to death in that fire in the pond, and since I'm a fox, I jumped into the water in the hope of eating the burnt fish, and it was a little too late to eat it, so don't mind for the delay.'
জলাশয়ের সেই আগুনে ভেটকি, চিংড়ি আর কাঁকড়ার ছানারা সব পুড়ে মরল, আর আমি যেহেতু জাতে শিয়াল তাই সেই পোড়া মাছ খাওয়ার লোভে জলে ঝাঁপিয়ে পড়লাম, আর সেটা খেতে গিয়ে কিছুটা দেরি হয়ে গেল, সেইজন্য আপনারা কিছু মনে করবেন না।'
পুলছিলা মানু উতাই পানিতে কিসাদে জি লাগতইতা?
The gathered villagers asked in astonishment, 'How on earth can a fire break out in water?'
উপস্থিত গ্রামবাসীরা অবাক হয়ে বলল, জলে আবার কীভাবে আগুন লাগে?
মাগানা য়ারী হুনাত আমি নাহেছি, জানায় বালা বুলিয়া মাতানি অকরলা।
We didn't come here to listen to such nonsense', we'd better leave!
এধরনের গাঁজাখুরি গল্প শোনার জন্য আমরা এখানে আসিনি, আমাদের চলে যাওয়াই ভাল হবে!
হিয়াল পণ্ডিত বুজন উগই হাবিরে তেম্জেয়া মাতেরতা মোর য়ারী আক্চুটি হুনিয়া যিরগা বুল্ল।
The fox pundit then calmed everyone down and said, 'Please reflect upon my words with a cool head.'
শিয়াল পণ্ডিত তখন উপস্থিত সবাইকে শান্ত করে বলল, আপনারা আমার কথাটি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন।
হায়দে উতা আইলে মাত্ বুল্লা আর মাতেরহান্ এহান্, তোমার গাঙর মনির ডেহাগই যদি সউ জরমদে পারের উতা আইলে পানিহানাত্ জিগো লাগানি উহান্তে বারো কিহান্ থাং?
'If the ox belonging to Moni in your village can give birth to a calf, then why should it be impossible for a fire to break out in deep water?'
যদি আপনাদের এই গ্রামের মনির বলদটি একটি বাছুর জন্ম দিতে পারে, তবে জলাশয়ের গভীর জলেও আগুন লাগাটা অসম্ভব হবে কেন?
উতা বুলতেই হাবিহানে চুমছে আপা বপাত্ত নাং নাসি ডেহায় সউ জরম দিতে।
Upon hearing this, the entire truth became evident, and everyone cried out together that an ox could never give birth to a calf.
একথা শোনামাত্রই সমস্ত সত্য প্রকাশ পেয়ে গেল এবং সবাই একযোগে বলে উঠল যে একটি বলদ কখনো বাছুর জন্ম দিতে পারে না।
বাছুর এগো বিজয়র বাছুরগো বুলিয়া বিচার হান এপেইৎ লমকরলা।
Finally, the village council ruled the calf to be Bijoy's, and thus this complex judgment came to an end.
অবশেষে পঞ্চায়েত প্রধান বাছুরটিকে বিজয়ের বাছুর বলে রায় দিলেন এবং এভাবেই এই জটিল বিচারের সমাপ্তি ঘটল।